গতিশীল নেতৃত্বে বাজারের উন্নয়নে কাজ করে যেতে চাই, বাকিটা আল্লাহর ইচ্ছাঃ রুবেল কাজী

প্রকাশ:

শেয়ার করুন:

“গত দুই টার্মে ৭ বছর বাজারের উন্নয়নের জন্য আমি আমার সর্বোচ্চ কাজই করে গেছি, বাকীটা আল্লাহর ইচ্ছা” মেঘুলা বাজার পরিচালনা কমিটির নির্বাচনে গত দুই বারের নির্বাচিত সভাপতি রুবেল কাজী নিউজ৩৯ এর কাছে এভাবেই নিজের নির্বাচন ও বাজারের নির্বাচনে নিজের অবস্থানের কথা পরিস্কার করলেন। মেঘুলা বাজারের জনপ্রিয় এই ব্যবসায়ী নেতা এইবারও নির্বাচন করছেন মেঘুলা বাজার পরিচালনা কমিটির সভাপতি পদে।

টানা দুই বার বাজার পরিচালনা করা এই জনপ্রিয় তরুণ  ব্যবসায়ী নেতা নিউজ৩৯ এর কাছে একান্ত সাক্ষাৎকারে বলেন, আমি দুই বারের টার্মে যতটুকু পেরেছি উন্নয়ন করেছি। যদিও যতটুকু উন্নয়ন করার কথা ছিল বা প্রয়োজন ছিল বিভিন্ন সীমাবদ্ধতার কারনে করতে পারিনি, তবে যতটুকু সহায়তা পেয়েছি  তার ১০০ শতাংশ করেছি। বাজারে শান্তি শৃঙ্খলা বাজায় রাখার চেষ্টা করেছি। যে মেঘুলা বাজারে এক সময় খুন, ধাওয়া-পাল্টা-ধাওয়া নিয়মিত ছিল সেখানে আমার দুই টার্মে মাত্র ১ টা বিচার বসেছে বাজার কেন্দ্রীক। অথচ আগে প্রতি সপ্তাহে বিচার বসতো বাজারকে কেন্দ্র করে।

তিনি নিউজ৩৯কে আরও বলেন, তারপরও বাজারের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট নই। বাজারের নিরাপত্তা আরো বৃদ্ধি করার পরিকল্পনা আমার আছে। আমার চেষ্টা থাকবে এই নিরাপত্তা বৃদ্ধি করা সহ বাজার সমিতির একটা নিজস্ব অফিস করা। গত ৭ বছর আমি আমার ব্যক্তিগত অফিসকে বাজার সমিতির অফিস হিসাবে উন্মুক্ত করে দিয়েছি। কিন্তু এইবার আমার অন্যতম কাজ থাকবে বাজারের নিজস্ব অফিস তৈরি করা। জনসাধারণ সহ ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা বিধান করা।

মাদকের ব্যাপারে তিনি বলেন, মেঘুলা বাজারের প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার লোকের আনাগোনা হয়। এর মাঝে ৩-৪ জন খারাপ থাকতেই পারে। সেইটুকু দূর করতেও আমরা কাজ করেছি। এছাড়াও আপনারা জানেন মেঘুলা বাজারে একসময় সরকার অনুমোদিত মদের বার তৈরি হয়েছিল। তারপরও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বর্তমান ঢাকা জেলা প্রশাসক মাহবুবুর রহমান এবং বর্তমান নারিশা ইউনিয়ন চেয়ারম্যান সালাউদ্দিন দ্বরানীর সার্বিক সহযোগীতায় আমরা সেই মদের বার বন্ধ করেছি। মানুষকে পাপ ও উচ্ছৃংখলা থেকে রক্ষা করেছি।

তিনি আরও বলেন নিউজ৩৯কে, তারপরও মানুষ ভুলের উর্ধে নয়। আমি আমার পক্ষে সীমিত অবস্থায়ও সর্বোচ্চ  করেছি। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সবাইকে সাথে নিয়ে কাজ করেছি। ভবিষতেও করতে চাই। সবাইকে নিয়ে বাজারে ব্যবসায়ের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে চাই। বাকিটা আল্লাহর ইচ্ছা। তিনি যা করবেন তা বাজারের সবার উন্নয়ন ও বাজারের মঙ্গলের জন্যই করবেন।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

উপজেলায় প্রথম, এবার জেলা পর্যায়ে বেগম আয়েশা পাইলট

নিজস্ব প্রতিবেদক: “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং...

দোহারে জনগণকে গ্রাম আদালত সম্পর্কে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে

আল আমিন: দোহারে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি...

দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

মো সোহেল: দোহার (ঢাকা) প্রতিনিধি: দোহারে ওষুধ ও কসমেটিকস আইন অমান্য করার দায়ে ৩টি ফার্মেসিকে মোট ১৩ হাজার...

রাশিয়া যুদ্ধে নিহত নবাবগঞ্জের সাঈদ মোল্লা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের সাঈদ মোল্লা (৩৫)। তিনি ১৬ লাখ টাকা...