নবাবগঞ্জে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী

প্রকাশ:

শেয়ার করুন:

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের বালুরচর গ্রামে মাদক কারবারি নাসির হোসেন ও আবু সাঈদের জ্বালায় অতিষ্ঠ হয়ে তাদের দুটি মাদকের আস্তানা ভেঙে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার সন্ধ্যায় বালুরচর গ্রামে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা শেষে উত্তেজিত জনতা মাদকের আস্তানা দুটি ভেঙে দেন।

এ সময় বক্সনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আল মামুন, নবাবগঞ্জ থানার উপপরিদর্শক আবুল বাসার, স্থানীয় মাতব্বর আজাহার আলী, সমাজ সেবক জলিল সিকদার, নিউ লাইফ মেডিকেল সার্ভিসের পরিচালক আবদুল আউয়াল, নবাবগঞ্জ উপজেলা যুব সংহতির সহসভাপতি আক্তার হোসেন, মসজিদের ইমাম শওকাত আলী, স্থানীয় মুরব্বি আনোয়ার হোসেন ভূঁইয়াসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় এলাকাবাসী অভিযোগ করেন, নাসির হোসেন ও আবু সাঈদ এলাকায় মাদক বিক্রিসহ এলাকায় সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। তাছাড়া নিরীহ মানুষকে মারধর ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এর আগে মাদকসহ ৬ থেকে ৭ বার পুলিশের হাতে আটক হয় তারা।

প্রতিবাদ সভা শেষে চেয়ারম্যান এরশাদ আল মামুন ও এসআই বাসারের উপস্থিতিতে মাদক স্পট নামে পরিচিত ২টি টিন ও কাঠের ঘর ভেঙে দেয় এলাকাবাসী।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...