আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা তা দুদকের তদন্তেই প্রমান হবে: মান্নান খান

প্রকাশ:

শেয়ার করুন:

অবৈধ সম্পদের অভিযোগ অস্বীকার করে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান বলেছেন, “আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে সত্য উদঘাটিত হবে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় তিনি দুদক কার্যালয়ে এলে সকাল পৌনে ৯টায় তার জিজ্ঞাসাবাদ শুরু হয়।
সকাল সোয়া ১১টায় জিজ্ঞাসাবাদ শেষে দুদকে অপেক্ষমান সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যা বলার দুদককে বলেছি। তারা আমার বক্তব্যে সন্তুষ্ট হয়েছে বলে আশা করছি। দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন সাবেক এই প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছেন।

১২ জানুয়ারি সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খানসহ ৭ জনের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। মূলত হলফনামায় যাদের অস্বাভাবিক সম্পদ বেড়েছে দুদক তাদের ওপর অনুসন্ধান করছে। প্রাথমিক পর্যায়ে সাতজনের অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে অন্যদেরও সম্পদের অনুসন্ধান করা হবে।

হলফনামার তথ্যানুযায়ী, পাঁচ বছর আগে আব্দুল মান্নান খানের সম্পত্তি ছিল ১০ লাখ ৩৩ হাজার টাকা। পাঁচ বছরের ব্যবধানে তা ফুলে ফেঁপে হয়েছে ১১ কোটি তিন লাখ টাকা। আগে তার বার্ষিক আয় ছিল তিন লাখ ৮৫ হাজার টাকা। সেই আয়  বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি ২৮ লাখ টাকায়। পাঁচ বছরের মন্ত্রিত্বকালে তার সম্পত্তি ১০৭ গুণ বেড়েছে। কীভাবে তিনি এ পরিমাণ সম্পদের মালিক হয়েছেন তা দুদক খতিয়ে দেখছে।
এর আগে ২০ ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের কথা থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে তিনি সেদিন হাজির হননি।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...