দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার থানার পৃথক দুইটি মামলার দুইজন আসামীকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর এক প্রেস রিলিজ এর মধ্যে জানান, আমরা অভিযান পরিচালনা করে দুইজন আসামী গ্রেফতার করেছি। গ্রেফতারকৃতদের মধ্যে প্রথমজন দোহার থানার মামলা নং-০২, তারিখ ২৫/০৮/২০২৪ খ্রিঃ এর আসামী। মামলাটি পেনাল কোডের ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানবলি আইনের ৩/৬ ধারায় রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামী কুসুমহাটি ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শামিম খান (৫৫)। তাঁর পিতা মৃত সিরজন খান।
অপরদিকে দোহার থানার সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৮/৯/১০/১২/১৩ ধারার রাইপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন (৫৫) কে গ্রেফতার করা হয়েছে। তাঁর পিতা মৃত ছবেদ আলী।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
