প্রকৃত উদ্যোক্তাদের প্রণোদনা দিতে কাজ করছে সরকার: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান এমপি বলেছেন, করোনার কারণে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা (এসএমই) যে সমস্যায় পড়েছেন, সে বিষয়ে সরকার অবগত। তাই প্রকৃত এসএমই উদ্যোক্তাদের প্রণোদনার ঋণ দিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। অন্যদিকে ফ্রিল্যান্সারদেরও নিবন্ধনের ব্যবস্থা করা হচ্ছে। বুধবার ফ্রিল্যান্সারদের নিবন্ধনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘করোনাকালীন বেসরকারি খাতে বিনিয়োগ পরিস্থিতি’ শীর্ষক ভার্চ্যুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ‘করোনাভাইরাস মহামারিতে অর্থনৈতিক ধাক্কা সামলানোর জন্য সরকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, এরমধ্যে অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ঋণ পেয়েছেন। আবার অনেকেই পাননি। এটা নিয়ে সমালোচনা হচ্ছে। গঠনমূলক সমালোচনা ঠিক আছে। কিন্তু এটা নিয়ে অপপ্রচার করা হচ্ছে, যা ঠিক না।’ করোনার কারণে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যে সমস্যায় পড়েছেন, সে বিষয়ে সরকার অবগত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। ইতোমধ্যে ৫ হাজার কোটি টাকা বিতরণ হয়েছে।  প্রকৃত এসএমই উদ্যোক্তাদের না পাওয়ায় মূলত ঋণ বিতরণে সমস্যা হচ্ছে। সরকার এ নিয়ে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও বেসরকারি খাতে এসএমই উদ্যোক্তাদের নিয়ে যারা কাজ করেন, তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।’

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বলেন, ‘ফ্রিল্যান্সাররা নিবন্ধন করতে পারলে তাদের কাজের সুযোগ বাড়বে। বৈদেশিক মুদ্রা উপার্জনের ক্ষেত্রে ফ্রিল্যান্সারদের নিবন্ধন বিশেষ ভূমিকা রাখবে। পাশাপাশি নতুন কর্মসংস্থানও সৃষ্টি করবে।’

ডিআরইউ আয়োজিত অনুষ্ঠানে এফবিসিসিআই’র সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, মীর নাসের হোসেন, ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের যুগ্ম সম্পাদক শামসুল হক জাহিদ বক্তব্য রাখেন। ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।

নিলুফার মান্নানের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত  

0

ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক বেসরকারি বিমান প্রতিমন্ত্রী আব্দুল মান্নানের স্ত্রী নিলুফার মান্নানের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। নিলুফার মান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আব্দুল মান্নানের নিজ বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আব্দুল মান্নানের একমাত্র মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নানের তত্ত্বাবধানে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, আগলা ইউনিয়নের চেয়ারম্যান ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব আবেদ হোসেন, গালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ঢাকা জেলা ছাত্রদল এর সাবেক সাংগঠনিক সম্পাদক মতিউর  জনাব তপন মোল্লা, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান খান পান্নু, ঢাকা জেলা কৃষকদলে আহবায়ক আব্দুল রশিদ, নবাবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মহসিন উদ্দিন পলাসসহ বিএনপি ও  এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

নয়াবাড়িতে মুহাম্মদ(সা)কে অবমাননা করায় ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল  

মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে অবমাননা করার প্রতিবাদে ঢাকা জেলার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নে  বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। ২২ নভেম্বর রবিবার দুপুর ৩টায়  নয়াবাড়ি  ইউনিয়নের সর্বস্তরের জনতা এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করেন।

দুপুর তিনটা নয়াবাড়ি ইউনিয়নের অন্যতম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ধোয়াইর মদিনাতুল উলুম কওমিয়া মাদ্রাসা থেকে মিছিলটি বেড় হয়ে নয়াবাড়ির বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাহ্রা ঘাটে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে ফ্রান্সের পণ্য বর্জন এবং বাংলাদেশ থেকে ফরাসি দূতাবাস বন্ধ করে দেয়ার দাবি জানানো হয়।

স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের অভিযান, ২৫ জনকে অর্থদন্ড

ঢাকার দোহারে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে কঠোর অবস্থানে দোহার উপজেলা প্রশাসন। দোহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় দোহারের মেঘুলা বাজার, হলের বাজার ও জয়পাড়া বাজারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষে অভিযান পরিচালনা করা হয়।

২১ নভেম্বর (শনিবার) সকালে এ অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। এ সময় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ব্যাপক প্রচার-প্রচারণা, মাস্ক বিতরণ সহ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও স্বাস্থ্যবিধি অমান্য করায় ২৫ জনকে অর্থদন্ড প্রদান করেন তিনি।

এ সময় দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ইতোমধ্যে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। তাই সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে ঘর থেকে বের হতে হবে। উপজেলা প্রশাসনের এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে দোহার উপজেলা প্রশাসনের অভিযান ও মাস্ক বিতরন

ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়া বাজারে শুক্রবার সকাল ১০ টার দিকে করোনা সংক্রমণ রোধে মাস্ক পড়ার জন্য অভিযান পরিচালনা করেছে দোহার উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। এই সময় স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে প্রশাসনিক ব্যবস্থা ও মাস্ক বিতরন করা হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

নিউজ৩৯ কে নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সেকেন্ড ওয়ভে করোনা সংক্রমণ রোধে, সরকার কতৃক ঘোষিত জনসাধারণের জন্য বাধ্যতামূলক মাস্ক পড়া নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে।  এই সময় রতন চত্তর এলাকায় জন সচেতনতামূলক প্রচার ও ১৮  জনকে জরিমানা দন্ড আরোপ করা হয়। এসময় ১০০ জনকে জেলা প্রশাসন ঢাকার পক্ষে বিনামূল্য মাস্ক বিতরন করা হয়।

জ্যোতি বিকাশ চন্দ্র নিউজ৩৯কে আরও বলেন, করোনার দ্বিতীয় শক ওয়েভের জন্য, সরকার মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। তাই সবার সুরক্ষার জন্য অতীতের মতো আমরা মাঠে আছি। প্রথম ওয়ভে আমরা যে ভাবে দোহার থানার জনগনকে রক্ষা করার চেষ্টা করেছি ঠিক সে ভাবে আমরা দ্বিতীয় ওয়পভেও আমরা রক্ষা করার চেষ্টা করবো।

অভিযানে সার্বিক সহযোগিতা করে দোহার থানা পুলিশ।

হাতেনাতে অবৈধ বালু ব্যবসায়ীকে ধরলেন মসফিকুর লিমন

0

শরিফ হাসান, নিউজ৩৯ঃ শুক্রবার সকালে হাতেনাতে দুই অবৈধ বালু ব্যবসায়ীকে ধরেন দোহার উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটিতে দোহার-নবাবগঞ্জের সাংসদ সালমান এফ রহমানের প্রতিনিধি ও তার ঘনিষ্ঠ আস্থাভাজন মসফিকুর রহমান লিমন।

শুক্রবার নারিশা ডাকবাংলো থেকে ট্রলারে করে মসফিকুর লিমন নারিশা ও মুকসুদপুরে পদ্মা নদীর ভাংগন ও তীর পরিদর্শন করেন। তিনি নদীর পাড় সংলগ্ন জিও ব্যাগ, ব্লক এর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন। এসময় নারিশা ডাকবাংলো সংলগ্ন রাস্তার পাশ থেকে অবৈধ বালু উত্তোলন করতে দেখে ছুটে যান তিনি। পরে সেখানে ছুটে গিয়ে হাতেনাতে মাসুদ রানা ও সেলিম নামে ২ বালু ব্যবসায়ীকে ধরেন। দুই বালু ব্যবসায়ী ভুলের জন্য ক্ষমা চাইলে, তিনি তাদেরকে মৌখিকভাবে সতর্ক করেন। এছাড়া পরবর্তীতে আবারো এরকম দেখলে তিনি আইনশৃংখলা মোতাবেক ব্যবস্থা নিবেন বলে জানান। একইসাথে বালু উত্তোলিত স্থানে বালু ভরাটের নির্দেশ দেন তিনি।

মসফিকুর রহমান লিমন নিউজ৩৯কে জানান, অবৈধ বালু ব্যবসায়ী, ভূমি দস্যুদের বিরুদ্ধে মাননীয় সাংসদ সালমান এফ রহমান ও সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। দোহার – নবাবগঞ্জে এরকম অবৈধ কাজে কেউ যুক্ত হলে, তাকে আইনের আওতায় আনা হবে। এই ব্যাপারে তথ্যদিয়ে সবাইকে সার্বিক সহযোগীতার আহবান জানান তিনি।

দোহারে বিডি ক্লিনের পরিচ্ছন্ন অভিযান

ঢাকা জেলার দোহার উপজেলার রায়পাড়া ইউনিয়নের পালামগঞ্জ বাজারে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পালামগঞ্জ বাজারে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বিডি ক্লিন বাংলাদেশ। সকাল ১০টায় থেকে বিডি ক্লিন দোহার শাখার সদস্যবৃন্দ উপস্থিত খাতায় স্বাক্ষর করে দোহার উপজেলার পালামগঞ্জ ব্রিজ হতে  পালামগঞ্জ বাজারের চার পাস পরিচ্ছন্ন অভিযান শুরু হয়। ২০ নভেম্বর (শুক্রবার) সকাল ১০:২০মিনিটে ঢাকা দোহার উপজেলা পালামগঞ্জ ব্রিজ  হতে  ও বাজারের বিভিন্ন অংশ পরিস্কার- পরিচ্ছন্ন  করা হয়।

এই পরিচ্ছন্নতা অভিযানের শুরুতে সকল সদস্যদের নিয়ে শপথ পাঠ করেন চাঁদনী আক্তার। পরে সকল সদস্যদের নিয়ে পরিচ্ছন্ন অভিযান শুরু করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন বিডি ক্লিন দোহার উপজেলা শাখার অন্যতম সদস্য মো. মোয়াজ হোসেন, রাফসান মাহমুদ, সোহাগ হোসাইন, তামিম জামান, আল রাজীব হোসেন, মামুন মোড়ল, জেবুন্নেচ্ছা বেগম, সোহাগ হোসেন, আবির শিকদার, শাহীন মাহমুদ, মিমি আক্তার, মোহনা আক্তার, সিয়াম ভূইয়া, সাজ্জাদ হোসেন, মোঃ জামান, অনিকেত, পান্ত চাঁদনী, আক্তার,বেথি, জয় সাহ, মোঃ ইয়াসিন, জয়নাল আবেদীন,মামুন প্রমুখ।

নবাবগঞ্জে বালুভর্তি নসিমন কেড়ে নিল বৃদ্ধের প্রাণ

ঢাকার নবাবগঞ্জে বালি ভর্তি নসিমন কেড়ে নিলো ৭২ বছর বয়স্ক এক বৃদ্ধের প্রাণ। বিপরীত দিক থেকে আসা বালুভর্তি নসিমনের ধাক্কায় ইজিবাইক উল্টে যাত্রী জলিল মোল্লার মৃত্যু ঘটেছে।  নিহত জলিল মোল্লা হরিরামপুর উপজেলার ধুলসূরা ইউনিয়নের কমলাপুর গ্রামের মৃত ইসমাইল মোল্লার ছেলে। এই সময় ইজিবাইকের যাত্রী এস এম নাসিম বাবুল (২৬) ও ইজিবাইক চালক আহত হয়েছেন।

ইজিবাইকের আহত যাত্রী এস এম নাসিম বাবুল জানান, বুধবার দুপুর ১টার দিকে বারুয়াখালি থেকে একটি ইজিবাইকে চালক জলিল মোল্লা দুইজন যাত্রী নিয়ে বান্দুরার উদ্দেশ্যে রওনা দেয়। ইজিবাইকটি দড়িকান্দি ক্লাবের মোড়ে এলে অপরদিক থেকে আসা বালু ভর্তি একটি নসিমন গাড়ি ইজিবাইকে পাশদিয়ে ধাক্কা দিলে গাড়িটি উল্টে যায়। এতে যাত্রীসহ জলিল মোল্লা গুরুত্বর আহত হয়। সুযোগ বুঝে নসিমনের চালক পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গাড়ি থেকে বের করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এর কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক জলিল মোল্লাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পরিদর্শক মো. মহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আইএফআইসি ব্যাংকে ২য় পর্যায়ে নিয়োগ পেল দোহার-নবাবগঞ্জের তরুণ-তরুণীরা

মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংকে ২য় পর্যায়ে নিয়োগ পেল দোহার ও নবাবগঞ্জ উপজেলা চাকরি প্রত্যাশী তরুন তরুনীরা।  দোহার নবাবগঞ্জের বেকার ছেলে মেয়েদের সালমান এফ রহমানের প্রতিষ্ঠানে চাকরির যে প্রতিশ্রুতি সালমান এফ রহমান দিয়েছিলেন তার অংশ হিসাবে এই নিয়োগ পেলেন দোহার ও নবাবগঞ্জ উপজেলার চাকরি প্রত্যাশী তরুন-তরুনীরা।  ১৮ নভেম্বর নিয়োগ পত্র হাতে পেয়েছে এই চাকরি প্রত্যাশী তরুন তরুনীরা।  ব্যাংকের দ্বিতীয় ধাপের ট্রানজেকশন সার্ভিস অফিসার (টি.এস.ও) পদের নিয়োগপত্র তাদের হাতে পৌছেছে। শুধুমাত্র দোহার নবাবগঞ্জের তরুণ তরুণীদের জন্য আইএফআইসি ব্যাংকে স্পেশাল নিয়োগের ব্যবস্থা করেছেন আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান এম,পি। প্রথমে প্রাথমিক ভাইবা থেকে  যাচাই-বাছাই করে বিশেষ লিখিত পরীক্ষা নেওয়া হয়। পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের কম্পিউটার টেস্ট পরীক্ষায় ডাকা হয়,উত্তীর্ণদের ফাইনাল ভাইবা নিয়ে নিয়োগপত্র প্রদান করা হয়।

উল্লেখ্য যে গত ১৯ মে ২০২০ প্রথম ধাপে অর্ধ শতাধিক দোহার নবাবগঞ্জের তরুণ তরুণীরা আইএফআইসি ব্যাংকে নিয়োগপত্র পেয়েছিলেন। সালমান এফ রহমান ফ্যান ক্লাব এর মাধ্যমে জননেতা সালমান এফ রহমান এম,পির এমন প্রশংসনীয় উদ্যোগদের দোহার নবাবগঞ্জের সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন।

নবাবগঞ্জের যে রাস্তাকে সড়ক বলতেও লজ্জা লাগে

নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের ভোগান্তির আরেক নাম ঘোষাইল টু ধূলশুড়ার রাস্তাটি। প্রাচীন জনপদের জনপ্রিয় এই রাস্তাটির মাঝে কোন রকমে কিছু ইটের কাজ করা হয়েছিল। দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটি নতুন করে সংস্কার না হওয়ায় রাস্তাটি খানা-খন্দ ও বেহাল দশা হয়ে পড়েছে ও মানুষের মরণ ফাঁদে পরিণত হয়েছে এ রাস্তাটি। আসলে এটিকে এখন রাস্তা বা সড়ক বলতেও লজ্জ্বা লাগে। এই উঁচু – নিচু, এবড়োখেবড়ো রাস্তার কারনে এই অঞ্চলের সকল মানুষ চরম ভোগাম্তি পোহাচ্ছে। শিক্ষার্থী ও নিত্যদিনের যাতায়াতকারী জনসাধারণ আছে নির্মম যন্ত্রণায়।

এদিকে ভোগান্তি ও যন্ত্রণা চরমে পৌঁছে যায়, বিশেষ করে যখন কোন মানুষ মুমূর্ষু হলে, তাকে এম্বুল্যান্স বা গাড়িতে করে নিয়ে যাওয়ার মতো অবস্হা পর্যন্ত থাকে না। কখনো কখনো রোগী নবাবগঞ্জ উপজেলা সদর হাসপাতাল বা ক্লিনিকে নেওয়ার পূর্বেই রোগী রাস্তায় মারা যায়। এছাড়া চুরি, ডাকাতি ও আইনশৃংখলার অবনতির ক্ষেত্রে থানা প্রশাসনেরও সহযোগিতা পেতে বেগ পেতে হয়। ফলে, ধীরে ধীরে অপরাধ জগতের অভয়ারণ্য হয়ে ওঠার আশংকা দেখা দিয়েছে এই জনপদে।

এছাড়া কখনো কখনো ঘোষাইল – রায়পুর ব্রিজের ঢালে অটোরিকশা, সিএনজি, পিকআপ উল্টে বেশ কয়েকবার খাদে পড়ে যায়। হতাহতের ঘটনা এখানে নিত্য নৈমিত্তিক ব্যাপার।

স্থানীয় যুবক আল-আমিন নিউজ৩৯কে ক্ষোভ প্রকাশ করে বলেন, এটাকে কি কোন রাস্তা বা সড়ক বলা যায়? এই সড়কটি জয়কৃষ্ণপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নকে বাঁধাগ্রস্থ করেছে। সাধারণতঃ বর্ষার সামান্য পানিতে রাস্তা ডুবে যায়। এরপর সেই রাস্তা আর মেরামতও করা হয় না। যাতায়াতের অসুবিধার কারনে জয়কৃষ্ণপুর ইউনিয়নবাসীর সাথে বেরিবাঁধের পূর্বাঞ্চলের মানুষের সার্বিক যোগাযোগ ও উন্নয়ন ব্যাহত হচ্ছে। এভাবে নবাবগঞ্জ উপজেলার এই অঞ্চল সার্বিকভাবে পিছিয়ে পড়ছে।

জয়কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মাসুদুর রহমান (মাসুদ) নিউজ৩৯কে বলেন, ” এ রাস্তাটির মেরামত করে চলাচলযোগ্য করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। তবে সরকারের এল,জি,আর,ডি মন্ত্রণালয় যদি সহযোগিতা করে, তাহলে এ রাস্তাটি নতুন করে ( আর-সি ঢালাই) নির্মাণ করা সম্ভব হবে। নবাবগঞ্জ উপজেলা প্রকোশৌলী এবং পিডি বিষয়টি সম্পর্কে অবগত আছেন। এই রাস্তাটির ইতিমধ্যে জরিপ সম্পন্ন হয়েছে। এছাড়া নবাবগঞ্জ উপজেলার চেয়ারম্যান নাসিরুদ্দিন ঝিলু ও সাংসদ সালমান এফ রহমান বিষয়টি সম্পর্কে অবহিত আছেন। বর্তমানে রাস্তাটির দরপত্রের আহবান প্রক্রিয়াধীন রয়েছে।

কবে নবাবগঞ্জের এই পশ্চিম অংশের ও জয়কৃষ্ণপুর ইউনিয়নবাসীর দীর্ঘদিনের চাহিদা, এই সড়কটি উন্নত হবে, মেরামত হিবে, পাকা হবে, তাইই এখন দেখার বিষয়। জনপ্রতিনিধিরা কথা দিয়েও, তা বাস্তবায়ন করতে পারেননি। এখন প্রতীক্ষা কবে হবে রাস্তা?