দোহারে থেমে থেমে বৃষ্টিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কয়েক দিনের টানা গরমের পর কোরবানির ঈদ থেকে দোহার-ঢাকা সহ দেশজুড়ে চলছে হালকা থেকে মুষলধারে বৃষ্টিপাত। ফলে অনেক জায়গাতেই স্বচ্ছ পানি জমতে শুরু করেছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪৫ জন মারা গেছেন এবং তিন হাজার ৭০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলমান বৃষ্টির কারণে উদ্বেগ প্রকাশ করে বিশেষজ্ঞরা বলছেন, অবিলম্বে ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

এডিস মশা যেহেতু পরিষ্কার পানিতে বেশি জন্মায় তাই বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে নতুন করে জমা স্বচ্ছ পানিতে এডিসের উপদ্রব বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ চন্দ্রিমা ইমতিয়া। কেননা বৃষ্টির পানি জমা স্থানগুলো এডিস মশার লার্ভার বিস্তার ও প্রজননের সবচেয়ে অনুকূল স্থান। যেখানে ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা খুব বেশি মাত্রায় জন্মায়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, গত বছরের জুনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৯৫৬ থাকলেও জুলাইয়ে তা বেড়ে ৪৩ হাজার ৮৫৪ জনে পৌঁছায়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার বলেন, ‘বর্ষার বৃষ্টির সঙ্গে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও এখন বাড়তে শুরু করবে। এই মাস থেকে আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বাড়তে শুরু করতে পারে।’

এডিস মশা প্রতিরোধে দেশব্যাপী বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্বের ওপর জোর দেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মোশতাক হোসেন। তিনি বলেন, ‘শুধু পানির পাত্র পরিষ্কার করাই যথেষ্ট নয়। বৃষ্টির পানি জমা ঠেকাতে আবর্জনাও পুঁতে ফেলতে হবে। অন্যথায় তা মশার প্রজননস্থলে পরিণত হতে পারে।’

প্রতিকূল আবহাওয়ায় কীটনাশক প্রয়োগ কম কার্যকর উল্লেখ করে তিনি বলেন, ‘তাই প্রজননক্ষেত্র ধ্বংস করার দিকেই এখন নজর দেওয়া উচিত।’

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম বাড়ল

জুলাই মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম টাকা বাড়িয়ে এক হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ১২ কেজি সিলিন্ডারের দাম মে মাসের তুলনায় জুনে ৩০ টাকা কমিয়ে এক হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

আজ মঙ্গলবার (২ জুলাই) বিকেল তিনটায় নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা সন্ধ্যা থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন জানান, ১২ কেজির এলপিজির দাম এক হাজার ৩৬৩ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

টানা ৮ মাস বাড়ার পর গত ৩ এপ্রিল ভোক্তা পর্যায়ে কমানো হয়েছিল এলপিজির দাম। মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে এক হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর গত ২রা মে ভোক্তা পর্যায়ে মে মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম এপ্রিল মাসের তুলনায় ৪৯ টাকা কমিয়ে এক হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, সাজেকে আটকা ৭০০ পর্যটক

টানা বৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্ধ হয়ে গেছে বাঘাইহাটসাজেক সড়কে যান চলাচল। এতে সাজেকে পর্যটন এলাকায় অন্তত ৭০০৮০০ পর্যটক আটকা পড়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বাঘাইহাট-সাজেক সড়কের মাচলং এলাকায় সড়কে পানি উঠে যাওয়ায় ৭০০-৮০০ পর্যটক ফিরতে পারছেন না।’

সড়কে জলাবদ্ধতা তৈরি হওয়ায় ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া, রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের হেগেঙলছড়ি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ভারী যানবাহন চলছে না।

বাঘাইছড়ি উপজেলা সদরের অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাঘাইহাট-সাজেক সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় সাজেকে পর্যটকরা আটকা পড়েছেন। পানি না কমলে তারা ফিরতে পারবেন না।’

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪২ অভিবাসী আটক

মালয়েশিয়ার নেগেরি সিম্বিলান রাজ্যে ৩ দিনের অভিযানে বাংলাদেশিসহ ১৪২ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

গত ২৮ থেকে ৩০ জুন রাজ্যের কুয়ালা পিলাহ এলাকার আশেপাশে ৩৪টি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নেগেরি সেম্বিলানের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএমএনএস) পরিচালক কেনিথ তান আই কিয়াং বলেছেন, অভিযানে মোট ৩১৫ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। তাদের মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় মোট ১৪২ জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছেন- মিয়ানমারের ২৬, পাকিস্তানের ৬, ইন্দোনেশিয়ার ৭১, বাংলাদেশি ৩২, কম্বোডিয়ান ৫ এবং ভারতের ২ নাগরিকসহ মোট ১৪২ জন। আটকদের বয়স ২১ থেকে ৫৪ বছরের মধ্যে।

রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম দেশের প্রত্যেক হাসপাতালে আছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন নাই রোগী মারা গেছে, দয়া করে এই ভুল তথ্য কেউ দিবেন না। ভুল তথ্য দিলে মানুষ আতঙ্কিত হয়। রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম বাংলাদেশের প্রত্যেক হাসপাতালে আছে।’

রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম বাংলাদেশের প্রত্যেক হাসপাতালে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

রাজধানীর শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন কর্তৃক আয়োজিত ‘রাসেলস ভাইপার: ভয় বনাম ফ্যাক্ট’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।

সর্পদংশনের রোগীকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া অপরিহার্য উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন নাই রোগী মারা গেছে, দয়া করে এই ভুল তথ্য কেউ দিবেন না। ভুল তথ্য দিলে মানুষ আতঙ্কিত হয়। রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম বাংলাদেশের প্রত্যেক হাসপাতালে আছে।’

তিনি বলেন, ‘সংসদ সদস্যদের অনেক হ্যান্ডস আছেন, মেম্বার আছেন, চেয়ারম্যান আছেন। যদি আপনারা দ্রুত রোগী হাসপাতালে আনার দায়িত্ব নেন তাহলে যথাযথ চিকিৎসা নিশ্চিত করা যাবে। চিকিৎসকদের কাছে চিকিৎসা হচ্ছে। রোগী তো যথাসময়ে আনতে হবে। সেটা তো আর চিকিৎসকরা পারবে না। যত দ্রুত নিয়ে আসা যায় তাহলে কিন্তু আমরা রোগী বাঁচাতে পারি।’

রাসেলস ভাইপার নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবাই নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে সামন্ত লাল সেন বলেন, সারা দেশে ডাক্তার থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী, বিশেষজ্ঞরা এমনভাবে কাজ করছেন; আমি মনে করি, দেশের মানুষের রাসেলস ভাইপারের আতঙ্ক একদিন চলে যাবে।

বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি প্রফেসর ডা. মো. টিটু মিঞার সভাপতিত্বে সেমিনারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের মহাসচিব ও স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বক্তব্য রাখেন।

দোহারে নির্মল রঞ্জন গুহের ২য় মৃত্যু বার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি,দোহারের সন্তান বাবু নির্মল রঞ্জন গুহ এর মৃত্যুর দুই বছর পূর্ণ হলো আজ।
তিনি ২৯ জুন ২০২২ সালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

বুকের ব্যাথা অনুভূত হলে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে প্রথমে ১২ জুন ২০২২ সালে দিবাগত রাতে রাজধানীর শ্যমলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। হার্টে দুটি ব্লক ধরা পড়লে হার্টে রিং ও বসানো হয়। তাতেও অবস্থার উন্নতি হয়নি।

পরে উন্নত চিকিৎসার জন্য ১৬ জুন ২০২২ সালে দুপুরে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের বিখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। এর আগেও তিনি হার্টের সমস্যায় প্বার্শবর্তী দেশ ভারতে চিকিৎসা নিয়েছিলেন।

উল্লেখ্য,২০১৯ সালের ২৫ নভেম্বর কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন সভাপতি নির্বাচিত হন বাবু নির্মল রঞ্জন গুহ। একই কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন আফজালুর রহমান।

তার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার তার গ্রামের বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলায় তার নিজ বাড়িতে বিভিন্ন নেতা কর্মী ও সুধীজনের অংশগ্রহণে পালিত হয়েছে। এ সময় তার রাজনৈতিক দর্শন,প্রজ্ঞা,ত্যাগ ও মানুষের প্রতি অসীম ভালোবাসার বহিঃপ্রকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য,
তার রাজনৈতিক জীবনে , ছাত্রলীগের হাত ধরে পথচলা শুরু করেন নির্মল রঞ্জন গুহ। ছাত্রজীবনে তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।পরে মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।নিজ দক্ষতা ও নিষ্ঠার সাথে পরবর্তীতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সহ-সভাপতির দায়িত্ব ও পালন করেন। নির্মল রঞ্জন গুহ ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়কেরও দায়িত্বে ছিলেন।

পদ্মা সরকারি কলেজে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত 

মাহমুদুল হাসান সুমন (দোহার প্রতিনিধি): ঢাকা জেলার দোহার উপজেলায় পদ্মা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল(অব:) অধ্যাপক ডা:এ.আর. খান।

অধ্যাপক এ আর খান বলেন, শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম এবং ক্রীড়া, এসব অনুষ্ঠান একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। মেধা, প্রজ্ঞায় এবং শিক্ষায় ঢাকা জেলায় এখন অপ্রতিদ্বন্দ্বী পদ্মা সরকারি কলেজ। আমরা আশা করছি পদ্মা সরকারি কলেজ আগামীতে দেশ সেরা প্রতিষ্ঠান হিসেবে সম্মান বয়ে আনবে।

এছাড়াও, তিনি তার বক্তব্যে জাতীয় পর্যায়ে এবং শিক্ষা বোর্ডে কলেজের ছাত্রছাত্রীদের বিভিন্ন অর্জনকে নিয়ে ও ঢাকা দক্ষিণে শিক্ষা বিস্তারে পদ্মা কলেজের ভূমিকার ভূয়সী প্রসংশা করেন।

কলেজের সাবেক ছাত্র, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি ও বর্তমানে উপজেলা ভাইস চেয়ারম্যান  গিয়াসউদ্দিন সোহাগ বলেন, আমি গর্বিত আমার কলেজ নিয়ে। ঢাকা জেলায় এবং ঢাকা শিক্ষা বোর্ডে কলেজটির সুনাম আমাকে গর্বিত করে। কলেজের যে কোন উন্নয়নমূলক কার্যক্রমে আমাকে সম্পৃক্ত রাখলে, আমি তা নিবেদিতপ্রাণ নিয়ে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ বলেন, কলেজের ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে ঢাকা জেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। ইতিহাস, ঐতিহ্যে, শিক্ষা, সংস্কৃতি এবং মেধার সমন্বয়ে কলেজটি সারাদেশে অনন্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে আশা করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন খুলনা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল বীর মুক্তিযোদ্ধা ডা. মো:আব্দুর রহমান (পাখি), এডভোকেট এ.কে.এম আজিজুর রহমান(বাবুল)।

উপাধ্যক্ষ মো:জালাল হোসেনসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষকবৃন্দ,ছাত্রছাত্রী ও বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।

দোহার পৌরসভার বাজেট ঘোষণা

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার দোহার পৌরসভার ২০২৪-২৫ অর্থ বৎসরের ৫৭ কোটি টাকার ২৬ তম বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৬ জুন) দুপুরে দোহার পৌরসভার সভা কক্ষে এ বাজেট ঘোষণা করা হয়। দোহার পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিনের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন ও দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশীদ।

এসময় অনুষ্ঠানে দোহার পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিন বাজেট বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং নাগরিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন। তিনি মাদকমুক্ত, নারী ও শিশুবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পৌরসভা গড়ে তোলার দৃঢ় অঙ্গীকারও ব্যক্ত করেন।

 উপস্থিত ছিলেন দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী এমএম মামুনুর রশিদ, পৌর নির্বাহী কর্মকর্তা নাসরিন জাহান, হিসাবরক্ষক কর্মকর্তা মো. লুৎফর রহমান, হিসাব রক্ষক মো. আনোয়ার হোসেন, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক সাজ্জাদ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মুহাম্মদ আলমাছ উদ্দিন, পৌরসভা কাউন্সিলর ইসরাত জাহান বনানী, আব্দুস সালাম শুকুর, আলমগীর মুবিন, হুমায়ুন কবির, শওকত হোসেন, পাভেল মাহমুদ নিজাম, ওয়াসিম চোকদারসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, দোহার পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

পদ্মা সরকারি কলেজে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত 

মাহমুদুল হাসান সুমন (দোহার প্রতিনিধি): ঢাকা জেলার দোহার উপজেলায় পদ্মা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল(অব:) অধ্যাপক ডা:এ.আর. খান।

অধ্যাপক এ আর খান বলেন, শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম এবং ক্রীড়া, এসব অনুষ্ঠান একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। মেধা, প্রজ্ঞায় এবং শিক্ষায় ঢাকা জেলায় এখন অপ্রতিদ্বন্দ্বী পদ্মা সরকারি কলেজ। আমরা আশা করছি পদ্মা সরকারি কলেজ আগামীতে দেশ সেরা প্রতিষ্ঠান হিসেবে সম্মান বয়ে আনবে।

এছাড়াও, তিনি তার বক্তব্যে জাতীয় পর্যায়ে এবং শিক্ষা বোর্ডে কলেজের ছাত্রছাত্রীদের বিভিন্ন অর্জনকে নিয়ে ও ঢাকা দক্ষিণে শিক্ষা বিস্তারে পদ্মা কলেজের ভূমিকার ভূয়সী প্রসংশা করেন।

কলেজের সাবেক ছাত্র, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি ও বর্তমানে উপজেলা ভাইস চেয়ারম্যান  গিয়াসউদ্দিন সোহাগ বলেন, আমি গর্বিত আমার কলেজ নিয়ে। ঢাকা জেলায় এবং ঢাকা শিক্ষা বোর্ডে কলেজটির সুনাম আমাকে গর্বিত করে। কলেজের যে কোন উন্নয়নমূলক কার্যক্রমে আমাকে সম্পৃক্ত রাখলে, আমি তা নিবেদিতপ্রাণ নিয়ে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ বলেন, কলেজের ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে ঢাকা জেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। ইতিহাস, ঐতিহ্যে, শিক্ষা, সংস্কৃতি এবং মেধার সমন্বয়ে কলেজটি সারাদেশে অনন্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে আশা করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন সাবেক আইজিআর বীর মুক্তিযোদ্ধা ড.খান মোহাম্মদ আব্দুল মান্নান, খুলনা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল বীর মুক্তিযোদ্ধা ডা. মো:আব্দুর রহমান (পাখি), বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আফসারুজ্জামান খান, এডভোকেট এ.কে.এম আজিজুর রহমান(বাবুল)।