চর কুসুমহাটিতে ডাকাতি

প্রকাশ:

শেয়ার করুন:

মো. সোহেল ♦ গত বৃহস্পতিবার রাত আনুমানিক দুইটা তিরিশ মিনিট থেকে তিনটার কিছুটা পর পর্যন্ত প্রায় তিরিশ জন ডাকাত চর কুসুমহাটির দুই বাড়ীতে ডাকাতি করে। ডাকাতরা প্রথমে মো. সিদ্দক ফকিরের বাড়ীতে ডাকাতি করে। সিদ্দিক ফকিরের বাড়ীতে ডাকাতরা বাড়ীর বাসিন্দাদের প্রহার করে ২ লক্ষ ৯ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্ণ লুট করে। এরপর তারা পাশের করম আলীর বাড়ীতে ডাকাতি করে। করম আলীর বাসা থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা ও স্বর্ণ লুট করে, এখানেও তারা বাড়ীর বাসিন্দাদের প্রহার করে।

প্রায় তিন মাস আগে এই গ্রামেই সিকদার বাড়ীতে ডাকাতি হয়। তখন ডাকাতরা দশ লক্ষাধিক টাকা লুট করে। দোহার থানায় গত বেশ কয়েক মাস যাবৎ ডাকাতি চরম আকার ধারণ করেছে। ধারাবাহিক ভাবে দোহারের এ প্রান্তে ও প্রান্তে চলছে ডাকাতি। জনগনের জানমালের নিরাপত্তা সদূর পরাহত।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...