জয়পাড়া কলেজের ছাত্রদের উপর বহিরাগতদের হামলা

প্রকাশ:

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার ♦ শনিবার দোহারের জয়পাড়া কলেজে বহিরাগত কিছু ছেল কলেজের ছাত্রদের উপর হামলা করে। প্রতিদিন বহিরাগতরা কলেজে আড্ডা দেয়। তারা কলজের ছাত্রদের মধ্যে মিশে থাকে। বহিরাগতদের ব্যাপারে ছাত্রদের মধ্যে অসন্তোষ রয়েছে। এরই প্রেক্ষিতে আজতে বহিরাগত ও ছাত্রদে মধ্যে সংঘর্ষ হয়। কলেজ চলাকালীন সময় জয়পাড়া কলেজের ক্যাম্পাসের ভেতরে ছাত্রদের উপর হামলা চালায় বহিরাগত সন্ত্রাসীরা। বহিরাগতরা ইট নিয়ে ছাত্রদের মারতে উদ্যত হয়। ছাত্ররা বহিরাগতদের ধাওয়া করলে তারা কলেজ থেকে পালিয়ে যায়। ঘটনার একটু পরেই পুলিশ এসে ছাত্র-ছাত্রীদের আশ্বস্ত করেন যে, যারা কলেজের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে। থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।

কলেজ চলাকালীন সময় বহিরাগতদের আড্ডার কারনে ছাত্র-ছাত্রীদের অসুবিধা হলেও, শিক্ষক ও ছাত্র নেতাদের উদাসীনতার কারনে প্রতিনিয়তই বাড়ছে বহিরাগতদের আনাগোনা। এরকম ঘটনায়  কলেজের ছাত্র-ছাত্রীরা কলেজ কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করে। এই ঘটনার পর তারা কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেনের কাছে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে।

এমন ঘটনা আজকেই প্রথম নয়। বহুদিন ধরেই এই সমস্যাটি চলে আসছে। কলেজের ছাত্রদের সনাক্তকরন কোন চিহ্ন না থাকায় বহিরাগতরা সহজেই ছাত্রদের সাথে মিশে থাকতে পারে। কলেজ গেটেও কোনো নজরদারী ব্যবস্থা নেই। কলেজে চলাকালীন সময়ে ছাত্রদের অবশ্যই আইডি কার্ড প্রদর্শন করা উচিৎ।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...

কেরানীগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আমিনুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, news39.net, ঢাকা | ২৫ এপ্রিল, ২০২৬: ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) একটি বিশেষ অভিযানে...

কঠিন অবস্থানে প্রশাসন: ডাকবাংলোর বালু সরাতে ৩ দিনের আল্টিমেটাম

গাজী নাদিম,news39.net: মুকসুদপুর ডাকবাংলোতে রাস্তার পাশে বালু স্তূপ করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দুই ব্যবসায়ি প্রতিষ্ঠানকে আগামী ৩ দিনের...