সংবাদ প্রকাশে প্রশাসনের অবৈধ বালু উত্তোলনে অভিযান: ২৩ জনের কারাদণ্ড

0

দোহার (ঢাকা) প্রতিনিধি: দোহার উপজেলার নারিশা ও মুকসুদপুরে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও জনদুর্ভোগ সৃষ্টি করে বালু ব্যবসা পরিচালনার দায়ে অভিযান চালিয়েছে প্রশাসন। বুধবার রাতভর পরিচালিত এই অভিযানে ২৩ জনকে কারাদণ্ড ও এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিগবাত উল্লাহর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে দোহার থানা পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন।
দণ্ডাদেশ: অবৈধভাবে বালু ব্যবসার মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ভ্রাম্যমাণ আদালত ২৩ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অর্থদণ্ড: শরীয়ত উল্লাহ নামে এক বালু ব্যবসায়ীর প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিগবাত উল্লাহ জানান, নারিশা ও মুকসুদপুর এলাকায় জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন:
“পদ্মা নদীতে অবৈধভাবে বালু কাটা ও নদী তীরবর্তী এলাকায় জনদুর্ভোগ সৃষ্টিকারী বালু ব্যবসার বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম

0

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ফরিদা খানম। এর মাধ্যমে ঢাকা জেলা তার প্রশাসনিক ইতিহাসে প্রথম নারী ডিসি পেতে যাচ্ছে।
বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

ঢাকা জেলার বর্তমান জেলা প্রশাসক মো. রেজাউল করিমকে মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। ফরিদা খানম তাঁর স্থলাভিষিক্ত হবেন। তবে রেজাউল করিমের বর্তমান কর্মস্থল ত্যাগের নির্দিষ্ট তারিখ ও পরবর্তী দায়িত্ব সম্পর্কে বিস্তারিত প্রক্রিয়া চলমান রয়েছে।

ফরিদা খানম ২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন দক্ষ কর্মকর্তা। ২০০৬ সালের ২১ আগস্ট রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন: রংপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, ফেনী ও নোয়াখালী জেলায় কাজ করেছেন।

ফেনীর দাগনভূঞা এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

মহিলা বিষয়ক অধিদপ্তরে উপপরিচালক (ম্যাজিস্ট্রেট), বাংলাদেশ ট্যারিফ কমিশনে উপপ্রধান এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে উপপরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

গোপালগঞ্জ সদর উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে ফরিদা খানমের জন্ম। তাঁর বাবা মরহুম মো. মতিউর রহমান জাফরিন ছিলেন একজন শিক্ষক ও ইসলামী চিন্তাবিদ এবং মা রিজিয়া বেগম গৃহিণী।
শিক্ষা জীবনে ফরিদা খানম অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ১৯৯২ সালে এসএসসি ও ১৯৯৪ সালে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

দোহারে ৬ মাস-৫ বছরের শিশুদের হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির অংশ হিসেবে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্য কর্মকর্তারা জানান, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এই ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকার বিনামূল্যে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে।

এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের নিচে সকল শিশুকে টিকা প্রদান করা হবে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে কার্যক্রম শুরু হয়েছে।

স্বাস্থ্য বিভাগ থেকে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন তাদের সন্তানদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে টিকা গ্রহণ নিশ্চিত করেন।

স্বাস্থ্য কর্মকর্তারা আরও বলেন, সকলের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে হাম-রুবেলা প্রতিরোধ সম্ভব এবং শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা যাবে।

উত্তর জয়পাড়ায় হাম রুবেলার টিকা দেওয়ার  তারিখ স্থান ও তারিখ:

১। উত্তর জয়পাড়া খালপার মহন হাজীর বাড়িতে ২০/৪/২৬ তারিখে

২। উত্তর জয়পাড়া খালপার মো : আ: আলিমের বাড়িতে ২১/৪/২৬ তারিখে

৩। উত্তর জয়পাড়া বেঙ্গের চকে মো: ফালু বেপারীর বাড়ীতে ২৩/৪/২৬ তারিখে

৪। উত্তর জয়পাড়া কূঠিবাড়ি সাহেব বাজার আনিছ মাষ্টার বাড়িতে টিকা দেওয়া হবে ২৫/৪/২৬ তারিখে

৫। উত্তর জয়পাড়া চৌধুরীপাড়া শফি আলীর বাড়িতে ২৭/৪/২৬ তারিখে

৬। মো: শওকত আলীর বাড়িতে ২৮/৪/২৬ তারিখে

৭। উত্তর জয়পাড়া চৌধুরীপাড়া নাগর চৌধুরীর বাড়িতে ২৯/৪/২৬ তারিখে

৮। উত্তর জয়পাড়া মিয়া পড়া বাবুমিয়ার বাড়িতে হাম রুবেলার টিকা খ/২ ব্লাকে ৩০/৪/২৬ তারিখে

আপনারা নিজ নিজ দায়িত্বে টিকা দেওয়ার জন্য জরুরী টিকার রেজিষ্ট্রেশন সংগ্রহ করুন। নিকটস্থ্য টিকা দান কে ন্দ্রে যোগাযোগ করুন।

এছাড়া আগামী ৪/৫/২৬ তারিখে জয়পাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ বছরের কম বয়সী ছাত্র/ছাত্রীদের হাম রুবেলার টিকা দেওয়া হবে।

৫/৫/২৬ তারিখে উওর জয়পাড়া কুঠিবাড়ি এম,এ আজিজ আইডিয়াল স্কুলে হাম রুবেলার টিকা দেওয়া হবে।

৭/৫/২৬ তারিখে উওর জয়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হাম রুবেলার টিকা দেওয়া হবে।

 

চর জয়পাড়ায় টিকা দেবার স্থান ও তারিখ:

২৭-৪-২৬ মো: রইস উদ্দিন এর বাড়ি,  চর জয়পাড়া

২৮-৪-২৬ পবন বেপারী এর বাড়ি,  চর জয়পাড়া

২৯-৪-২৬ মোস্তফা মোল্লা এর বাড়ি, চর জয় পাড়া

৩০-৪-২৬ আব্দুল হক মেম্বার এর বাড়ি, খাড়াকান্দা

২৩-৪-২৬ মোহাম্মদ আলম এর বাড়ি, ইউসুফপুর

২০-৪-২৬ মোঃ জয়নাল আবেদীন এর বাড়ি, ইউসুফপুর

২১-৪-২৬ আব্দুল করিম এর বাড়ি, ইউসুফপুর।

২৫-৪–২৬ ইসলাম হোসেন এর বাড়ি, রসুলপুর।

দোহার পৌরসভার ৩ ও ৯ নং ওয়ার্ডের প্রকৃত সীমানা বাস্তবায়নের জন্য লিগ্যাল নোটিশ

0

দোহার পৌরসভার ৩ নং ওয়ার্ডের স্থায়ী নাগরিক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী, আব্দুল্লাহ আবু সাঈদ, পৌরসভার ৩ ও ৯ নং ওয়ার্ডের প্রকৃত সীমানা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করেছেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, সরকার ২০২১ সালের ১৪ই ডিসেম্বর তারিখের বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) দ্বারা পৌরসভার ওয়ার্ডসমূহ পুনর্গঠন করে। উক্ত গেজেট অনুসারে, দোহার পৌরসভার ০৩ নং ওয়ার্ড, জয়পাড়া-৫৭ মৌজার কিছু অংশ এবং খালপাড়-৫৮ মৌজার কিছু অংশ (যার মধ্যে আর. এস দাগ নং ৮৯৩ থেকে ১২১৩ সহ) অন্তর্ভুক্ত করে পুনর্গঠন করা হয়েছে এবং ০৯ নং ওয়ার্ড সম্পূর্ণ লস্করকান্দা-৫৯ মৌজা, ইউসুফপুর-৬০ মৌজার ১ ও ২ নং শিট (সম্পূর্ণ) এবং ঘাটা-৬১ মৌজার কিছু অংশ নিয়ে পুনর্গঠন করা হয়েছে ।

গেজেটে খালপার-৫৮ মৌজার কোনো ভূখণ্ডকে/দাগকে ০৯ নং ওয়ার্ডে অন্তর্ভুক্ত করার কোনো নির্দেশনা নেই। কিন্তু উক্ত গেজেটে সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও, দোহারের তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা অত্যন্ত “স্বেচ্ছাচারী ও বেআইনিভাবে” খালপার-৫৮ মৌজার অধীনস্থ আর.এস. দাগ নং ৮৯৩ থেকে ১২১৩ পর্যন্ত ০৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত করেছেন।

নোটিশে আর দাবী করা হয়েছে যে, ৯ নং ওয়ার্ডে খালপার-৫৮ মৌজার অধীনস্থ আর.এস. দাগ নং ৮৯৩ থেকে ১২১৩-কে জোরপূর্বক জুড়ে দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন একটি ভূখণ্ড তৈরি করেছে যার কোনো আইনি অস্তিত্ব নেই, যা ১৪.১২.২০২১ তারিখের গেজেট দ্বারা নির্ধারিত বিধিবদ্ধ সীমানার একটি গুরুতর লঙ্ঘন। ফলস্বরূপ, ২০২২ সালে অনুষ্ঠিত সর্বশেষ পৌরসভা নির্বাচন এই ত্রুটিপূর্ণ ও বেআইনীভাবে পরিচালিত হয়েছিল। এই বিশৃঙ্খল ও অবৈধ সীমানা নির্ধারণের কারণে এই ওয়ার্ড দুইটির জনগণ বর্তমানে অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন এবং এই অবৈধ এলাকা পরিবর্তনের ফলে, খালপার-৫৮ মৌজার অন্তর্গত ৮৯৩ থেকে ১২১৩ নম্বর দাগের বাসিন্দারা তাদের আইনসম্মত ওয়ার্ডে (ওয়ার্ড নং ০৩) প্রতিনিধিত্ব করার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, কারণ তাদেরকে অবৈধভাবে ওয়ার্ড নং ০৯-এ ভোটার হিসেবে নিবন্ধিত করা হয়েছে।

Dohar Pourasava 3 & Ward Legal Notice

স্থানীয় সরকার বিভাগের সচিব, নির্বাচন কমিশিনের সচিব, ডেপুটি কমিশনার, ঢাকা, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা সহ অন্যান্যদের প্রতি প্রেরিত এই লিগ্যাল নোটিশে ৭ দিনের মধ্যে দোহার পৌরসভার ৩ ও ৯ নং ওয়ার্ডের প্রকৃত সীমানা বাস্তবায়নের জন্য দ্রুত ব্যাবস্থা নিতে বলা হয়েছে, অন্যথায় ন্যায়বিচারের স্বার্থে মহামান্য হাইকোর্টে রীট দায়ের করা হবে বলে সতর্ক করেছেন নোটিশ প্রেরণকারী আইনজীবী।

দোহার – নবাবগঞ্জ নিয়ে উন্নয়নের মহাপরিকল্পনা: এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যানের বদ্ধপরিকর

আশিক / রাকিব: নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: শনিবার ঢাকার নবাবগঞ্জে উপজেলা ডাকবাংলো এবং জেলা পরিষদ মার্কেট পরিদর্শন করেছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ইয়াসিন ফেরদৌস মুরাদ। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-০১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

পরিদর্শন শেষে জেলা পরিষদ চেয়ারম্যান নবাবগঞ্জ ও দোহার উপজেলার দুই নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এসময় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম ও দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চেয়ারম্যান ডাকবাংলোর সার্বিক অবস্থা এবং জেলা পরিষদ মার্কেটের ব্যবসায়িক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে তিনি স্থানীয় প্রশাসনের সাথে দোহার ও নবাবগঞ্জ উপজেলার আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা ও সংস্কারমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন: “দোহার ও নবাবগঞ্জকে আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে জেলা পরিষদ বদ্ধপরিকর। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের সাথে সমন্বিতভাবে কাজ করা হবে।”

পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয়রা আশা করছেন, এই পরিদর্শনের ফলে এলাকার অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।

বেড়েছে পেট্রোল, অকটেন, কেরোসিন ও ডিজেলের দাম

0

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়িয়েছে সরকার। আজ রোববার (১৯ এপ্রিল) থেকে সারা দেশে নতুন নির্ধারিত দামে বিক্রি হবে এসব জ্বালানি তেল।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি লিটার জ্বালানি তেলের নতুন দাম হবে- অকটেন প্রতি লিটার ১৪০ টাকা, পেট্রোল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন প্রতি লিটার ১৩০ টাকা এবং ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই দাম কার্যকর হওয়ার ফলে রোববার থেকে দেশের সকল ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে এই নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করতে হবে।

এর আগে গত ৩১ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক অফিস আদেশে বলা হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম এপ্রিলে প্রতি লিটার ১০০ টাকা করা হয়েছে। কেরোসিনের দাম প্রতি লিটার ১১২, পেট্রোলের দাম প্রতি লিটার ১১৬ ও অকটেনের দাম ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারি ও মার্চে এ দামে বিক্রি হয়েছে জ্বালানি তেল।

দোহার নবাবগঞ্জে বিকাশে চাকরির সুযোগ

ঢাকার দোহার নবাবগঞ্জ উপজেলায় বিকাশ লিমিটেডের মার্চেন্ট পয়েন্টের জন্য মেসার্স প্রতিভা এন্টারপ্রাইজের অধীনে মার্চেন্ট ডেভলপমেন্ট অফিসারের চাকরির সুযোগ।

চাকরি পদঃ মার্চেন্ট ডেভেলপমেন্ট অফিসার(MDO)

চাকরির স্থানঃ দোহার এবং নবাবগঞ্জ উপজেলা।

কাজের ধরন
১. প্রদত্ত রুট প্লান অনুযায়ী নির্ধারিত এলাকার প্রতিটি মার্চেন্ট পয়েন্ট ভিজিট করা।
২. নতুন মার্চেন্ট দোকান (একাউন্ট) তৈরি করা।
৩. মার্চেন্টকে মনিটরিং করা এবং মার্চেন্ট ভিত্তিক টার্গেট অর্জন করা।
৪. অফিসের ডিসিপ্লিন বজায় রাখা এবং মার্চেন্ট পয়েন্ট এবং বিকাশ টিমের সাথে সুসম্পর্ক বজায় রাখা।

শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এস.এস.সি পাশ।(SSC)

অন্যান্য যোগ্যতাঃ
১. এন্ড্রয়েড ফোন পরিচালনার দক্ষতা এবং নিজের অবশ্যই এন্ড্রয়েড ফোন থাকা লাগবে।
২.ভালো যোগাযোগের দক্ষতা এবং চাপের মধ্যে কাজ করার মানসিকতা থাকতে হবে।

পারিশ্রমিকঃ
১. বেতন ১৫০০০/- (ফিক্সড ৯৫০০/- এবং ৫৫০০/- কে পি আই TADA)
২. ইনসেন্টিভ বোনাস বিকাশের প্রনোদনা অনুযায়ী।
৩.ভালো কাজের উপর ভিত্তি করে পদন্নোতির সুযোগ।

বিঃদ্রঃ বাইকারদের অগ্রাধিকার দেয়া হবে।

আপনি আগ্রহী হলে সিভি পাঠান,
যোগাযোগঃ 01949658649 অথবা 01896290897,01842971257
ইমেইলঃ [email protected]
ঠিকানাঃ হাজের ম্যানশন ৩য় তালা,রেজিয়া ক্লিনিকের অপরপাশে,ডাকবাংলা রোড,জয়পাড়া বাজার,দোহার,ঢাকা।

২০২৬ সালের সেরা SEO ও AI টুলস: কন্টেন্ট র‍্যাঙ্কিং সহজ করার সম্পূর্ণ তালিকা

বর্তমান সময়ে ওয়েবসাইট র‍্যাঙ্কিং শুধু গুগল SEO-তেই সীমাবদ্ধ নয়—এখন AI সার্চ, ChatGPT, Bing Copilot এবং অন্যান্য AI প্ল্যাটফর্মেও কন্টেন্ট অপ্টিমাইজ করা জরুরি। নিচে এমন ৯টি গুরুত্বপূর্ণ টুল ও প্ল্যাটফর্ম তুলে ধরা হলো, যেগুলো আপনার ওয়েবসাইটকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।

) AI SEO Automation প্ল্যাটফর্ম

Ranked.ai
👉 https://www.ranked.ai

এটি একটি AI-চালিত SEO অটোমেশন সার্ভিস।

  • ChatGPT, Claude, Gemini, Perplexity সহ AI সার্চে কন্টেন্ট অপ্টিমাইজ করে
  • ওয়েবসাইটের AI visibility বাড়াতে সাহায্য করে
  • পুরো SEO প্রসেস অনেকটা অটোমেটেড করে দেয়

) গুগল পারফরম্যান্স ট্র্যাকিং টুল

Google Search Console
👉 https://search.google.com/search-console

গুগলের অফিসিয়াল SEO মনিটরিং টুল।

  • ওয়েবসাইট গুগলে কেমন পারফর্ম করছে তা দেখা যায়
  • কোন কীওয়ার্ডে ভিজিট আসছে তা জানা যায়
  • ইন্ডেক্সিং সমস্যা শনাক্ত করা যায়

) Bing AI সার্চ অপ্টিমাইজেশন

Bing Webmaster Tools
👉 https://www.bing.com/webmasters

  • Bing সার্চে ওয়েবসাইট অপ্টিমাইজ করার টুল
  • Microsoft Copilot ও Bing AI সার্চে ভিজিবিলিটি বাড়াতে সাহায্য করে
  • সাইট সাবমিশন ও SEO রিপোর্ট পাওয়া যায়

) স্ট্রাকচার্ড ডাটা স্ট্যান্ডার্ড

Schema.org
👉 https://schema.org

  • ওয়েবসাইটের কন্টেন্ট AI ও সার্চ ইঞ্জিনকে বুঝতে সাহায্য করে
  • FAQ, Article, Product rich result তৈরি করে
  • SEO-এর টেকনিক্যাল ফাউন্ডেশন হিসেবে গুরুত্বপূর্ণ

) লোকাল বিজনেস SEO

Google Business Profile
👉 https://www.google.com/business

  • লোকাল সার্চ ও Google Maps-এ ব্যবসা দেখাতে সাহায্য করে
  • রিভিউ, লোকেশন ও সময় নিয়ন্ত্রণ করা যায়
  • লোকাল SEO-তে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলগুলোর একটি

) AI কন্টেন্ট অপ্টিমাইজেশন

NeuronWriter
👉 https://neuronwriter.com

  • NLP-ভিত্তিক SEO কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে
  • কীওয়ার্ড ও টপিক সাজেশন দেয়
  • সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি আর্টিকেল লেখার জন্য জনপ্রিয়

) কন্টেন্ট আইডিয়া রিসার্চ

AlsoAsked
👉 https://alsoasked.com

  • গুগলের “People Also Ask” প্রশ্ন বিশ্লেষণ করে
  • ইউজারদের আসল সার্চ প্রশ্ন খুঁজে বের করে
  • ব্লগ কন্টেন্ট আইডিয়া তৈরি করতে সাহায্য করে

) সার্চ কোয়েশ্চন রিসার্চ টুল

AnswerThePublic
👉 https://answerthepublic.com

  • মানুষ কী প্রশ্ন করছে তা ভিজ্যুয়ালি দেখায়
  • কন্টেন্ট প্ল্যানিং সহজ করে
  • SEO কিওয়ার্ড আইডিয়া জেনারেট করে

) AI + SEO কন্টেন্ট অপ্টিমাইজার

Frase.io
👉 https://frase.io

  • AI দিয়ে SEO কন্টেন্ট তৈরি ও অপ্টিমাইজ করে
  • প্রতিদ্বন্দ্বী ওয়েবসাইট বিশ্লেষণ করে
  • সার্চ ইন্টেন্ট অনুযায়ী কনটেন্ট সাজেস্ট করে

এই টুলগুলোকে মূলত ৪টি ক্যাটাগরিতে ভাগ করা যায়:

  • 📊 SEO Performance Tracking → Google Search Console, Bing Webmaster
  • ✍️ Content Optimization → NeuronWriter, Frase.io
  • 🔍 Keyword & Idea Research → AlsoAsked, AnswerThePublic
  • ⚙️ Technical SEO Foundation → Schema.org
  • 📍 Local SEO → Google Business Profile
  • 🤖 AI SEO Automation → Ranked.ai

বর্তমান ডিজিটাল যুগে শুধু Google SEO যথেষ্ট নয়—AI সার্চ এবং structured content এখন সমান গুরুত্বপূর্ণ। এই টুলগুলো ব্যবহার করলে ওয়েবসাইটের ট্রাফিক, র‍্যাঙ্কিং এবং AI visibility—সবই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।

৬ হাজার টাকা ভর্তি সহায়তা: একাদশ ও আলিম শিক্ষার্থীদের জন্য আবেদন শুরু ১২ এপ্রিল

0

২০২৫-২৬ শিক্ষাবর্ষে উচ্চ-মাধ্যমিক ও সমমান পর্যায়ে (একাদশ ও আলিম প্রথম বর্ষ) ভর্তিকৃত আর্থিক অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন ছয় হাজার টাকা করে ভর্তি সহায়তা দেবে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে এই সহায়তা পেতে আগামী ১২ এপ্রিল সকাল ৯টা থেকে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) স্মৃতি কর্মকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা এই সহায়তার জন্য যোগ্য বিবেচিত হবেন। আগামী ৩০ এপ্রিল রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে (https://www.eservice.pmeat.gov.bd/admission) আবেদন প্রক্রিয়া সচল থাকবে।

আবেদনের যোগ্যতা ও শর্তাবলি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি সহায়তা পাওয়ার জন্য শিক্ষার্থীর পূর্বের শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫.০০-এর ক্ষেত্রে ৩.৫০ থাকতে হবে।

আরও বলা হয়েছে, অভিভাবকের বার্ষিক আয় হতে হবে তিন লাখ টাকার কম। এ ছাড়া এতিম, প্রতিবন্ধী, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের সন্তানদের আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণ আপলোড করতে হবে।

আবেদনের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধির ‘হতদরিদ্র’ সনদ, প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, জন্মনিবন্ধন, মা-বাবার এনআইডি ও অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের স্পষ্ট কপি আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, পুরো কার্যক্রমটি অনলাইনভিত্তিক হওয়ায় আবেদনের কোনো হার্ডকপি সরাসরি ট্রাস্টে পাঠানোর প্রয়োজন নেই। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার পর একটি উচ্চপর্যায়ের কমিটি তা যাচাই-বাছাই করবে। এরপর চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের অনুকূলে ছয় হাজার টাকা সরাসরি শিক্ষার্থী বা অভিভাবকের অনলাইন ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

সহায়তাসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস চলাকালীন হেল্পলাইন নম্বরে (০১৭৭৮৯৫৮৩৫৬, ০১৭৭৮৯৬৪১৫৬) যোগাযোগ করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

হামে আরও ৬ মৃত্যু, টিকাদান শুরু আজ

হামের প্রকোপ বাড়ায় জরুরি ভিত্তিতে আজ থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। প্রাথমিকভাবে ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে অগ্রাধিকার ভিত্তিতে হাম-রুবেলার টিকা দেওয়া হচ্ছে। এদিকে, গতকাল হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, রবিবার সকাল ৯টা থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে এ টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শে ঝুঁঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য আগামী ২১ মের মধ্যে পর্যায়ক্রমে সারাদেশে এ কার্যক্রম সম্পন্ন করা। তিনি বলেন, হামের টিকা সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থেকে এই কার্যক্রমে অংশ নিতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কর্মসূচির উদ্বোধনী দিনে পাঁচটি স্থানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি উপস্থিত থাকবেন এবং বাকি উপজেলাগুলোতে স্থানীয় প্রশাসন ও সিভিল সার্জনরা কার্যক্রম পরিচালনা করবেন। আগে টিকা নেওয়া থাকুক বা না থাকুক, এই বয়সসীমার সব শিশুকেই পুনরায় টিকা দেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আক্রান্তদের মধ্যে প্রায় ৮২ শতাংশই ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশু। এ কারণে প্রথম পর্যায়ে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকার আওতায় আনা হচ্ছে।

টিকাদান কর্মসূচির পাশাপাশি আক্রান্ত বা জ্বরগ্রস্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, সুস্থ শিশুদের ক্ষেত্রে শুধু টিকাই দেওয়া হবে, অতিরিক্ত কোনো ওষুধ দেওয়া হবে না। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে। আগের টিকাদান কেন্দ্রগুলো ছাড়াও স্থানীয়ভাবে নির্ধারিত স্থান, স্কুল ও কমিউনিটি

সেন্টারে এ কার্যক্রম পরিচালিত হবে। প্রাথমিকভাবে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কার্যক্রম শুরু হলেও, ধীরে ধীরে সারাদেশে সম্প্রসারণ করা হবে।

হাম লক্ষণ নিয়ে আরও মৃত্যুদেশে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে এবং এ রোগের লক্ষণ নিয়ে ছয়টি শিশু মারা গেছে। তাদের মধ্যে হাম আক্রান্ত হয়ে দুইজন এবং উপসর্গ নিয়ে বাকি চারজন মারা গেছে। এ নিয়ে দেশে ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬ জনের। আর হামের লক্ষণ নিয়ে ৯৮ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।