পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

0

পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শুক্রবার (২৬ জুলাই) রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হলেই ধীরে ধীরে কারফিউ শিথিল করা হবে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় দেশের যে ক্ষতি হয়েছে বিএনপি নেতারা বলছেন এতে তারা জড়িত নন, তাহলে তার দায় কে নেবে তা নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে সহিংসতার জেরে গত ১৯ জুলাই দিবাগত রাত ১২টা থেকে সেনাবাহিনী মোতায়েন করে কারফিউ জারি করে সরকার। এ সময় গত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রোববার, সোমবার ও মঙ্গলবার পর্যন্ত ৩ দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

দেশের এক কোটি মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে বর্তমানে এক কোটি মানুষ নাকি মাদকাসক্ত। এটা একটি ভয়ংকর সংখ্যা। দেশের ভবিষ্যৎ ছেলেমেয়েরা যেন পথ না হারায়। তারা যেন সর্বনাশা নেশায় সম্পৃক্ত না হয় সেজন্য মাদকের আগ্রাসন রুখতে আমরা কাজ করছি। মাদকের বিরুদ্ধে অভিযান চালানোসহ মাদকবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

রোববার রাজধানীর শিল্পকলা একাডেমিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে এদিন সকাল ৮টায় রমনা পার্ক এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সকাল ১০টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমদ এবং সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান।

 

চলছে শিক্ষার্থীদের আন্দোলন, তীব্র যানজট

0

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে রবিবার মধ্যরাতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন কোটা সংস্কারপন্থি আন্দোলনকারীরা। এরই ধারাবাহিকতায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কয়েকশ’ শিক্ষার্থী রাজধানীর নতুন বাজার থেকে রামপুরাগামী রাস্তা অবরোধ করে নানা স্লোগান দিতে থাকেন। তাদের এই অবরোধের ফলে প্রগতি সরণির নতুন বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার দুপুরের পর শিক্ষার্থীদের অবরোধে নতুন বাজার এলাকার দুই পাশেই তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। অনেকেই বাস থেকে নেমে হেঁটেই গন্তব্যস্থলের দিকে রওনা দেন। আবার যানজটে দীর্ঘক্ষণ বসে না থাকতে রাইদা, আকাশসহ অনেক বাস চালককে উত্তর বাড্ডা থেকে ইউটার্ন নিয়ে রামপুরার দিকে চলে যেতে দেখা গেছে।

এ সময় শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার’, ‘৭১ হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’, ‘রাজাকার রাজাকার’, ‘কে রাজাকার কে রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে নতুন বাজার এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। পুলিশের প্রায় অর্ধশতাধিক সদস্য ভাটারা থানার সামনে অবস্থান নিয়েছেন।

আইসিটি খাতেও দেশকে শীর্ষে নিয়ে যেতে হবে: সালমান এফ রহমান

0

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, ‘রপ্তানি আমাদের জন্য খুবই গুরত্বপূর্ণ। আমাদের নীতিমালা শুধু তথ্য প্রযুক্তির জন্য নয়, সকল ক্ষেত্রেই। যারা রপ্তানি করতে চায় সরকার তাদের সহযোগিতা করছে, প্রণোদনা দেওয়া হচ্ছে। সেবার মান উন্নয়নে এখন মানবসম্পদের ওপর বেশি গুরুত্ব দিতে চাই।‘

রোববার বিকেলে রাজধানীতে সফটওয়্যার ব্যবসায়ীদের সংগঠন-বেসিস আয়োজিত ‘বেসিস আমেরিকা ডেস্ক’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সালমান এফ রহমান জানান, রপ্তানিতে সরাকারের বাণিজ্যিক নীতিমালা সহযোগিতাপূর্ণ। ২০৩০ সালের মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে প্রযুক্তি সেবা রপ্তানির মাধ্যমে ৫ বিলিয়ন ডলার আয়ের আশা করেন তিনি। প্রযুক্তি বাণিজ্যে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘প্রযুক্তি খাতকে বিশ্বমানে নিয়ে যেতে হাইটেক পার্কগুলো বিশেষ ভূমিকা রাখবে।’

 কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ চলছে

0

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ শুরু করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২টার দিকে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি শুরু হয়। একই সঙ্গে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আজ থেকে আন্দোলনে যুক্ত হয়েছেন ঢাকা মেডিক্যালসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন থেকে আসা বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল রাত ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে বিক্ষোভ হয়। এর ধারাবাহিকতায় আজ দুপুরে আবার বিক্ষোভ ডেকেছেন তারা।

রোববার মধ্যরাতে শিক্ষার্থীরা টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী নানা স্লোগান দেন। সেখানে নারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। শিক্ষার্থীরা ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’সহ নানা স্লোগান দেন।

এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ করেন।

এদিকে মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করার প্রতিবাদে আজ বেলা তিনটায় অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে ছাত্রলীগ।

তারাও ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করবেন বলে জানানো হয়েছে।

দোহারে বাড়ছে পদ্মার পানি; বাড়ছে আতঙ্ক

উজানের ঢল ও যমুনা থেকে আসা পানিতে গত দুই দিন ধরে বাড়ছে পদ্মার পানি;বাড়ছে আতঙ্ক।

সম্প্রতি দেখা যায়, পদ্মা নদীর তীরবর্তী এলাকাগুলোতে মানুষের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে। অধিকাংশ মানুষই পেশায় কৃষক ও জেলে।

বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধির কারণে তাদের ফসলি জমিতে পানি প্রবেশ করছে। এলাকাগুলো হচ্ছে- দোহার উপজেলার চরকুসুমহাটী, মাহমুদপুর, পুরুলিয়া, শুকদেবপুর, নারায়ণপুর এবং মাহমুদপুর ইউনিয়নের ৮ ও ৯ ওয়ার্ডের আংশিক অংশ। অনেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে তাদের প্রয়োজনীয় জিনিসসহ গরু বাছুর।

একদিকে পদ্মায় পানি বৃদ্ধি অন্যদিকে রাসেলস ভাইপারের ভয় কুঁড়ে খাচ্ছে অসহায় হতদরিদ্র শ্রমজীবী মানুষকে।

আর্থিক সংকটে পড়েছেন তারা অনেকেই ছেলেমেয়ে নিয়ে। এছাড়া পানি চলে আসায় অনেক ক্ষুদ্র ব্যবসায়ীর দোকান বন্ধ করতে হচ্ছে। তা না হলে অন্য জায়গায় নতুন করে আবার শুরু করতে হবে। আছে এনজিও থেকে নেওয়া লোনের চাপ।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, চলমান বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে দেশের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আমরা সব কিছু নজর রাখছি। জনগণের পাশে উপজেলা প্রশাসন অবশ্যই থাকবে।

অবরোধের নতুন সংস্করণ “বাংলা ব্লকেড”! 

0

বাংলাপিডিয়ার  তথ্য মতে ১৯২০ ও ১৯৩০-এর মহাত্মা গান্ধী ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম অবরোধ বা হরতাল শব্দটি ব্যবহার করেন। তিনি বিভিন্ন সময়ে ব্রিটিশ বিরোধী বন্ধ বা ধর্মঘটের ডাক দিয়ে হরতালকে একটি রাজনৈতিক প্রতিষ্ঠানের রূপ দেন।
কালের পরিক্রমায় বাংলাদেশে হরতাল জনগণের দাবি আদায়ের জন্য আন্দোলনের  একটি পন্থা হয়ে ওঠে ।
বাংলাদেশের স্বাধীনতা পূর্ব যে সব আন্দোলন হয়েছে যার মধ্যে ভাষা আন্দোলনের সফলতা, ৬৬ এর ছয় দফাকে কেন্দ্র করে গড়ে ওঠা ১৯৬৯ এর অসহযোগ আন্দোলনের সফল করে ৭০ এর নির্বাচনের  অধিকার ফিরে পাওয়া অথবা সর্বোপরি স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার রূপ রেখা অঙ্কিত হয়েছে এসব আন্দোলন হরতালের মাধ্যমে।

তবে স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার পরবর্তী সময় থেকে বিভিন্ন দাবি আদায় নিয়ে বিভিন্ন সময় আন্দোলন দেখা রাজনৈতিক দল ও  সাধারন মানুষের মধ্যে । যার মধ্যে উল্লেখযোগ্য  সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহনে গনতন্ত্র ফিরে পাবার জন্য  ৯০ এর এরশাধ বিরোধী আন্দোলন, ১৯৯৬ সালে বিএনপির বিরুদ্ধে আওয়ামীলীগের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার আন্দোলন, একই ভাবে ২০১৪ সাল থেকে  বিএনপি একই দাবি নিয়ে আওয়ামীলীগের বিরুদ্ধে এখনো আন্দোলনরত, ২০১৩ সালে হেফাজত ইসলামের ১৩ দফা দাবি আদায়ে লং মার্চ অথবা ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তৈরি গনজাগরন মঞ্চ। রাজনৈতিক দলের এসব আন্দো্লন নদীর মত প্রবাহমান। ভিন্ন ভিন্ন সময় এক এক নামে উপস্থাপিত হয়।

এসব আন্দোলনের সাথে সাথে দেখা যায়, শিক্ষার্থীদের চাকুরির বয়স বৃদ্ধির আন্দোলন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে স্কুল শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন, বা ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের নতুন আবরণে আরেক নাম বাংলা ব্লকেড।

কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের জন্য ২০১৮ সালের সরকারি পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। গত ৫ জুন হাইকোর্ট ২০১৮ সালের পরিপত্রের আংশিক অবৈধ ঘোষণা করার পর আবার এই আন্দোলন শুরু হয়। শনিবার (৬ জুলাই) শাহবাগে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। তারা রবিবার (৭ জুলাই) সারা দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক আটকে দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া।
২০২৪ সালে এই চলমান আন্দোলনে দেশের মানুষ প্রথমবার এই বাংলা ব্লকেড নামের সাথে পরিচয় হয়, এই বাংলা ব্লকেড সম্পর্কে কোটা আন্দোলনের  প্রধান সমন্বয়ক নাহিদ হাসান বলেন, ‘বাংলা ব্লকেড মানে হলো, সারা দেশে আমরা কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করবো, যাতে কোনও গাড়ি চলতে না পারে। শহরের যান চলাচল (সারা দেশ ব্লক করার জন্য আমরা সম্ভাব্য সব রুট অবরোধ করবো। যদি জানতে পারি কোনও বিকল্প রুটে বাইপাস দিয়ে গাড়ি যাচ্ছে, সেটিও অবরোধ করবো। ’
এই অবরোধ কতক্ষণ পর্যন্ত চলবে, তা সম্পর্কে কোটা আন্দোলনের অন্যতম শারজিস বলেন, ‘এটি আসলে এখন সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আমরা যত বেশি সময় থাকা যায়, সেই চেষ্টা করবো। সম্ভব হলে আমরা রাত পর্যন্ত অবস্থান করবো। ’

আপিল বিভাগের আদেশ প্রত্যাখ্যান : আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

0

বুধবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করা শিক্ষার্থীদের পক্ষে এমন ঘোষণা দেন বৈষম্যবিরোধী আন্দোলন ঢাকা কলেজ শাখার সমন্বয়ক নাজমুল হাসান।

তিনি বলেন, আমরা স্থায়ী সমাধান চাই। কোটা নিয়ে বারবার টালবাহানা দেখতে চাই না। সব গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করতে হবে। আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই। দাবি মেনে নেওয়া না পর্যন্ত আন্দোলন চলবে।

বুধবার (১০ জুলাই) সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এসময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেছেন আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

নবাবগঞ্জে সাপের কামড়ে মৃত্যু: চিকিৎসককে শো’কজ

0

নিউজ৩৯: নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের পানিকাওর গ্রামের অটো চালক মহানন্দ মন্ডল গতকাল রাতে বিষাক্ত সাপের কামড়ে মারা যায়। আত্মীয় স্বজনের বরাতে জানা যায়, তাকে কোন ওঝার কাছে নেয়া হয়নি। রোগীকে সরাসরি নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন সহকারী সার্জন ডা: নাফিস আনোয়ার এবং তার সহকারী হিসেবে ছিলেন এসএসিএমও ডা: এটিএম সিদ্দিকুর রহমান। কিন্তু তারা সাপে কাটা রোগীকে কোন প্রকার চিকিৎসা সেবা না দিয়ে দ্রুত মিটফোর্ড হাসপাতালে পাঠান। সেখানও প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পেয়ে ঢাকায় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয় মহানন্দ মন্ডল। দীর্ঘ সময় চিকিৎসাসেবা না পেয়ে, মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। নবাবগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের এন্টিভেনম থাকার পরেও চিকিৎসা না দিয়ে রোগীকে ঢাকা পাঠানোয় বিষয়টি স্থানীয় জনসাধারণের নিকট ব্যাপক ক্ষোভের এবং সমালোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে আলোচনা এবং সমালোচনার ঝড় বয়ে চলেছে।
জনসাধারণের প্রশ্ন, ভ‍্যাকসিন থাকার পরও যদি চিকিৎসা সেবা না পাওয়া যায় এবং রোগীর মৃত্যু ঘটে, তাহলে ভ‍্যাকসিনের বিজ্ঞাপন দিয়ে লাভ কি?

এই ঘটনার পরিপ্রেক্ষিতে নবাবগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শহিদুল ইসলাম সহকারী সার্জন ডা: নাফিস আনোয়ার এবং তার সহকারী হিসেবে ছিলেন এসএসিএমও ডা: এটিএম সিদ্দিকুর রহমানকে কারণ দর্শানো নোটিশের মাধ্যমে কৈফিয়ত তলব করেছেন এবং যথাযথ জবাব দিতে ৩ কার্য দিবসের মধ্যে উত্তর দিতে বলেছেন।

বিষয়টি তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন সচেতন মহল।

সমাধানের পথে এগোচ্ছে শিক্ষার্থীদের কোটা আন্দোলন

গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চার মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। এতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন্নাহার চাপা ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া অংশ নেন।

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত।

অবশ্য কোটাবিরোধী আন্দোলনে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্টতা ও মদদের কথাও বলেছেন সংশ্লিষ্টরা।

সোমবার (৮ জুলাই) দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটা আন্দোলনে রাজনীতি ঢুকে গেছে। বিএনপি প্রকাশ্যে এই আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছে। আদালতে বিচারাধীন বিষয়ে কোনো রাজনৈতিক দল পক্ষ নিতে পারে না।

কাদের বলেন, কোটা আন্দোলনে যারা যারা যুক্ত তাতে ষড়যন্ত্র আছে কি না সেটা আন্দোলনের গতিধারায় বোঝা যাবে। সরকার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

সরকারের উচ্চ পর্যায়ের এই রাজনৈতিক নেতা বলেন, ২০১৮ সালে প্রধানমন্ত্রী কোটা বাতিল করে পরিপত্র জারি করেন। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে ৭ জন মুক্তিযোদ্ধার সন্তান রিট করেন। বিষয়টা সর্বোচ্চ আদালতে বিচারাধীন তাই রায় না হওয়া পর্যন্ত মন্তব্য করা ঠিক হবে না। আদালত কোটা বাতিলের পরিপত্র বাতিল করেছেন, তবে সরকারের পক্ষ থেকে ফের আপিল করা হয়েছে।

উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা পরিহার করা দরকার। কোটা আন্দোলনের ৩১ জন শিক্ষার্থী বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি বলেও জানান ওবায়দুল কাদের।

এমন অবস্থায় বিষয়টি নিয়ে সমাধানের পথ খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নাম পরিচয় প্রকাশ না করা শর্তে একটি সূত্র ঢাকা পোস্টে জানিয়েছে, আজই আদালতের মাধ্যমে কোটার বিষয়ে একটি সমাধান আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু বিষয়টি কোর্ট পর্যন্ত গড়িয়েছে তাই এখন সমাধানও কোর্টের মাধ্যমে আসবে।

বিষয়টি নিয়ে আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ঢাকা পোস্টকে বলেন, কোর্ট যদি ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে আমরা আলোচনা সাপেক্ষে ঘোষিত কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। বিষয়টি নিয়ে আমরা আমাদের আইন বিশেষজ্ঞদের সঙ্গে বসব। পরে সমন্বয়ক কমিটির সঙ্গে আদালতের সিদ্ধান্ত ও আমাদের দাবির সামঞ্জস্যতা বিবেচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।