বিসিবি সভাপতি বুলবুলের সাথে খন্দকার আরশীনের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ:

শেয়ার করুন:

ঢাকা জেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নবাবগঞ্জ ক্রিকেট একাডেমির প্রেসিডেন্ট খন্দকার মাহমুদ আরশীন আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত সভাপতি ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের সময় উভয়ের মধ্যে দেশের ক্রিকেটের উন্নয়ন, তৃণমূল পর্যায়ে অবকাঠামো গড়ে তোলা এবং তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

খন্দকার মাহমুদ আরশীন নবাবগঞ্জ ও আশপাশের অঞ্চলে ক্রিকেটের প্রসারে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তাঁর প্রতিষ্ঠিত নবাবগঞ্জ ক্রিকেট একাডেমি ইতোমধ্যেই স্থানীয় প্রতিভাবান খেলোয়াড় তৈরির একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।

সাক্ষাৎ শেষে খন্দকার মাহমুদ আরশীন বলেন, “আমিনুল ইসলাম বুলবুল ভাই শুধু দেশের ক্রিকেট ইতিহাসের একজন গর্ব নয়, তিনিই এখন বিসিবির নেতৃত্বে আছেন—এটি আমাদের জন্য আশার আলো। আমি বিশ্বাস করি, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে দেশের ক্রিকেট আরও একধাপ এগিয়ে যাবে।”

এ সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও খন্দকার মাহমুদ আরশীনের ভূমিকার প্রশংসা করেন এবং তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসারে তাঁর উদ্যোগকে স্বাগত জানান।

সাক্ষাৎকালে দুইজনই ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং ক্রিকেটের উন্নয়নে যৌথভাবে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বাঁচা-মরার ম্যাচে রাতে নামছে ইরান

মাঠের বাইরের ভূরাজনীতি, মার্কিন প্রশাসনের কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আর টেবিলের বাঁচা মরার সমীকরণ মাথায় নিয়েই আজ বেলজিয়ামের মুখোমুখি...

এবার নতুন দুই চমক নিয়ে নামছে আর্জেন্টিনা

জে’ গ্রুপে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত সময় পার করছে আর্জেন্টিনা। তবে পরবর্তী ম্যাচের...

বিশ্বকাপের হাজারতম ম্যাচে জাপানের চার গোল, তিউনিসিয়ার বিদায়

মন্তেরেই স্টেডিয়ামে শেষ বাঁশি বাজানোর পর গ্যালারিতে জাপানি দর্শকদের হর্ষধ্বনি। অন্যদিকে তিউনিসিয়ার কয়েকজন ফুটবলারকে দেখা গেছে মাথা নিচু...

না ফেরার দেশে বাংলাদেশ হকি দলের প্রথম অধিনায়ক

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম কিংবদন্তি, জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক আর নেই। আজ সকাল ৮টায় রাজধানীর একটি...