মাহমুদুল হাসান সুমন : ঢাকার দোহার উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ (২২) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক এই উপজেলার জামালচরের ইনু মোল্লার ছেলে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার পালামগঞ্জের কবরস্থান এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সোহাগ কিছুটা মানসিক ভারসাম্যহীন বলেও জানা যায়।
নিহত সোহাগ মোটর সাইকেলের পিছনে বসা ছিল। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন একই এলাকার শাহজাহানের ছেলে শাওন। গুরুতর আহত অবস্থায় সোহাগকে শাওনসহ অন্যান্যরা তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা “মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন,আমারা খবর পেয়েছি এবং হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মতামত দিন
