দোহারের কাটাখালীতে শিক্ষককে লাঞ্ছিত করায় বিক্ষোভ

প্রকাশ:

শেয়ার করুন:

ঢাকার দোহার উপজেলায় শিক্ষককে লাঞ্ছিল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

শনিবার উপজেলার কাটাখালী মিছের খান উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. আবদুল মজিদকে (৫৩) লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে তারাবির নামাজ পড়তে মসজিদে গেলে বিদ্যালয়ের ছাত্র বিধান আহম্মেদসহ কয়েকজন ছাত্র মসজিদের ভেতরে নামাজে বিঘ্ন ঘটায়। এ সময় শিক্ষক মজিদ তাদের শাসন করেন।

নামাজ শেষে মজিদ বিদ্যালয়ের কাছে চায়ের দোকানে চা পান করছিলেন। এ সময় বিধানের বাবা সোনা মিয়া শিক্ষক মজিদকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তক্ষুণি স্থানীয় লোকজন তার প্রতিবাদ করেন।

লাঞ্ছনার প্রতিবাদে পরদিন বেলা ১১টার দিকে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন এবং দোষী ব্যক্তির শাস্তির দাবি জানান।

দোহার থানার সহকারী উপপরিদর্শক মো. রফিক জানান, শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

উপজেলায় প্রথম, এবার জেলা পর্যায়ে বেগম আয়েশা পাইলট

নিজস্ব প্রতিবেদক: “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং...

দোহারে জনগণকে গ্রাম আদালত সম্পর্কে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে

আল আমিন: দোহারে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি...

দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

মো সোহেল: দোহার (ঢাকা) প্রতিনিধি: দোহারে ওষুধ ও কসমেটিকস আইন অমান্য করার দায়ে ৩টি ফার্মেসিকে মোট ১৩ হাজার...

দোহারে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের কর্মী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭

ঢাকার দোহার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও নিষিদ্ধ সংগঠনের এক সদস্যসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।...