এনসিপির প্রথম জেলা কমিটি: ঢাকা জেলার প্রধান মো. রাসেল

প্রকাশ:

শেয়ার করুন:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম জেলা কমিটি হিসাবে ঢাকা জেলা কমিটি দেওয়া হয়েছে। এতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা দোহারের মো: রাসেল আহমেদ । তিনি জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক।

সোমবার এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মূখ্যসংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের সারজিস আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১১ সদস্যের ঢাকা জেলা কমিটি প্রকাশ করা হয়েছে। মো: রাসেল আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দোহার -নবাবগঞ্জ উপজেলার অন্যতম সংগঠক হিসাবে ছাত্রজনতার অভ্যুত্থানে নীতিনির্ধারণী ভূমিকায় ছিলেন।

এই বিষয়ে জানতে চাইলে মো:রাসেল আহমেদ বলেন, মাঠপর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমন্বয় কমিটি প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সমন্বয়ের মাধ্যমে থানা কমিটিগুলো গঠনের কাজ তদারকি করবে।

তিনি বলেন, সমন্বয় কমিটির কাজ হবে ঢাকা জেলার প্রতিটি থানায় এনসিপির কমিটি গঠন করা। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে এনসিপির নিবন্ধনের আবেদনের শর্ত পূরণের অংশ হিসেবেই এই কার্যক্রম শুরু হয়েছে।

মো রাসেল ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ- সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং গণ অধিকার পরিষদের ছাত্র সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।।এছাড়া ও জাতীয় নাগরিক কমিটির লজিস্টিক সম্পাদক, সদস্য,কর্মসূচী ও বাস্তবায়ন উপ কমিটির সদস্য,যুব উন্নয়ন সেল ও জাতীয় নাগরিক কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।

দর্শন বিভাগ থেকে স্নাতক শেষ করে বর্তমানে এনসিপির নেতা মো:রাসেল আহমেদ তিনি একজন ব্যবসায়ী।

কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে পদায়ন করা হয়েছে মেহরাব সিফাত কে। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন ৯ জন।ভীমপাল্লী ডেভিড রাজু,আসাদুল ইসলাম মুকুল(ধামরাই উপজেলা)মো. ইমরান হোসেন, আলেয়া আঁখি, আছিয়া আক্তার (নবাবগঞ্জ উপজেলা),মশিউর রহমান (দোহার উপজেলা), মাও: শোয়েবুর রহমান (আশুলিয়া থানা),মুহাম্মদ শাহজাহান সম্রাট (কেরানীগঞ্জ উপজেলা), জোবায়ের হোসেন জুম্মা (সাভার থানা)।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

সরকারি দপ্তরে শূন্য পদ সাড়ে ৪ লাখের বেশি, নিয়োগে ৫ বছরের পরিকল্পনা

দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি অফিসগুলোতে বর্তমানে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য রয়েছে। গত ৩১ ডিসেম্বর ২০২৩...

আওয়ামী লীগ একটি ‘মাফিয়া সংগঠন’: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘মাফিয়া সংগঠন’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলটি ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে...

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১০

রাজধানীর কলেজ গেট এলাকায় মিছিল ও বিক্ষোভ করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার...

সারা দেশে বর্ষণের আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা

দেশের উত্তরাঞ্চলে সক্রিয় মৌসুমী বায়ু এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে আগামী ৫...