দোহারে অবৈধ ইটভাটায় অভিযান, চিমনি গুঁড়িয়ে কার্যক্রম বন্ধ

প্রকাশ:

শেয়ার করুন:

ডেস্ক রিপোর্ট: ঢাকার দোহারে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি ধ্বংস ও কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে দোহার উপজেলা প্রশাসন। শুক্রবার বিকাল ৪টায় উপজেলার মুকসুদপুর ইউনিয়নের খড়িয়া মৌজা এলাকায় অবস্থিত মেসার্স জিএকে ব্রিকস-এর বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া তাবাসসুম।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটির বৈধ লাইসেন্স না থাকায় চিমনি ধ্বংস করার পাশাপাশি অফিস ও স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মহামান্য হাই কোর্ট বেঞ্চের এক আদেশের পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা প্রশাসনকে আগামী ১৫ দিনের মধ্যে সব অবৈধ ইটভাটা বন্ধ ও ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ অনুযায়ীই দোহার উপজেলায় অভিযান চালানো হচ্ছে।

ইউএনও তানিয়া তাবাসসুম বলেন, “ঢাকা জেলা প্রশাসক স্যারের অনুমতিক্রমে দোহারে সব ধরনের অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধসহ স্থাপনা ভেঙে দেওয়া হবে। পরিবেশের জন্য ক্ষতিকারক কোনো অবৈধ প্রতিষ্ঠানকে আইনগতভাবে ছাড় দেওয়া হবে না।”

এই অভিযানে দোহার থানা ও সাইনপুকুর তদন্তকেন্দ্রের পুলিশ ফোর্স সহযোগিতা করেছে বলে জানা গেছে। উপজেলা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

দোহার ও নবাবগঞ্জে আওয়ামীলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক: দোহার ও নবাবগঞ্জ উপজেলায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে...

ঈদের আমেজে দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে নির্বাচনী উত্তাপ

শরিফ হাসান, মো আল-আমিন, আশিক হোসেন, আমিনুল ইসলাম | দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার...

নবাবগঞ্জ ও দোহারে নতুন পুলিশ সুপার: কাজের মাধ্যমেই পুলিশের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে

মাহমুদুল হাসান সুমন: ঢাকা জেলার নবাগত পুলিশ সুপার শামিমা বলেছেন, পুলিশের প্রতি মানুষের যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে,...

দোহারে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, দোহার: দোহার উপজেলার চর জয়পাড়া এলাকায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী...