চলে গেলেন প্রিয় হায়াত আলী স্যারঃ শূণ্যতা অপরিমেয়

প্রকাশ:

শেয়ার করুন:

ঢাকা জেলায় সুপরিচিত ও প্রভাবশালী শিক্ষাবীদ, দোহার উপজেলার প্রবীন শিক্ষক ও জয়পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হায়াত আলী মিঞা মারা গেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি করোনা আক্রান্ত হয়ে গত শুক্রবার ঢাকার গ্যাষ্ট্রোলিভার হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তিনি ৪ কন্যা, ২ পুত্র রেখে গিয়েছেন। মঙ্গলবার বাদ আসর তার নিজ কর্মস্থল জয়পাড়া পাইলট স্কুল মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।

শিক্ষক, সমাজসেবী ও রাজনৈতিক নেতা হিসাবে হায়াত আলী  মিঞা পুরো দোহারেই পরিচিত ছিলেন। ষাটের দশক থেকেই রাজনৈতিক অঙ্গনে পদচারনা ছিল হায়াত আলী  মিঞার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় রাজনীতি করেছেন তোফায়েল আহমেদের সাথে। সক্রিয়ভাবে অংশ নিয়েছেন ৬ দফা, উনসত্তরের গণ অভ্যুত্থানে। ছিলেন দোহার উপজেলা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। একজন মুক্তিযোদ্ধা। সফল ভাবে পালন করেছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদকের দায়িত্ব। রাজনীতি ছাড়াও শিক্ষকতা পেশায় তিনি ছিলেন দোহার উপজেলা শিক্ষকদের পথ প্রদর্শক। শুধু সফল মানুষ তৈরি করেননি, তৈরি করেছেন সফল রাজনৈতিক নেতাও। সাধারন মানুষের পাশে ছিলেন সব সময়। আজ এক কর্মবীরের প্রয়ান ঘটলো দোহার উপজেলা থেকে।

নিউজ৩৯ পরিবারের পক্ষ থেকে হায়াত আলী মিঞা বিদেহী আত্মার প্রতি মাগফেরাত ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা রইলো। আল্লাহ এই আলোর পথের পথপ্রদর্শককে জান্নাতুল ফেরদৌসির অধিকারী করুন, আমীন।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

দোহারে পুলিশি অভিযানে যুবলীগ নেতাসহ ৬ জন গ্রেপ্তার

ঢাকা প্রতিনিধি: ঢাকার দোহার থানা এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬ জন...

হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৫৭

হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯ মাসের শিশুসন্তান। শোকে স্তব্ধ বাবা। মায়ের কান্না। হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার...

ইসরায়েলের সঙ্গে ইইউর চুক্তি স্থগিতের তাগিদ স্পেনসহ তিন দেশের

ইসরায়েলের সঙ্গে ‘অ্যাসোসিয়েশন চুক্তি’ স্থগিত করার বিষয়ে আলোচনা শুরুর জন্য ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) তাগিদ দিয়েছে সদস্যদেশ স্পেন, স্লোভেনিয়া...

শ্রীনগরে এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ, চলছে তদন্ত

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার...