শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশালে সড়ক অবরোধ এইচএসসি পরীক্ষার্থীদের

প্রকাশ:

শেয়ার করুন:

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া এবং প্রশ্নপত্র কঠিন হওয়ার অভিযোগ তুলে বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন একদল এইচএসসি পরীক্ষার্থী। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং পরীক্ষা পদ্ধতির পরিবর্তনের দাবি জানান।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সোয়া ১২টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন নগরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর দেড়টায় অবরোধ চলছিল।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের একজন, হাতেম আলী কলেজের শিক্ষার্থী আলিফ বলেন, বৈরী আবহাওয়ার মধ্যেও সোমবার পরীক্ষা নেওয়া হয়েছে। তার অভিযোগ, কঠিন বিষয়গুলোর পরীক্ষার আগে পর্যাপ্ত বিরতি দেওয়া হয়নি। এ ছাড়া প্রশ্নপত্র আগের বছরের তুলনায় কঠিন ছিল এবং সিলেবাসের বাইরের প্রশ্নও এসেছে।

তিনি আরও বলেন, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হলেও একটি শিক্ষা বোর্ডে পরীক্ষা স্থগিত করা হলেও অন্য বোর্ডগুলোতে তা করা হয়নি। শিক্ষার্থীদের এসব সমস্যা সমাধানের পরিবর্তে শিক্ষামন্ত্রী তাদের নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ করেন তিনি। এ কারণে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং বর্তমান পরীক্ষা পদ্ধতির পরিবর্তনের দাবি জানান।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

সারাদেশে আজ থেকে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড,...

১ লাখের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন...

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

দীর্ঘদিন পর বোতলজাত জ্বালানি এলপি গ্যাসের দাম কেজিতে প্রায় ৩০ টাকা কমেছে। ফলে জুলাই মাস থেকে ১২ কেজি...

চার খলিফার নামে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন ব্যাটেলিয়ন

বাংলাদেশ সেনাবাহিনী ‘দ্বিতীয় বাংলাদেশ ব্যাটেলিয়ন’ নামে একটি নতুন ব্যাটেলিয়ন গঠন করেছে। নতুন এই ব্যাটেলিয়নের অধীনে মোট ৪টি কোম্পানি...