কাল -বৈশাখীর ছোবলে বিদ্ধস্ত প্রায় দুইশত পরিবার

প্রকাশ:

শেয়ার করুন:

কামরুজ্জামান টুটুল/ সোহেল আহমেদ ♦

গত বৃহস্পতিবার হঠাৎ ঝড়ে দোহারের চরাঞ্চলের মানুষের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। কিছু বুঝে উঠার আগেই নারিশা জোয়ার ও চর কৃষ্ঞবাদপুর গ্রামের বাড়িঘর উড়ে যায় বাতাসের প্রবল তোড়ে। এই এলাকার প্রায় প্রতিটি বাড়ী ভেঙ্গে চুরমার হয়ে গেছে। পাঁচ ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

ঝড়ে ঘর হারিয়ে প্রায় সবাই এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন। ঝড়ে চাল, বেরা, এমনকি পুরো ঘর উড়ে যাবার সাথে প্রয়োজনীয় জিনিসপত্রও হারিয়েছন তারা। তাই অনেকেই এখন এক কাপড়ে দিনযাপন করছেন। এই অসহায় মানুষগুলো এখন ত্রাণের অপেক্ষা চেয়ে আছেন।

ঝড়ে পাঁচটি ইন্জিন চালিত নৌকা ডুবে যায় যার মধ্যে দুইটির খোজ পাওয়া গেছে। তিনটি এখনো নিখোজ আছে।

ঝড়ের পর উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান দূর্গতস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সাহায্যের আশ্বাস দেন, ও তাদের তালিকা সংগ্রহ করেন। তিনি ঝড়ের পরের দিন দ্বিতীয়বারের মতো বিদ্ধস্ত এলাকা পরিদর্শন করেন। দোহার থানা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. জসিমউদ্দিন আহতদের চিকিৎসা সেবা দেন।

a

ছবি: ঝড়ে উড়িয়ে আনা টিনের চালের স্তুপ

a

ছবি: ঝড় উড়িয়ে নিয়ে গেছে ঘর, এমনকি ভেঙ্গে দিয়েছে সিমেন্টর তৈরী খাম

 

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...