নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবু আশফাক-এর সঙ্গে দোহার প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়

প্রকাশ:

শেয়ার করুন:

নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন দোহার প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নে তাঁর নিজ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দোহার প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর সার্বিক সফলতা কামনা করা হয়।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দোহার প্রেসক্লাবের সভাপতি তারেক রাজিব, সাধারণ সম্পাদক আতাউর রহমান সানি, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু এবং প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
সাক্ষাৎকালে পারস্পরিক মতবিনিময়ে স্থানীয় উন্নয়ন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং দোহার-নবাবগঞ্জের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়। নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবু আশফাক গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

উপজেলায় প্রথম, এবার জেলা পর্যায়ে বেগম আয়েশা পাইলট

নিজস্ব প্রতিবেদক: “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং...

দোহারে জনগণকে গ্রাম আদালত সম্পর্কে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে

আল আমিন: দোহারে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি...

দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

মো সোহেল: দোহার (ঢাকা) প্রতিনিধি: দোহারে ওষুধ ও কসমেটিকস আইন অমান্য করার দায়ে ৩টি ফার্মেসিকে মোট ১৩ হাজার...

রাশিয়া যুদ্ধে নিহত নবাবগঞ্জের সাঈদ মোল্লা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের সাঈদ মোল্লা (৩৫)। তিনি ১৬ লাখ টাকা...