নবাবগঞ্জের জেলা পরিষদের মার্কেটের দোকান এক বছরেও বুঝে পাননি ব্যবসায়ীরা

প্রকাশ:

শেয়ার করুন:

ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলার স্বেচ্ছাচারিতার কারণে নির্মাণকাজ সম্পন্ন হওয়ার এক বছরেও চালু হয়নি নবাবগঞ্জ মার্কেট। অগ্রিম টাকা জমা দিয়ে দোকান নিলেও ব্যবসায়ীরা এখন নিরুপায়। জেলা পরিষদের কর্তাব্যক্তিদের কাছে জিম্মি বললেও ভুল বলা হবে না। তাদের অভিযোগ, প্রকৌশলীরা কাজ শেষে দোকান বুঝিয়ে দিতে চাইলেও জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলা রীতিমতো হয়রানি করছেন। জেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০১০ সালে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নবাবগঞ্জ উপজেলা সদরে ডাকবাংলো পুকুর ভরাট করে দ্বিতল মার্কেট নির্মাণের উদ্যোগ নেয়া হয়। যার কাজ শেষ হয় ২০১৩ সালের শেষের দিকে। এ মার্কেটে ২০২টি দোকান রয়েছে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও বিনিয়োগকারীরা দোকান বুঝে পাননি।

অভিযোগ রয়েছে, জেলা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এ মার্কেটে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি বিএনপির নেতারাও একাধিক দোকান বাগিয়ে নিয়েছেন। এ তালিকায় প্রভাবশালীদের প্রত্যেকের নামে-বেনামে ১০-১২টি করে দোকান রয়েছে। এসব দোকান বরাদ্দ দেয়ার সময় জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি সিন্ডিকেট দোকানপ্রতি এক থেকে দেড় লাখ টাকা করে ঘুষ আদায় করেন। কিন্তু এভাবে বাড়তি পয়সা দেয়ার পরও এক বছরেও দোকান বুঝে না পাওয়ায় ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ-অসন্তোষ বাড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বরাদ্দ পাওয়া কয়েকজন দোকান মালিক বলেন, দোকান বরাদ্দ পেতে গোপন ঘুষ ছাড়াও ২-৩ বছর আগে তারা দোকানপ্রতি ৫-৭ লাখ টাকা জমা দিয়েছেন। এক্ষেত্রে প্রচলিত সব ধরনের নিয়মকানুন অনুসরণ করা হয়। কিন্তু মার্কেটটি চালু করার জন্য প্রস্তুত হলেও তারা দোকান বরাদ্দ বুঝে পাননি। এর কারণ জানতে চাইলে জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছেন, প্রশাসক হাসিনা দৌলা না বলা পর্যন্ত কোনো দোকান হস্তান্তর করা হবে না। ৮৮নং দোকানের মালিক সাহিদুল হক খান ডাবলু জানান, দোকান বরাদ্দের টাকা পরিশোধ করলেও তিন বছর পর এখন ভ্যাট ও ট্যাক্সের কথা বলে দোকানপ্রতি অতিরিক্ত ১ লাখ ২০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। ফলে মড়ার উপর খাঁড়ার ঘা নেমে এসেছে। কেউ কেউ দোকান চালু করার জন্য যে পুঁজি সংগ্রহ করেছিলেন তাও ভেঙে ফেলার অবস্থা তৈরি হয়েছে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...