আর্জেন্টিনার জার্সি পরে ট্রাইব্যুনালে সাবেক প্রতিমন্ত্রী পলক

প্রকাশ:

শেয়ার করুন:

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি পরা অবস্থায় ট্রাইব্যুনাল প্রাঙ্গণে দেখা গেছে সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পলকের সে ভিডিও নিয়ে চলছে তুমুল আলোচনা।

সোমবার (১৫ জুন) এ সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুলিশের প্রিজন ভ্যান থেকে নেমে আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে হাঁটছেন পলক। এ সময় তার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য ছিলেন। ট্রাইব্যুনাল এলাকায় উপস্থিত কয়েকজনকে মোবাইল ফোনে ওই দৃশ্য ধারণ করতেও দেখা যায়।

ভাইরাল ভিডিওটি নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা নানা ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া জানাচ্ছেন।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় ১৪ আগস্ট রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়।

বর্তমানে তিনি একাধিক হত্যা, হত্যাচেষ্টা এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে রয়েছেন। এসব মামলার শুনানির অংশ হিসেবে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

সরকারি দপ্তরে শূন্য পদ সাড়ে ৪ লাখের বেশি, নিয়োগে ৫ বছরের পরিকল্পনা

দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি অফিসগুলোতে বর্তমানে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য রয়েছে। গত ৩১ ডিসেম্বর ২০২৩...

আওয়ামী লীগ একটি ‘মাফিয়া সংগঠন’: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘মাফিয়া সংগঠন’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলটি ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে...

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১০

রাজধানীর কলেজ গেট এলাকায় মিছিল ও বিক্ষোভ করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার...

সারা দেশে বর্ষণের আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা

দেশের উত্তরাঞ্চলে সক্রিয় মৌসুমী বায়ু এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে আগামী ৫...