গাবতলী হাটের সেরা দোহারের টাইগারঃ মূল্য ৩ লাখ টাকা

প্রকাশ:

শেয়ার করুন:

ছাগলটির গায়ের রঙ সোনালি। আছে সাদা সাদা ছোপ। ওজন ১২৮ কেজি। নাম তার ‘টাইগার’। ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া গ্রামের অলিউল্লাহ আগামীকাল বৃহস্পতিবার গাবতলীর পশুর হাটে টাইগারকে তুলবেন।

অলিউল্লাহ নিজের পালিত ছাগলটির দাম চাইছেন তিন লাখ টাকা। কয়েক বছর আগেও লাখ টাকার গরু কিনলে মানুষ দেখতে আসত। এখন একটি ছাগলের দাম গরুর দামের চেয়েও বেশি। তাই ছাগলটি দেখতে আসছে স্থানীয়রা।

tiger-(1).jpg

অলিউল্লাহর বাসায় গিয়ে দেখা যায়, বিশাল আকৃতির ছাগলটি দেখতে তার বাসায় ভিড় করছে উৎসুক মানুষ। ছাগলটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। কৌতূহলের সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মনে।

ছাগলের মালিক অলিউল্লাহ বলেন, তিন বছর ধরে ছাগলটি লালন-পালন করছি। আকর্ষণীয় ছাগলটি দেখতে সোনালী রঙের। উচ্চতা প্রায় চার ফুটের ওপর। ওজন ১২৮ কেজি। অনেক শখ করে ছাগলটির নাম রেখেছি ‘টাইগার’।

tiger-(1).jpg

তিনি বলেন, গত বছর কোরবানির হাটে ছাগলটির দাম লাখ টাকার ওপরে ওঠে। কিন্তু আমি বিক্রি করিনি। ছাগলটি লালন-পালনে আমাকে প্রচুর খরচ করতে হয়েছে। প্রতিদিন আধা কেজি আপেল ও আধা কেজি মালটা ছাড়াও উন্নতমানের খাবার দিতে হয় টাইগারকে। তাই এবার ছাগলটির দাম তিন লাখ টাকা হাঁকাচ্ছি।

tiger-(1).jpg

অলিউল্লাহ আরও বলেন, হাটে ওঠানোর আগে টাইগারকে দেখতে বাসায় প্রতিদিন শত শত লোক ভিড় করছে। আগামীকাল বৃহস্পতিবার গাবতলীর হাটে বিক্রির উদ্দেশ্যে ছাগলটি নিয়ে যাব। এবার গাবতলী হাটের সেরা ছাগল হবে টাইগার। টাইগারকে সঠিক দামে বিক্রি করে বাড়ি ফিরতে চাই আমি।

সূত্রঃ জাগোনিউজ

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

দোহারে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার : দেশ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির দোহার উপজেলা শাখার...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

নবাবগঞ্জে নিখোঁজের ৮ দিন পর নারায়ণের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতিবেদক আশিক হোসেন: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার আট দিন পর নারায়ণ সরকার (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত...