ঢাকা–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা

প্রকাশ:

শেয়ার করুন:

ঢাকা–১ (দোহার–নবাবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন নবাবগঞ্জ উপজেলা যুবদলের সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন খন্দকার আবু আশফাকের নির্বাচনী সফরসঙ্গী নাহিদ হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা।

নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানিয়ে নেতাকর্মীরা বলেন, এলাকার উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং তরুণদের কর্মসংস্থানে তিনি কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশাই তাদের।

সংক্ষিপ্ত এ আয়োজনে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নবনির্বাচিত প্রতিনিধির প্রতি সমর্থন ও সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন তারা।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

দোহারে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার : দেশ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির দোহার উপজেলা শাখার...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

নবাবগঞ্জে নিখোঁজের ৮ দিন পর নারায়ণের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতিবেদক আশিক হোসেন: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার আট দিন পর নারায়ণ সরকার (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত...