নবাবগঞ্জে স্থানীয় উদ্যোগে রাস্তা তৈরি

প্রকাশ:

শেয়ার করুন:

৪৩ বছরেও কেউ কথা রাখে নি। তাই ওদের একতা-ই পিছনে ফেলা সাড়ে তিন যুগের বঞ্চনা আর কষ্টকে লাঘবের চেষ্টা করছে। মাত্র দেড় কি.মি. রাস্তার অভাবে রাজধানী ঢাকা থেকে মাত্র ২০ কি.মি. দূরে নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের বেনুখালি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ যুগের পর যুগ ভোগান্তির শিকার হয়েছেন।

কারো প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় গ্রামবাসী নিজেরাই উদ্যোগ নেন রাস্তাটি তৈরি করতে। সম্প্রতি তারা ১ কি.মি. রাস্তা মাটি ভরাট করে নির্মাণ করেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-বান্দুরা সড়কের পাশে বেনুখালি এক নির্জন বসতি।

বেনুখালি গ্রামীণফোন টাওয়ার থেকে কবরস্থান দেড় কি.মি.। আর্থিক সচ্ছলতার তেমন কোন ঘাটতি না থাকলেও সড়ক যোগাযোগের সুব্যবস্থা নেই। এখানে রাস্তার অভাবে সারাবছরই ফসলী জমির সীমানা দিয়ে হাঁটতে হয় গ্রামবাসীকে। বৃষ্টি ও বর্ষা মৌসুমে কাদা আর পানি মাড়িয়ে হাটবাজার ও স্কুল-কলেজে যেতে হয় সবাইকে।

স্থানীয় বাসিন্দা মো. রমজান খান (৬৫) বলেন, গত ৪৩ বছরে অনেক এমপি মন্ত্রী ও স্থানীয় জনপ্রতিনিধি এলাকায় এসে ভোট নিলেও কেউ কথা রাখে নি। কাদা পানি আর ধূলোবালি ছিলো আমাদের নিয়তি। অবশেষে এলাকার যুবকরা আশার আলো জাগিয়েছে। রাস্তা নির্মাণের উদ্যোক্তা রাশেদ খান ও শাহনেয়াজ বলেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় গ্রামবাসীর চলাফেরার জন্য এ উদ্যোগ নেয়া হয়। তারা গ্রামের সকলের সহযোগিতায় ১ কি.মি. রাস্তা নির্মাণ করেছেন। সরকারি বিভিন্ন দপ্তরে ঘুরেও কোন কাজ হয় নি। এমনকি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে টিআর, কাবিখার কোন প্রকল্প চেয়েও পাননি তারা।

আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবেদ হোসেন বলেন, “যুবকদের উদ্যোগকে স্বাগত জানাই। যত দ্রুত সম্ভব রাস্তাটি পরিপূর্ণভাবে করতে সরকারি উদ্যোগ নেয়া হবে।”

বেনুখালির বাসিন্দা আইনজীবী মহসীন মিয়া বলেন, “বৃহত্তর বেনুখালি গ্রামের ১০ হাজার মানুষের যাতায়াতে যে ভূমিকা ওরা রেখেছে তা প্রশংসার দাবি রাখে।”

সূত্র: দৈনিক ইত্তেফাক

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...

কেরানীগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আমিনুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, news39.net, ঢাকা | ২৫ এপ্রিল, ২০২৬: ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) একটি বিশেষ অভিযানে...

কঠিন অবস্থানে প্রশাসন: ডাকবাংলোর বালু সরাতে ৩ দিনের আল্টিমেটাম

গাজী নাদিম,news39.net: মুকসুদপুর ডাকবাংলোতে রাস্তার পাশে বালু স্তূপ করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দুই ব্যবসায়ি প্রতিষ্ঠানকে আগামী ৩ দিনের...