প্রবাসী বানুর করুণ কাহিনী: ১৭ বছর পর দেশে ফেরার প্রত্যাশা

প্রকাশ:

শেয়ার করুন:

মাহমুদুল হাসান সুমন, দোহার প্রতিনিধি :ঢাকা জেলার দোহার পৌরসভার খারাকান্দা এলাকার বাসিন্দা লেবানন প্রবাসী বানুর (৫০)পরিচয় মিলেছে। বানুর ব্যাপারে news39.net এ সংবাদ প্রচারের পর তার স্বজনেরা তাকে চিনতে পারেন এবং এই প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করেন । উল্লেখ্য বানুর সাক্ষাৎকার ভিত্তিক একটি ভিডিও দোহার উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরে আলম ঝিলু মারফত এই প্রতিবেদক এর কাছে আসে।

বৃহস্পতিবার দিবাগত রাতে সরেজমিনে জানা যায়, প্রায় ১৭ বছর পূর্বে জীবিকার তাগিদে লেবানন চলে যান উক্ত নারী। তার বাবার নাম আকালী,যিনি পেশায় রিকশাচালক ছিলেন। তিনিও মারা যান প্রায় ১৫ বছর পূর্বে। ৪ ভাইয়ের একমাত্র বোন এই বানু অবিবাহিত ছিলেন। তার পৈত্রিক বাড়িও বিক্রি হয়ে যায়।

প্রথমদিকে তার পরিবারের সাথে তার যোগাযোগ হলেও দু -এক বছর পর যোগাযোগ বন্ধ হয়ে যায়।ইতমধ্যে তার ৪ ভাইয়ের মধ্যে ৩ ভাইও মারা যান।একমাত্র জীবিত ভাই আলমগীরের পেশায় রিকশাচালক। তিনি ঢাকায় অস্থায়ীভাবে ভাড়ায় রিকশা চালান। বোন জীবিত আছেন শুনে আনন্দে কেদে ফেলেন। পরক্ষনেই তার কথায় নেমে আসে হতাশা। আক্ষেপ করে জানান,তার বোনকে ফিরিয়ে আনার সাধ্য তার নাই।

ভিডিওতে বানু জানান, তার কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। কারণ হিসাবে বলেন, সেগুলো যুদ্ধের সময় হারিয়ে গেছে। এ সময় তাকে কিছুটা মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। তিনি লেবাননের বাংলাদেশ দূতাবাসের আশ্রয়ে রয়েছেন। তাকে দেশে ফেরানোর জন্য দূতাবাসের কর্মকর্তারা দোহার উপজেলায় নুরে আলম ঝিলুর সাথে যোগাযোগ করেন। এছাড়াও, দূতাবাস তার জন্য মানবিক ব্যক্তিদের সহায়তা কামনা করেছেন।

বানুর করুণ কাহিনী স্থানীয়দের মাঝে আলোড়ন তুলেছে। অনেকেই তার সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে এই দুঃখী নারী তার স্বদেশে ফিরতে পারবেন।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...