দোহার নবাবগঞ্জে মানুষের কাছে ছুটছেন ব্যারিস্টার নজরুল ইসলাম

প্রকাশ:

শেয়ার করুন:

ঢাকার দোহার উপজেলার ১ নম্বর নয়াবাড়ী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন দোহার-নবাবগঞ্জ (ঢাকা-১) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী তিনি এ কার্যক্রমে অংশ নেন।

প্রচারণা চলাকালে ব্যারিস্টার নজরুল ইসলাম স্থানীয় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, “শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের মাধ্যম নয়, বরং একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার পথ। নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়েই একজন শিক্ষার্থীকে এগিয়ে যেতে হবে।”

সহকারী শিক্ষক শামীম হোসেন বলেন, “ব্যারিস্টার নজরুল ইসলাম একজন শিক্ষানুরাগী মানুষ। তার কথা শুনে মনে হয়েছে তিনি সত্যিই শিক্ষা ও উন্নয়নের পক্ষে কথা বলেন। আমরা তার জন্য শুভকামনা করি।”

শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও তিনি নয়াবাড়ী বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ পথচারীদের সাথেও মতবিনিময় করেন। পথচারী আবুল কাশেম বলেন, “এত বড় একজন শিক্ষিত মানুষ হয়েও যেভাবে আমাদের সাথে সহজভাবে কথা বলছেন, এটা আমাদের ভালো লেগেছে। আমরা তার জন্য দোয়া করি।”

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

উপজেলায় প্রথম, এবার জেলা পর্যায়ে বেগম আয়েশা পাইলট

নিজস্ব প্রতিবেদক: “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং...

দোহারে জনগণকে গ্রাম আদালত সম্পর্কে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে

আল আমিন: দোহারে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি...

দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

মো সোহেল: দোহার (ঢাকা) প্রতিনিধি: দোহারে ওষুধ ও কসমেটিকস আইন অমান্য করার দায়ে ৩টি ফার্মেসিকে মোট ১৩ হাজার...

দোহারে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের কর্মী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭

ঢাকার দোহার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও নিষিদ্ধ সংগঠনের এক সদস্যসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।...