দোহারে নগদ টাকাসহ ২৮ ভরি স্বর্ণালঙ্কার লুট

প্রকাশ:

শেয়ার করুন:

কার্ত্তিকপুর প্রতিনিধি, নিউজ৩৯ ♦ বুধবার ঢাকার দোহার উপজেলার কার্ত্তিকপুর এলাকার এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল এ সময় ২৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩৩ হাজার টাকাসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৩টার দিকে এলাকার নজরুল শিকদার মাখনের বাড়িতে ৮/১০ জনের একদল সশস্ত্র ডাকাত দরজা ভেঙ্গে ঘরে ঢুকে। তারা এ সময় বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারি ভেঙে ২৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩৩ হাজার টাকাসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

দোহার থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতিতে ব্যবহৃত সেলাইরেঞ্জ, পাইপরেঞ্জসহ তাদের পরিহিত জ্যাকেট ও হাতমোজা উদ্ধার করেছে।

পুলিশ ডাকাতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে অভিযান চালাচ্ছে বলেও তিনি জানান।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...