নবাবগঞ্জে বাংলা মদ ব্যবসায়ীর কারাদণ্ড

প্রকাশ:

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার, নিউজ৩৯.নেট ♦ নবাবগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের শেখ পান্নু ওরফে লেংড়া পান্নু (৫৫) নামে এলাকার চিহ্নিত এক বাংলামদ ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম খুরশিদ-উল-আলমের ভ্রাম্যমাণ আদালতে তাকে এ সাজা প্রদান করেন।

কারাদন্ড প্রাপ্ত পান্নু যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত পচুর শেখের ছেলে।নবাবগঞ্জ থানার উপপরিদর্শক সোহেল রানা ও রাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে লেংড়া পান্নুর নিজ বসত বাড়িতে অভিযান চালিয়ে এক লিটার বাংলামদ ও মদ তৈরীর সরঞ্জামসহ তাকে আটক করা হয়। সোমবার বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম খুরশিদ-উল-আলম ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে শেখ পান্নুকে ৬ মাসের কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠানো হয়।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...

কেরানীগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আমিনুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, news39.net, ঢাকা | ২৫ এপ্রিল, ২০২৬: ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) একটি বিশেষ অভিযানে...