দোহারে নদীভাঙন কবলিতদের জন্য লঙ্গরখানা

প্রকাশ:

শেয়ার করুন:

বৃহস্পতিবার সন্ধ্যায় দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নে গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের নিজস্ব তহবিল থেকে পদ্মার ভাঙনকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় ৫০০ মানুষের জন্য লঙ্গরখানা খোলা হয়েছে।

গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের নিজস্ব তহবিল থেকে বৃহস্পতিবার এ লঙ্গরখানার জন্য ৩ লাখ টাকা আগামী ঈদ পর্যন্ত বরাদ্দ দিয়েছেন। আর এই লঙ্গরখানার উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল আমিন।

নিউজ৩৯ এর প্রতিবেদককে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল আমিন জানান, ক্ষতিগ্রস্ত ৫০০ মানুষের মধ্যে প্রতিদিন বিনামূল্যে খাবার বিতরণ করা হবে। তাদের পুর্নবাসন না হওয়া পর্যন্ত এ খাবার বিতরণ কর্মসূচি চলবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোতালেব খান, আওয়ামী লীগ উপজেলা সভাপতি নজরুল ইসলাম বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান খোকন শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আনার কলি পুতুল, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীম আহমেদ হান্নানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...