ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আর্মেনিয়া

প্রকাশ:

শেয়ার করুন:

এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া। গতকাল শুক্রবার আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে এ স্বীকৃতির ঘোষণার পর তেল আবিবে নিযুক্ত আর্মেনীয় রাষ্ট্রদূতকে পররাষ্ট্রমন্ত্রণালয়ে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসরায়েল।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ আর্মেনিয়ার স্বীকৃতিতে স্বাগত জানিয়েছে। ফিলিস্তিনের পশ্চিত তীরের শাসক মাহমুদ আব্বাস এক বিবৃতিতে বলেছেন, আর্মেনিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাই। ফিলিস্তিনি জনগণের জন্য এটি একটি বড় অর্জন।

গত ২৮ মে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যদেশের মধ্যে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া ও বুলগেরিয়া আগেই এই স্বীকৃতি দিয়েছে। একই পথ অনুসরণ করার ঘোষণা দিয়েছে মাল্টাও। এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ইঙ্গিত দিয়েছে ফ্রান্স। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ‘সম্পূর্ণ রূপে প্রস্তুত’ বলে এরইমধ্যে ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

এখন পর্যন্ত বিশ্বের ১৪০টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়াসহ আরও অনেক দেশই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

৭ দফা দাবিতে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন। ভারতে সংখ্যালঘু মুসলমানদের বাসস্থানে হামলা, হত্যা, নির্যাতন, ও সীমান্তে হত্যার প্রতিবাদে...

আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে রক্তে রঞ্জিত না করে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ-স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার...

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে বড় ধাক্কার মুখে লেবার পার্টি

বৃহস্পতিবার যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় নির্বাচন, যেখানে ক্ষমতাসীন লেবার পার্টির জন্য কঠিন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হতে পারে...

এপস্টাইন ফাইল: সর্বশেষ নথিতে রয়েছে মাস্ক, গেটস, ট্রাম্পের নাম

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (DOJ) জেফরি এপস্টেইনকে ঘিরে নতুন করে বিপুল পরিমাণ নথি, ছবি ও আইনি দলিল প্রকাশ করেছে...