দোহারে বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে ডিজিটাল সেবার সম্প্রসারণ

প্রকাশ:

শেয়ার করুন:

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে বিভিন্ন ডিজিটাল সেবা চালু করা হয়েছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে বিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ডিজিটাল প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) প্রিন্টের ব্যবস্থা চালু করা হয়েছে।

পাশাপাশি অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফল অনলাইনে প্রকাশ করা হচ্ছে, ফলে শিক্ষার্থীরা ঘরে বসেই সহজে নিজেদের ফলাফল দেখতে পারছে।

এছাড়া কয়েকটি শ্রেণিতে পরীক্ষামূলকভাবে ডিজিটাল হাজিরা কার্যক্রম চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতির তথ্য দ্রুত সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে।ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

প্রতিষ্ঠান প্রধান শামীমা আক্তার জানান, তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা এবং শিক্ষার্থী-অভিভাবকদের জন্য সহজ ও দ্রুত সেবা নিশ্চিত করাই এসব উদ্যোগের মূল লক্ষ্য।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

পায়ে আঘাত, মনে ভাঙন—ব্র্যাকের সহায়তায় নতুন জীবনের স্বপ্ন দেখছেন বিদেশফেরত আনোয়ারা

মোঃআল-আমিন,দোহার: স্বামীর সঙ্গে বিচ্ছেদ, সন্তানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, ঋণের বোঝা আর প্রবাসজীবনের দুর্ঘটনা—একের পর এক দুঃসহ অভিজ্ঞতায় জীবন...

আসন্ন এইচএসসি পরীক্ষা কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির দোহার উপজেলা অভিভাবকদের বসার স্থান ও যানজট নিরসনে ইউএনওকে স্মারকলিপি প্রদান করেছে।

শিবির সভাপতি ইলিয়াস হোসেন বলেন : আসন্ন এইচএসসি পরীক্ষা আমাদের দোহার উপজেলার শত শত শিক্ষার্থীর জীবনের একটি অত্যন্ত...

দোহারে আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক, অতিরিক্ত বিদ্যুৎ বিল ও মোবাইল ব্যবহারের ওপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত

*দোহার (ঢাকা) প্রতিনিধি:* ঢাকার দোহার উপজেলা প্রশাসনের উদ্যোগে জুন মাসের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন...

মাদকবিরোধী সমাবেশ ও সিসি ক্যামেরা বিতরণ অনুষ্ঠিত, মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

মাহমুদুল হাসান সুমন : ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের দুবলি বাজারে ৩০ জুন মংগলবার মাদকবিরোধী সমাবেশ ও সিসি...