বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন

প্রকাশ:

শেয়ার করুন:

বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন জ্বালানী তেলের দাম বৃদ্ধির সাথে সাথে সারা দেশেও বেড়েছে যানবাহনের ভাড়া। এরই ধারাবাহিকতায় দোহার-নবাবগঞ্জেও বেড়েছে যানবাহনের ভাড়া। এমনিতেই কেরানিগঞ্জ-দোহার-নবাবগঞ্জে বাস ভাড়া দেশের যে কোন স্থান এবং সরকার নির্ধারিত ভাড়ার চাইতে বেশী। বর্তমানে দোহারে আরাম ও বিস্রাম পরিবহনের ভাড়া ৬০ টাকা থেকে ৮০ টাকা করায় যাত্রীরা চরম বিপাকে পড়েছেন বিষেশতঃ যারা প্রতিদিন ঢাকা যাতায়াত করেন। এছাড়া নগর পরিবহনের ভাড়াও বর্তমানে ৬০ টাকা করা হয়েছে। যদিও জয়পাড়া পরিবহনের ভাড়া অপরিবরতিত অর্থাৎ ৫০ টাকা-ই রয়েছে। এ ব্যাপারে প্রশাসন কোন ব্যাবস্থা না নেওয়ায় রবিবার দোহার বাজারে সড়ক অবরোধ করা হয় এবং আমরা দোহারবাসী শিরোনামে একটি মানব বন্ধন করা হয়। এতে সকল স্তরের জনগণসহ রাজনৈতিক দলের নেতা কর্মীরা অংশ নেয় তন্মদ্ধে দীন ইসলাম, মোঃ সোলায়মান, কাজল উল্লেখযোগ্য। পরে বাস মালিকদের সাথে একটি সমঝতা হয় এতে আরাম ও বিস্রামের ভাড়া ১০ টাকা কমিয়ে ৭০ টাকা করা হয় এবং অন্যান্য যানবাহনের ভাড়া অপরিবর্তিত রাখা হয়। জনগণ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এ ব্যাপারে প্রশাসনের কোন নজরদারী না থাকায়।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...