দোহারে সূর্যমুখী ফুলের চাষ

0

ঢাকার দোহারের কৃষকরা দেখছেন সূর্যমুখী হাসি, আগে এরুপ সূর্যমুখী ফুল চাষে আগ্রহ পায়নি কৃষকরা তাদের চিন্তা ধারা পাল্টে দিতে দোহার কৃষি অফিসের পক্ষ থেকে বিনা মূল্যে সূর্যমুখী ফুলের বীজ দিয়ে দোহারের বিভিন্ন জায়গায় পরীক্ষা মুলক ভাবে সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে।

সূর্যমুখী ফুল দেখতে কারনা ভাল লাগে। শুধু রুপে নয় গুণেও ভরপুর সূর্যমুখী বীজের তেল স্বাস্থ্যেও জন্য খুব উপকারি পুষ্টিগুণে অন্যসব তেলবীজ থেকে শ্রেষ্ঠ অন্যান্য তেলবীজে যেসব ক্ষতিকারক উপাদান (কোরেস্টেরল, গ্লুকোসিনোলিক এসিড, ইউরোসিক এসিড) থাকে সূর্যমুখীতে তা নেই। বরং আরও উপকারী উপাদান ও পুষ্টিগুণ বিদ্যমান।

আন্তর্জাতিক পুষ্টিবিদদের দেয়া তথ্যমতে সূর্যমুখী তেলে আছে প্রায় শতকরা ৯৯ ভাগ উপকারী ফ্যাট আছে মানব দেহের জন্য উপকারী ওমেগা ৬, ওমেগা ৯, আছে অলিক এসিড। ভিটামিন ই, ভিটামিন কে এর মতো গুরুত্বপূর্ণ ভিটামিন, আছে মিনারেল। চমৎকার এনার্জিও উৎসও সূর্যমুখী তেল। সরিষা, সয়াবিনের চেয়ে সূর্যমুখী তেলে অসম্পৃক্ত ফ্যাটি এসিডের পরিমাণ কম। সয়াবিন তেল বেশীদিন সেবনে ক্যানসার, ডায়াবটিস ও হ্রদরোগের ঝুকি বাড়ায়।

ভারত সহ উন্নত দেশগুলোতে সূর্যমুখীর তেল খুবই জনপ্রিয়। আমরা বিদেশ থেকে সয়াবিন ও পামওয়েল তেল আমদানি করি, দেশে সরিষা চাষ করি তাতে আছে ঝুকিপূর্ণ উপাদান। অথচ আমরা যদি দেশীয়ভাবে সূর্যমুখীর বীজকে প্রাধান্য দিয়ে রিফাইন্ড না করেও শুধু ঘানিতে বীজ থেকে তেল সংগ্রহ করি তা সরিষা, সয়াবিন তেল থেকেও বেশী পুষ্টিকর ও সুস্বাস্থ্যকর। আমাদের তেল সংক্রান্ত জটিল সব অসুখের হাত থেকে মুক্তি পেতে, তেলের ব্যবহার বাদ দিতে হয় খাবারে, তেলের ও দরকার আছে খাবারে। সেই অর্থে সূর্যমুখীর তেল হতে পারে আমাদের জন্য আশীর্বাদ।

এ বিষয়ে একজন সফল কৃষক হাশেম তালুকদার বলেন, আমি জানতাম না এতো ভালো ভাবে আমাদের জায়গায় সূর্যমুখী ফুলের চাষ করা যাবে? কখনো সূর্যমূখী চাষ করি নাই এবারই প্রথম। আমি এর চাষ সম্পর্কে কিছুই জানতাম না। আমি আমার এই খেতে আগে মাশকলাই আর ধইঞ্চা বুনতাম। দোহার উপজেলার কৃষি কর্মকর্তা স্যারেরা আমাদের ক্ষেতে এসে সূর্যমূখী বুনা শিখায়াছেন। আমার খেতে সূর্যমূখীর ভালো ফল এসেছে। সামনের বছর আমি স্যারদের সাহায্য পেলে আমার পুরো জমিনে সূর্যমুখী চাষ করবো।

এ সময় দোহার উপজেলা কৃষি অফিসার মামুন ইয়াকুব বলেন, দোহারের কৃষি জমির মাটি খুবই উর্বর কিন্ত সঠিক সময় সঠিক ফসল নির্বাচন করে চাষ করতে পারেনা কৃষকরা। তাই দোহারে কৃষি অফিসের উদ্যোগে আমরা মাঠ পর্যায়ে কৃষকদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি এবং নিয়মিত মাঠ পরিদর্ষন করছি।

তিনি আরো বলেন, কৃষক আগে সূর্যমূখী চাষ করেনি; তাই বিনামূল্যে স্বল্প পরিমানে কয়েকটি কৃষি জমিতে পরীক্ষামূলকভাবে সূর্যমূখীর বীজ বপন করি। আলহামদুলিল্লাহ ভালো ফলন এসেছে। ফলন দেখে কৃষকরা খুশী তিনি আগামীতে সূর্যমূখী চাষে আগ্রহ হবে বলে আশা করেন।

ঢাকার দোহারের লটাখোলা গ্রামে জমি সংক্রান্ত জেরে ছোটভাইয়ের দ্বারা বড় ভাই নির্যাতিত

0

নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকার দোহারের লটাখোলা গ্রামে জমি সংক্রান্ত জেরে ছোট ভাই বাহারুল ইসলাম হিরু বড় ভাই কে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করেছে ।
বিগত কয়েকদিন যাবত ধরেই দফায় দফায় কয়েকবার বড় ভাই কে নির্যাতন করে আসছিলো ছোট ভাই।

তার ই সুবাদে গত ২২শে ফেব্রয়ারী সোমবার লটাখোলায় বাহারুল ইসলাম (হিরু) এর নিজ বাড়িতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, দোহার পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিল বদরুল ইসলাম বদু দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু, কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশীদ, আগলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজল, সহ আরো অনেকের উপস্থিতিতে গ্রাম্য শালিশির মাধ্যমে বিচার কার্য সম্পন্ন হয়।

শালিশে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগামী ২৭ ফেব্রয়ারী শনিবার বাসায় এসে উভয়পক্ষের সীমানা নির্ধারণ করে দেবে। এবং আপাতত বাসার মেইন গেইট উন্মুক্ত থাকবে চলাচলের জন্য।
সেই সুবাদে বড় ভাই গেইট দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে এসে ছোট ভাই বড় ভাইয়ের উপর আক্রমণ করে এবং তাকে শারিরীক ও মানসিক ভাবে নির্যাতন করে।

বিষয়টি দোহার থানায় লিখিত অভিযোগ করলে ২৪ ফেব্রয়ারী বুধবার দুপুরে দোহার থানা এ এস আই মোমেন আলম ঘটনাস্থলে তদন্ত করতে আসলে বাহারুল ইসলাম হিরু পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে তদন্ত কাজে বাধা দেয় এবং বার বার তাকে চাকরির হুমকি দেয়।
বাহারুল ইসলাম হিরুর বক্তব্যের মাধ্যমে জানা যায় সে বাসা হতে বের হওয়ার জন্য বড় ভাই কে কোন রাস্তা দেবে না।

এ বিষয় সম্পর্কে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামালের নিকট জানতে জানালে তিনি জানান আমরা জনগণের বন্ধু জনতা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কথা বলবে সব কথা আমলে নিলে তো আমরা কাজ করতে পারবো না। তবে বিষয় টি আমি তদারকি করছি।

আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য হলেন জয়নাল আবেদিন

0

ঢাকা জেলার অন্তর্গত দোহার উপজেলার কৃতি সন্তান ও সাবেক  ছাত্রনেতা জয়নাল আবেদীনকে  বাংলাদেশ আওয়ামীলীগের  তথ্য ও গবেষনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারী বাংলাদেশ আওয়ামিলীগের সভানেত্রী ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে বাংলাদেশ আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের উক্ত কমিটি অনুমোদন করেন।

রাজপথের সাহসী,নির্ভীক, পরীক্ষিত সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীনকে বাংলাদেশ আওয়ামীলীগের  তথ্য ও গবেষনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য নির্বাচিত করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের ও  বাংলাদেশ আওয়ামিলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডঃ জনাব সেলিম মাহমুদ  কে ধন্যবাদ জানিয়েছেন সাবেক এই ছাত্রনেতা।

সাহসী,নির্ভীক, পরীক্ষিত সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন ১৯৯০ সালে জয়পাড়া  কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক হিসেবে রাজনীতিতে শুভ সূচনা করেন। পর্যায়ক্রমে নির্বাচিত হন দোহার উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক।  পরবর্তীতে ঢাকা জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন, সেই কমিটির সভাপতি ছিলেন পনিরুজ্জামান তরুন। এরপর ছাত্রত্ব এবং ছাত্ররাজনীতির পাঠ চুকিয়ে, ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন_সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক থাকাকালীন ১৯৯২ সনে, ঘাতক দালাল নির্মুল কমিটির সাথে একাত্বতা পোষণ করে, ৭১ সালের ঘাতক রাজাকার আলবদর আল শামসদের বিচারের দাবীতে শ্লোগান দিতে গিয়ে রাষ্ট্রদ্রোহী মামলার আসামী হন। ১৯৯৩ সালে BNP সরকারের দমননীতি চালানোর কালো আইন সন্ত্রাসদমন আইনে মামলার আসামী হন এবং কারাবরণ করেন। ২০০১ সালে সালমান রহমানের পক্ষে নৌকার নির্বাচন করার অপরাধে তিনি, পিতা ও ছোট ভাই সহ একাধিক মামলার আসামী হন। এছাড়াও জয়পাড়া কলেজ ছাত্রসংসদ নির্বাচনে,নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসাবে দ্বায়িত্ব পালন করেছেন। চারদলীয় জোট সরকারের মন্ত্রী নাজমুল হুদার অ্ত্যাচারে দেশে টিকতে না পেরে ২০০৫ সালের ১১ এপ্রিল লন্ডনে চলে যান। দূর প্রবাসে গিয়েও  তিনি বুকের মাঝে মুজিব আদর্শকে লালন করেছেন এবং সক্রিয় রাজনীতি করেছেন,নিষ্ঠা ও প্রজ্ঞার সাথে  স্কটল্যান্ড আওমীলীগের সাংগঠনিক সম্পাদক পদে দ্বায়িত্ব পালন করেন। রাষ্ট্রবিজ্ঞানে অনার্স সহ মাষ্টার্স ডিগ্রী হোল্ডার ৯০ দশকের সফল এই মেধাবী ও ত্যাগী ছাত্রনেতার যথাযোগ্য মর্যাদায় পদায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে দোহার উপজেলাবাসী।

৭ এপ্রিল টিকার দ্বিতীয় ডোজ

0

আগামী ৭ এপ্রিল থেকে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, এখন পর্যন্ত ২৩ লাখ ৮০ হাজার মানুষ টিকা নিয়েছেন। আরও ২০ লাখ ডোজ টিকা ভারত থেকে এসেছে। টিকার প্রাপ্যতার ওপর মানুষের টিকা দেওয়া নির্ভর করবে। অগ্রাধিকারভিত্তিতে সরকার শিক্ষকদের করোনাভাইরাসের টিকা দেওয়ার সিদ্ধান্ত হলেও শিক্ষার্থীদের পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। মঙ্গলবার সচিবালয়ে টিকা সংক্রান্ত এক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, টিকা নিয়ে সরকারের পরিকল্পনার বাস্তবায়ন নির্ভর করছে টিকা পাওয়ার ওপর। আরও ৫০ লাখ ডোজ পাওয়ার কথা থাকলেও মঙ্গলবার আরও ২০ লাখ ডোজ টিকা ভারত থেকে এসেছে। অর্থাৎ এখানে একটা ঘাটতি রয়ে গেল। এ বিষয়ে সিরামের ওপর আমরা চাপ প্রয়োগ করেছি। এখানে তাদের যে সাপ্লায়ার আছে তাদের ওপরও আমরা চাপ দিয়েছি যে এটা তাড়াতাড়ি মেকআপ করেন। তারা আমাদের বলেছে আগামী মাসে বাড়িয়ে দেবে। কত বাড়িয়ে দেবে সেটা এখনও কনফার্ম করেনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার বিকল্প উৎস থেকেও টিকা আনার চিন্তা করছে। সরকারের কাছে নতুন কিছু প্রতিষ্ঠান টিকা সরবরাহের জন্য আবেদন করছে। শিক্ষকদের ভ্যাকসিন দেওয়া হবে। শিক্ষকরা বেশিরভাগই ৪০ বছরের ঊর্ধ্বে আছে। কাজেই ভ্যাকসিন এমনিতেই পেয়ে যাবে। এ ছাড়া বিমানের পাইলট ও ক্রু ও বন্দরের সব কর্মীকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে বলে তিনি জানান। শিক্ষকদের পাশাপাশি বিশবিদ্যালয়ের সব আবাসিক শিক্ষার্থীকে ১৭ মের মধ্যে টিকা দেওয়া হবে বলে একদিন আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

তবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ক্ষেত্রে যেভাবে সরকারি সিদ্ধান্ত হবে, আমরা সেভাবেই কাজ করব। ১৮-এর নিচে যারা আছে তাদের তো দিতে পারব না। আমাদের যে হারে টিকার জন্য রেজিস্ট্রেশন হচ্ছে, যে হারে টিকা নিচ্ছে সেটা বজায় থাকবে যদি সে অনুযায়ী টিকা পাই। যদি টিকা পাওয়ার পরিমাণ কম-বেশি হয়ে যায় তা হলে ভ্যাকসিন দেওয়ার হারও একটু কম-বেশি করতে হবে।
বিদেশগামীরা করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিলেও কোভিড-১৯ নেগেটিভ সনদ লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কারণ যে দেশে যাবে সেটা তারা দেখতে চাইবে। এ কারণে ডাবল ডোজের সার্টিফিকেট এবং কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট দুটোই লাগবে।
সভায় মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক সিদ্দিকা আক্তারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

দূর্ঘটনার শিকার নির্মল রঞ্জন গুহের গাড়ি বহর

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে একটি দল ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে দলীয় প্রার্থীর প্রচারণায় অংশ নিতে যাওয়ার পথে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ১১ জন আহত হয়েছেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা- সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাংধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু জানান, সকালে ঢাকা থেকে স্বেচ্ছাবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও তার নেতৃত্বে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের একটি দল কয়েকটি গাড়ি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে রওয়ানা হন। সকাল সাড়ে ৯টার দিকে রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে গাড়ি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে আমাদের এগারো জন আহত হয়।

তিনি আরো জানান, এসময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম আবুল, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, প্রতিবন্ধী উন্নয়ন সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, শিল্প বিষয়ক সম্পাদক নজিবুর রহমান নিপু, উপ- প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, কার্যনির্বাহী সদস্য আবু জাফর, জাতীয় কমিটির সদস্য সাইদুর রহমান, এ্যাড. দিদার হোসেন রিজভী ও মনিরুজ্জামান পামেন আহত আহত হয়।

খবর পেয়ে স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু আহতদের স্থানীয় ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। আহতদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও জাতীয় কমিটির সদস্য এবং এ্যাড. দিদার হোসেন রিজভীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান আফজালুর রহমান বাবু।

কাচঁপুর হাইওয়ে থানার (ওসি) মনিরুজ্জামান বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির ধাক্কা লাগে। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

বাংলাদেশ রোইং ফেডারেশন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হলেন নবাবঞ্জের রাশিম মোল্লা

বাংলাদেশ রোইং ফেডারেশ কার্যনির্বাহী কমিটির ২০২১ এর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন নবাবগঞ্জ রোইং ক্লাবের সভাপতি রাশিম মোল্লা। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদেরর পরিচালক এবং বাংলাদেশে রোইং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি ২০২১  এর নির্বাচন কমিশনার মো. শাহ আলম সরদার ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটির ফলাফল ঘোষণা করেন। এতে সহসভাপতি পদে আলহাজ্ব নজরুল ইসলাম, মো. মনিরুল আলম, কে এম মাসুদুর রহমান, আজমল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে হাজী মো. খোরশেদ আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ফেডারেশনের যুগ্ম সম্পাদক পদে ইফতেখারুজ্জামান টপছি, মোবারক হোসেন এবং কোষাধ্যক্ষ পদে মো. জসিম উদ্দিন মন্টু। এছাড়া, কার্যনির্বাহী কমিটির সদস্য পদে  নির্বাচিত হয়েছেন  একেএম আফজালুল মুনির,

রাশিম মোল্লা, সৈয়দ নাহিদুর রায়হান, নাসিরুজ্জামান চৌধুরি, মো. জাকির হোসেন পারভেজ। কার্যনির্বাহী এ কমিটি আগামী চার বছর দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ১৯৭২ সালে স্বাধীনতা দিবসে প্রথম নৌবাবাইচ সমিতি গঠন করা হয়। পরে ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৌকাবাইচের নাম পরিবর্তন করে বাংলাদেশ রোয়িং ফেডারেশন নামকরণ করেন।

১৯৮২ সালে এশিয়ান রোয়িং, আন্তর্জাতিক রোয়িং ও আন্তর্জাতিক ড্রাগন ফেডারেশনের সদস্য পদ লাভ করে বাংলাদেশ রোইং ফেডারেশন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

0

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান এ তথ্য জানান।

এর আগে দুপুরে উচ্চশিক্ষা সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বন্ধের কথা জানিয়েছেন। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় রাতে এ সিদ্ধান্ত জানায়।

শিক্ষামন্ত্রী দুপুরে প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয়ের সরাসরি পাঠদান শুরু হবে আর হল খুলে দেওয়া হবে ১৭ মে। ২৪ মে পর্যন্ত কোনও ধরনের কোনও পরীক্ষা হবে না। দেশের সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত সকল বিশ্ববিদ্যালয়ের জন্য সমভাবে প্রযোজ্য হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলমান ও সূচি ঘোষণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা দেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য সমভাবে প্রযোজ্য। অর্থাৎ ২৪ মে’র আগে কেউ কোনও ধরনের পরীক্ষা নেবে না। ‘

প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলমান ছিল।

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের দ্বিতীয় বর্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা গত ১৩ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়। পরীক্ষা চলার কথা ছিল ২৩ মার্চ পর্যন্ত। আর ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা গত ১৭ জানুয়ারি থেকে শুরু হয়।

উল্লেখ্য, গত বছর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় তা বাড়িয়ে কওমি মাদ্রাসা ছাড়া সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।

এরইমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়।

একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করলেন দোহার উপজেলা কৃষকলীগ

0

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটের সময় দোহার উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে জয়পাড়া পাইলট স্কুলের পাশে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন দোহার উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান খান হিমু।

এ সময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক হামিদুর রহমান খান হিমু, সহ সভাপতি ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন,দপ্তর সম্পাদক জোবায়ের বিন হোসেন,ঢাকা জেলা দক্ষিন কৃষক লীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন।

এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

দোহারে ভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

0

ঢাকার দোহার উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যদিয়ে সারাদেশের ন্যায় দোহারেও বিভিন্ন ধধরনের কর্মসূচির গ্রহণ করা হয়েছে।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে জয়পাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃআলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ, দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।

দোহার থানা পুলিশের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর পর্যায় ক্রমে দোহার পৌরসভা, দোহার প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন, আওয়ামী লীগ, সেচ্ছাসেবকলীগ,
যুবলীগ,ছাত্রলীগ, কৃষকলীগসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ,
সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা জনতা শহীদদের স্মরণে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

দোহারের শহীদ মিনার প্রাঙ্গণে চলে দোহার উপজেলা শিল্পকলার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে দেশের গান,কবিতা আবৃত পরিবেশন করা হয়।a

রিমান্ড শেষে কারাগারে যুবদল নেতা আবুল হাশেম

0

বুধবার ঢাকায় প্রেসক্লাবের সামনে থেকে গ্রেফতার হওয়া দোহার উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেমকে ২ দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরিত করা হয়েছে।
উল্ল্যেখ্য, বুধবার ঢাকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম পদবী বাতিলের প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ২ রিমান্ড মঞ্জুর করে আদালত।

এদিকে আবুল হাশেমকে অবিলম্বে মুক্তি দিতে বিবৃতি দিয়েছে দোহার উপজেলা ও ঢাকা জেলা যুবদল।
বিবৃতিতে বলা হয়, সরকারের অবৈধ গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। জননেতা খন্দকার আবু আশফাক ভাইয়ের আস্থাভাজন ব্যক্তি, ঢাকা জেলা যুবদল নেতা, দোহার উপজেলা যুবদলের সাবেক সভাপতি, ছাত্রদলের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক, বার-বার কারানির্যাতিত নেতা আবুল হাশেম বেপারী কে আবারও জাতীয় প্রেসক্লাব থেকে গ্রেফতার করা হয়েছে এবং দুইদিনের রিমান্ডে নেওয়ায় দোহার উপজেলা যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে অতিসত্বর তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।