দোহারে সাবেক স্ত্রীর জন্য আত্মহত্যার চেষ্টা

0

নিউজ৩৯ প্রতিবেদক: ঢাকা জেলার দোহার উপজেলার নারিশা পশ্চিমচর এলাকায় সাবেক স্ত্রীকে পুনরায় ফিরে পেতে স্ত্রীর বাসার সামনে শামীম হোসেন (২৬) নামে এক যুবকের “আত্মহত্যার চেষ্টার” খবর পাওয়া গেছে। শামীম হোসেন আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ বার্ণ ইউনিটে চিকিৎসাধীন আছে।

জানা যায়, নারিশা খালপাড় এলাকার ইউনূস বেপারীর ছেলে শামীম হোসেন  প্রায় ৫ বছর আগে নারিশা পশ্চিমচর এলাকার মো: ইসলাম কারালের মেয়ে ফারজানা ইসলাম (২২) কে বিয়ে করেন। স্কুল জীবনে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো এবং পরবর্তীতে তারা নিজেরা বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিলো বলে জানা যায়। শামীমের অসৎসঙ্গে মিশতো এবং নেশাগ্রস্থ ছিলো বলে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান।

বিয়ের পর ৩ বছর পূর্বে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে শামীম বিদেশে পাড়ি জমান।

প্রত্যক্ষদর্শীদের একজন জানান, “শামীম স্ত্রীকে তার বাসায় নিয়ে যেতে জোর জবরদস্তি করে। কিন্ত ফারজানা তাকে বলে সে তাকে ডিভোর্স দিয়েছে। এসময় ফারজানা ও তার পরিবার এবং শামীমের মধ্যে ধস্তাধস্তি হয়। তখন শামীম নিজেকে  নিজেই মেরে ফেলার হুমকি দেয়। পরে শামীম বাইক থেকে তেল নিয়ে এসে শরীরে আগুন লাগিয়ে দেয়ার হুমকি দেয়। এসময় শামীমের শ্বশুর তাকে জড়িয়ে ধরার চেষ্টা করলে শামীম ও ফারজানার বাবা দগ্ধ হন। ঘটনার এক পর্যায়ে ফারজানা ইসলামকে না পেয়ে নিজেই তার শরীরে আগুন ধরিয়ে দেয়। মো: ইসলাম কারাল ও এলাকার লোকজন শামীমের শরীরের আগুন নেভাতে চেষ্টা করেন।”

মো: ইসলাম কারাল নিজেও আগুনে আহত হন।  রাত ৯টার ঘটিকায় শামীমকে উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার কোনো হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়। শামীমের শ্বশুরবাড়ির এলাকার মো: রুবেল, জিহাদসহ ৩ জন আক্রান্ত শামীমকে  ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে  ভর্তি করান।

এই ব্যাপারে অগ্নিদগ্ধ শামীমের বোন স্বর্ণা আক্তার গণমাধ্যমকে বলেন, “আমার ভাই ভাবীকে প্রেম করে বিয়ে করে। ভাবীকে তার পরিবার মেনে নেয়নি। সে আমাদের বাসায় থাকতো। কিন্ত ভাই বিদেশে গেলে সে আসতে চায়নি আর আমাদের বাড়ীতে। বিভিন্ন সময় সে চাপ দিতো আলাদা হতে।”

তিনি বলেন, “আমার ভাই বিদেশে থাকা অবস্থায় ভাবী ভাইকে ডিসেম্বরের মাঝামাঝি ডিভোর্স দেয়। ভাই ও ভাবীর মাঝে নিয়মিত যোগাযোগ হতো। ভাই, ভাবীকে ডিভোর্সের কারণ জিজ্ঞেস করলে বলে, আমাকে পরিবার জোর করে দেয়াইছে বলে জানায় – তুমি আসো, আমাকে নিয়ে যাও। ভাই বিদেশ থেকে এসে ভাবীর সাথে যোগাযোগ করে তার কর্মস্থল স্কুলে যায়। এছাড়াও, বিভিন্নস্থানে ভাই ভাবীর সাথে দেখা করেছে। এটা অনেকেই দেখেছে।”

তিনি বলেন, “ঘটনার দিন ভাই ভাবীর বাসায় যায়। ভাবী ডেকে নিয়ে যায়। কিন্ত সে ভাবীকে আনতে চাইলে তার পরিবার বাধা দেয়। এসময় হাতাহাতি ও ধ্বস্তাধ্বস্তি হয়। ভাইকে ওদের পরিবার বাধ্য করে গায়ে বাইকের তেল ঢালতে। এসময় কে বা কারা আগুন লাগিয়ে দেয়। আগুন লাগিয়ে কেউ ভাইকে সাহায্য করতে এগিয়ে আসেনি। পরে আশেপাশের লোকজন ভাইকে উদ্ধার করে ভাইকে হাসপাতালে পাঠায় এবং আমরা জানতে পারি।”

তিনি ‌আরও বলেন, “আমরা এর বিচার চাই। আমার ভাই সংকটাপন্ন অবসস্থায় আছেন। আপনারা দোয়া করবেন।”

এই বিষয়ে ফারজানা বলেন, “আমি ভালোবেসে বিয়ে করি। কিন্ত আমি জানতাম না সে নেশা করে। বিভিন্ন সময়ে আমাকে মারধোর করতো। আমি ভাবতাম হয়তো সে ভালো হয়ে যাবে। কিন্ত হয়নি। বিষয়টি আমি শামীম ও আমার মধ্যকার বন্ধুদের সাথে শেয়ার করলে শামীম মারমুখী হয়ে ওঠে এবং আমার নামে বিভিন্ন অপবাদ দিতে থাকে।  বিয়ের প্রথম দিকে আমার পরিবার বিয়ে মেনে না নিলেও, সেসময় আমার অবস্থার কথা শুনে মেনে নেয়। এরপর বিভিন্ন সময়ে পারিবারিকভাবে বসে শামীমকে বোঝানোর চেষ্টা করা হয়।”

তিনি আরও বলেন, “তাকে ভালো হওয়ার জন্য আমি বিদেশ যেতে বলি। কিন্ত বিদেশ গেলে, সে আমার কোন খোজ খবর নেয়নি। মাঝে মাঝে কথা হতো। কিন্ত আসলে কথা না বলে, ঝগড়া হইতো বলা ভালো। কিন্ত সেটা কোন স্বাভাবিক সম্পর্ক নয়। আমি আমার বাবার বাড়ী চলে আসি। পড়ালেখা করতে থাকি। কিন্ত আমাদের মাঝে সংসার করার মতো আর কোন সম্পর্ক ছিলো না। ২২ ডিসেম্বর, ২০২৪ আমি শামীমকে তালাক দেই। ঘটনাটি শ্বশুরবাড়ীকে জানাই। এরপর শামীম আমাকে ফোন দিয়ে জোরাজোরি করতে থাকে। আমি বলি এভাবে আর সম্ভব নয়।”

তিনি বলেন, “শামীম এই মাসের ৫ তারিখে দেশে ফিরে আসে । এসেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্ত আমি তাকে এড়িয়ে চলি। সে আমার কর্মস্থল স্কুলে আসা যাওয়ার পথে বাধা সৃষ্টি করতে থাকে। স্কুলে গিয়ে জোর করে দেখা করার চেষ্টা করে। বিভিন্ন গিফট দিতে চায়। আমি মেঘুলা পড়তে গেলে সে দেখা করার চেষ্টা করে। পথে কথা বলার চেষ্টা করে। বলে, আমি জোর করে নিয়ে যাবো। আমি তোমার বাসায় যাবো। আমি তাকে বলি, আপনার সাথে ডিভোর্স হয়েছে। আপনি চলে যান। কিন্ত সে আগের মতো জোর করতে থাকে। নিজের ক্ষতির চেষ্টা করবে বলে হুমকি দেয়।

এই অবস্থায় রবিবার রাতে সে আসে, আমাকে ছুরি দেখায়। আমার বাবা তাকে চলে যেতে বললে, সে আমাকে জোর করে নেয়ার চেষ্টা করে। আমার ও আমার বাবা-মা’র সাথে তার ধ্বস্তাধ্বস্তি হয়। এসময় তার কাছে একটা ছুরি পাই আমি। পরে সে বলে সে নিজে মরে শিক্ষা দিবে। এরপর সে হঠাৎ করে ঘরে আসে, বাইকের তেল মেখে। এসময় আমার বাবা তাকে জড়িয়ে ধরে। কিন্ত তার হাতের গ্যাস লাইটে চাপে লেগে আগুন ধরে যায়। এতে শামীম ও আমার বাবা আগুনে পুড়ে যায়। পরে, আমার আপন ভাই ও ভাবী এসে পানি দিয়ে আগুন নেভায়। পরে, শামীমকে সবাই মিলে হাসপাতালে পাঠায়। এখন বিষয়টি নিয়ে শুধু শুধু ঝামেলা করার চেষ্টা করা হচ্ছে। আমি ইতোমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছি। আমি বিষয়টির সুষ্ঠ তদন্ত ও সমাধান চাই।”

ঘটনাস্থলে উপস্থিত সূর্য মেম্বার বলেন, “আমি টিসিবির কার্ড ঠিক করতে গিয়ে ঐ বাসায় চা খেতে বসি। এসময় হঠাৎ করে দেখি ঘরের দোয়ারে ধ্বস্তাধস্তি। গিয়ে দেখি শামীমের হাতে বোতল আর ছুরি আর গ্যাস লাইট। ফারজানার বাবা সেগুলো সরানোর চেষটা করেন। শামীমের গায়ে তেলের গন্ধ। এসময় শামীমের হাতে থাকা গ্যাস লাইটে ঠাস করে আগুন ধরে যায়। এসময় ফারজানা, ফারজানার আপন ভাই, ভাবী, বাবা-মা আগুন নেভায়। পরে হাসপাতালে রুবেল নিয়ে যায়।”

ঘটনাস্থলে উপস্থিত তারা আকন বলেন, “আমরা টিসিবির কার্ড ঠিক করতে যাই। এসময় হটাৎ হামতাম শুনে বের হই। এসময় হাতে ছুরি দেখি। কাছে  যাইতে না যাইতে আগুন দেখি। শামীম আগেই তেল মাইখ্যা আইসিলো। পরে, ফারজানার ভাই – ভাবী পানি ঢাইল্যা আগুন নেভায়। পরে, রুবেল, জিহাদ আর মান্নানের ছেলে ওরে নিয়ে হাসপাতালে ছিলাম। সেখানে আমি, সূর্যবান, সূর্যবানের বোন, ফারজানা, ফারজানার বাবা-মা, ফারজানার আপন ভাই-ভাবি উপস্থিত ছিলো। পরে, সবাই আসে।”

দোহার থানার ওসি রেজাউল করিম নিউজ৩৯কে জানান, “কোন মামলা হয়নি। তবে, দুপক্ষ থেকে অভিযোগ হয়েছে। বিষয়টি ফুলতলার শাইনপুকুর পুলিশ ফাড়ির ইন-চার্জ শফিকুর রহমান তদন্ত করছেন।”

ইন-চার্জ শফিকুর রহমান নিউজ৩৯কে বলেন, “মামলার বিষয়ে বিস্তারিত ওসি স্যারে বলবেন। ঘটনার প্রাথমিক তদন্তে আমাদের কাছে মনে হয়েছে, শামীম ফারজানাকে আনতে গিয়েছিলো। সেখানে ভয় দেখানোর উদ্দেশ্যে শামীম গ্যাসলাইট ও গায়ে নিজে তেল মেখেছিলো। পরে। ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে গ্যাস লাইটে চাপ লেগে আগুন লেগে যায়। এতে শামীম ও ফারজানার বাবা অগ্নিদগ্ধ হয়। পরে ফারজানার বাব-মা, আপন ভাই-ভাবী আগুন নেভায়। আমরা ঘটনার পরে গিয়ে সেখানে প্রাথমিক তদন্ত সম্পন্ন করি। এই বিষয়ে যা বলার ওসি স্যার বলবেন। তদন্তে ইনশাল্লাহ প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।”

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশ ১৪তম

0

ডেস্ক রিপোর্টারঃ দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এর সিপিআই-২০২৪ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের দুর্নীতি স্কোর এই বছরে সর্বনিম্ন ২৩ পয়েন্টে পৌঁছেছে। এর ফলে বাংলাদেশ ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় ১৪তম অবস্থানে রয়েছে। এ বছর বাংলাদেশের স্কোর গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন, যা দেশের দুর্নীতি পরিস্থিতির এক চরম অশনির সংকেত।

টিআইবি-এর নির্বাহী পরিচালক ড. মো. ইফেতারুজ্জামান এক সংবাদ সম্মেলনে জানান, ২০২৪ সালের স্কোরটি ২০২৩ সালের ২৪ থেকে আরও এক পয়েন্ট কমে ২৩ হয়েছে। এ বছর দেশের অবস্থান ১৫১তম, যেখানে কঙ্গো ও ইরানও একই স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে অবস্থান করছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্কোর আফগানিস্তানের পর দ্বিতীয় সর্বনিম্ন।

এ প্রসঙ্গে ড. ইফেতারুজ্জামান বলেন, এই অবনমন প্রমাণ করছে যে, বর্তমান সরকার মুখে দুর্নীতি বিরোধী কথা বললেও বাস্তবে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, সরকার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি দমনে অবহেলা ও যথাযথ আইন প্রয়োগ না হওয়ার কারণে বাংলাদেশ দুর্নীতির মুকাবিলায় সঠিকভাবে এগোতে পারেনি।

টিআই ১৯৯৫ সাল থেকে এই সূচক প্রকাশ করে আসছে, এবং বাংলাদেশ প্রথমবার ২০০১ সালে তালিকাভুক্ত হয়। দুর্নীতি বিরোধী পদক্ষেপ নেওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে টিআই।

নারায়ণগঞ্জে সেভ দ্য চিলড্রেনের সাবেক পরিচালক উৎপল রায়কে গলা কেটে হত্যা

0

ডেস্ক রিপোর্টারঃ নারায়ণগঞ্জের টানবাজার সাহাপাড়া এলাকায় দুর্বৃত্তরা সেভ দ্য চিলড্রেন প্রকল্পের সাবেক পরিচালক উৎপল রায়কে গলা কেটে হত্যা করেছে। সোমবার রাতে শহরের সাততলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত উৎপল রায় ওই এলাকার শংকর সাহার মালিকানাধীন একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তিনি দুই ছেলে সন্তানের জনক ছিলেন। এক ছেলে প্রবাসে থাকলেও অন্য ছেলে উজ্জ্বল কুমার রায় একজন চিকিৎসক।

জানা যায়, সন্ধ্যার পর অফিস থেকে বাসায় ফিরে কাজের মহিলা দেখতে পান, বাসার দরজা বন্ধ। পরে পাশের ফ্ল্যাটের লোকজনের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং দেখতে পান, উৎপল রায়ের গলাকাটা রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে রয়েছে। দুর্বৃত্তরা তার আলমারি থেকে ১৪/১৫ ভরি স্বর্ণালংকার ও এক লাখ টাকা নিয়ে গেছে বলে জানান উজ্জ্বল কুমার রায়।

ঘটনার পর পুলিশ ও সিআইডির ক্রাইমসিন দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে অভিযান চলছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানা

0

ডেস্ক রিপোর্টারঃ সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ আদেশ দেওয়া হয়।

দুদক বেনজীর ও তার পরিবারের বিরুদ্ধে ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে চারটি মামলা করেছে। এছাড়া, তাদের নামে থাকা ফ্ল্যাট, জমি ও অন্যান্য সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

বেনজীর আহমেদ ২০২০-২০২২ পর্যন্ত আইজিপি ছিলেন এবং তার আগে ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক ছিলেন। ২০২৪ সালের মে মাসে তিনি পরিবারসহ দেশ ছাড়েন।

প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৬৩৮

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১৩ পদে ৬৩৮ কর্মী নিয়োগে রবিবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১১ ফেব্রুয়ারি সকাল ৯টায় শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: প্রাণিসম্পদ অধিদপ্তর;

. পদের নাম: ক্যাশিয়ার;

পদসংখ্যা: ৫৪টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৪৬১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

. পদের নাম: ল্যাবরেটরি টেকনিশিয়ান;

পদসংখ্যা: ৩৯টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

. পদের নাম: স্টোর কিপার;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

. পদের নাম: সহকারী স্টোর কিপার/সহকারী গুদামরক্ষক;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

. পদের নাম: ড্রাইভার;

পদসংখ্যা: ৪৯টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

. পদের নাম: ড্রাইভার ট্রাক্টর;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

. পদের নাম: মিল্কভ্যান ড্রাইভার;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

. পদের নাম: ট্রাক ড্রাইভার;

পদসংখ্যা: ৬টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

১০. পদের নাম: ড্রাইভার (ট্রলি);

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

১১. পদের নাম: ড্রাইভার (লরি);

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

১২. পদের নাম: পিকআপ ড্রাইভার;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

১৩. পদের নাম: ড্রাইভার পাম্প/পাম্পচালক;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি

আবেদন ফি বাবদ ১০০ টাকা সোনালী ব্যাংক পিএলসির ট্রেজারি চালানের মাধ্যমে মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ ঢাকা বরাবর পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫, বিকেল ৫টা;

কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জব্দ বিপুল সরঞ্জাম

0

ঢাকার কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে বিশেষ অভিযান চালিয়েছে তিতাস গ্যাস। রবিবার (৯ ফেব্রুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ব্রাক্ষনকিত্তা এলাকার বিভিন্ন কারখানা থেকে ৩-৪ ইঞ্চি পাইপ, ৫টি ১৩০ ফুট কম্প্রেসার, ২৫০ ফুট হোস পাইপ ও ৬ সেট বার্নার জব্দ করা হয়।

এছাড়া, আশুলিয়ার মেসার্স মিজান সিএনজি ফিলিং স্টেশনে নকল সিল বসানোর প্রমাণ পাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে প্রতি মাসে প্রায় দেড় কোটি টাকার গ্যাস সাশ্রয় হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস জানায়, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে, যাতে জ্বালানি চুরি রোধ ও গ্যাস সরবরাহের স্বাভাবিকতা বজায় রাখা যায়।

পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনআইডি তথ্য ফাঁসের প্রমাণ: নির্বাচন কমিশন

0

ডেস্ক রিপোর্টার মোঃ সোহেল: নির্বাচন কমিশন (ইসি) পাঁচটি প্রতিষ্ঠান থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছে। এসব প্রতিষ্ঠান হলো- স্বাস্থ্য অধিদফতর, ইউসিবি ব্যাংক, চট্টগ্রাম পোর্ট অথরিটি, মহিলা বিষয়ক অধিদফতর এবং অর্থ মন্ত্রণালয়ের আইবাস। ইসি সচিব আখতার আহমেদ জানান, প্রাথমিক তদন্তে তথ্য ফাঁসের প্রমাণ মিলেছে এবং এসব প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে। তদন্ত চলছে, যাতে নিশ্চিত হওয়া যায় এটি অসতর্কতা নাকি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে।

এছাড়া, ১৮২টি প্রতিষ্ঠান এনআইডি যাচাই সেবা গ্রহণ করছে, তবে কিছু প্রতিষ্ঠান চুক্তির শর্ত ভঙ্গ করে অন্য প্রতিষ্ঠানের কাছ থেকে সেবা নিচ্ছে। নির্বাচন কমিশন এসব বিষয় পর্যালোচনা করছে।

২০২৫ সালের হজে শিশুদের নিষেধাজ্ঞা, অগ্রাধিকার পাবে নতুন হজযাত্রীরা

0

ডেস্ক রিপোর্টার মোঃ সোহেল: ২০২৫ সালের হজ মৌসুমে সৌদি আরব শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রতি বছর হজের সময় তীব্র ভিড়ের কারণে শিশুদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হজযাত্রীরা যাতে কোনও ধরনের ক্ষতির সম্মুখীন না হন, সে জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, ২০২৫ সালের হজে অংশগ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তাদের, যারা আগে কখনও হজে যাননি। মন্ত্রণালয় জানায়, হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। নুসুক অ্যাপ এবং সৌদি আরবের সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে হজ নিবন্ধন করা যাবে। হজযাত্রীদের তথ্য যাচাই-বাছাই, সঙ্গী পরিবর্তন এবং মাহরাম সংশোধনের আবেদনও অনলাইনে জমা দেওয়া যাবে।

মালয়েশিয়া থেকে ২৩ বাংলাদেশি সহ ২৭৮ অভিবাসী ফেরত

0

ডেস্ক রিপোর্টার মোঃ সোহেল: মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ ২৩ বাংলাদেশি সহ মোট ২৭৮ জন অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে। অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে এসব ব্যক্তিরা সাজা ভোগের পর, কুয়ালালামপুর বিমানবন্দর এবং জোহর বাহরুর ফেরি টার্মিনালের মাধ্যমে দেশে ফিরে গেছেন।

ফেরত পাঠানোদের মধ্যে ২৩ জন বাংলাদেশি, ২৩০ জন ইন্দোনেশীয়, ১৭ জন পাকিস্তানি, ৬ জন ভারতীয়, ১ জন শ্রীলঙ্কান এবং ১ জন সিঙ্গাপুরের নাগরিক। ফেরত যাওয়ার আগে তাদের নাগরিকত্ব যাচাই করে কালো তালিকাভুক্ত করা হয়েছে, যাতে ভবিষ্যতে তারা মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারেন।

মালয়েশিয়া সরকারের অভিবাসন নীতির আওতায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই পদক্ষেপ অব্যাহত থাকবে।

নামাজের ইমামতির শর্ত ও যোগ্যতা: ইসলামের দৃষ্টিকোণ

নামাজের ইমামতি শুদ্ধ হওয়ার জন্য কয়েকটি শর্ত পূরণ করা আবশ্যক। প্রাথমিক শর্তের মধ্যে রয়েছে পুরুষ হওয়া, মুসলমান হওয়া ও বালেগ হওয়া। (সুনানে কুবরা লিল-বায়হাকি: ৬০৬৯) এ ছাড়া মানসিকভাবে সুস্থ হওয়াও আবশ্যক।

দ্বিতীয় ধাপের শর্তের মধ্যে রয়েছে নামাজ শুদ্ধ হওয়ার জন্য যতটুকু কোরআন তিলাওয়াত করা ফরজ, ততটুকু মুখস্থ ও শুদ্ধভাবে পড়তে পারা। সুতরাং মুখস্থ না থাকলে এবং শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে না পারলে ইমামতি করা যাবে না। (তিরমিজি: ১৯১)

একইভাবে নামাজ বিশুদ্ধ হওয়ার যে শর্তগুলো আছে, তা থেকে কোনো একটি শর্ত পাওয়া না গেলেও ইমামতি শুদ্ধ হবে না। নামাজ সহিহ হওয়ার শর্তগুলোর মধ্যে আছে পবিত্রতা, সতর ঢাকা ইত্যাদি। কারণ যার নামাজই হবে না, তার ইমামতির প্রশ্নই আসে না। এ ছাড়া যাবতীয় অপারগতামুক্ত হওয়াও ইমামতির গুরুত্বপূর্ণ শর্ত। যেমন নাক দিয়ে রক্ত বের হওয়া, প্রস্রাব ঝরা, সর্বক্ষণ বায়ু নির্গত হওয়া ইত্যাদি। (বাদায়ে: ২/৫৪)

নামাজের ইমামতির জন্য সবচেয়ে বেশি যোগ্য রাষ্ট্রপ্রধান বা তাঁর নায়েব। (তিরমিজি: ২১৮) মদিনায় মহানবী (সা.) নিজেই নামাজের ইমামতি করতেন। তবে কোনো মসজিদে নিয়মিত ইমাম থাকলে, তিনিই সেই মসজিদে ইমামতি করবেন। ঘরে জামাত অনুষ্ঠিত হলে ঘরের কর্তাই ইমামতির হকদার। (আবু দাউদ: ৫০৪)

উপস্থিত লোকদের মধ্যে যদি বাদশাহ, নায়েব বা নিয়মিত ইমাম না থাকেন এবং একাধিক ইমামতির যোগ্য ব্যক্তি থাকেন, তাহলে নামাজ সম্পর্কে যিনি বেশি জ্ঞান রাখেন, তিনিই বেশি হকদার। এরপর যাঁর বেশি কোরআন মুখস্থ আছে, তিনি। এরপর যিনি বেশি মুত্তাকি, তিনি। এরপর যিনি বেশি বয়স্ক, তিনি। সবাই এসব যোগ্যতার অধিকারী হলে তাঁদের থেকে যাঁকে নির্বাচন করা হবে, তিনিই ইমামতি করবেন। (বুখারি: ৬৩৭)