দোহার-নবাবগঞ্জে ১শ’ কোটি টাকার উন্নয়ন কাজ করা হচ্ছ

প্রকাশ:

শেয়ার করুন:

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে সরকারের সাড়ে তিন বছরে ঢাকার দোহার-নবাবগঞ্জ উপজেলায় প্রায় একশ’ কোটি টাকার উন্নয়ন কাজ করা হচ্ছে।

রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসাসহ অন্যান্য অবকাঠামোসহ উন্নয়নের জন্য এই টাকা বরাদ্দ দেয়া হয়।

নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, একশ’ কোটি টাকার মধ্যে ৪০ কিলোমিটার দীর্ঘ ৩০টি পাকা রাস্তার উন্নয়ন ও মেরামত বাবদ ১ কোটি ৩৫ লাখ টাকা, ৮৩১ মিটার লম্বা ৬টি ব্রিজ বাবদ ১৯ কোটি ২৮ লাখ টাকা, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, আর্সেনিক মুক্ত টিউবওয়েল, পাকা ঘাটলা ও বাজার উন্নয়নে ৫১ কোটি ৫২ লাখ টাকার কাজ চলছে।

নবাবগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো ১৫০ কিলোমিটার ছোট-বড় কাঁচা রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। খাদ্যশস্য অর্থ বরাদ্দ থেকে ৪ হাজার ৬৯৩ মেট্রিক টন ও নগদ টাকাসহ মোট ৯ কোটি ৮ লাখ ৮৫ হাজার টাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে ব্যয় হচ্ছে। এছাড়া ৭৮৫টি মসজিদ, ৩৪০টি মন্দির, ১৭০টি স্কুল, ১ হাজার ২১২টি রাস্তা নির্মাণ ও সংস্কারসহ বক্স কালভার্ট নির্মাণ হচ্ছে।

এলজিইডি অফিসের তত্ত্বাবধানে প্রক্রিয়াধীন সোয়া ৩ কোটি টাকার টিকরপুর গালিমপুর বাইপাস হয়ে দোহার নিকড়া সড়ক পর্যন্ত উন্নয়ন, ১৪টি ইউনিয়নে প্রায় ৮ কোটি টাকার পাকা রাস্তা উন্নয়ন, মহব্বতপুর ধাপারী বাজার ব্রিজ, বান্দুরা নুরনগর ব্রিজ, মোল্লা খতিয়া ব্রিজসহ প্রায় ১শ’ কোটি টাকার কাজ এ অর্থ বছরে বাস্তবায়ন হবে বলে সূত্রে জানায়। এছাড়া ঢাকা হয়ে নবাবগঞ্জ-দোহার আঞ্চলিক মহাসড়কের ওপর সকল ব্রিজগুলো নির্মাণ ও সংস্কার প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান বলেন, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ এ অঞ্চলের ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারলে সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তন হবে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...