যমুনা সেতুর রক্ষণাবেক্ষণে ঘুষ নেয়ার অভিযোগে নাজমুল হুদাকে তলব দুদকের

প্রকাশ:

শেয়ার করুন:

যমুনা সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মার্গানেট ওয়ান লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে ৬ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলামের স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে তাকে তলব করা হয়। নোটিশে তাকে আগামী ২৭ ফেব্রুয়ারি দুদকে হাজির হতে বলা হয়েছে।

রোববার বিকালে দুদকের বিশেষ বার্তাবাহকের মাধ্যমে নাজমুল হুদার ধানমণ্ডির ৫ নম্বর রোডের ৩১ নম্বর বাড়ির ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

ঠিকাদারি প্রতিষ্ঠান মার্গানেট ওয়ান লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকের কাছ থেকে ২০০৪ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০০৬ সালের ১৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে চেকের মাধ্যমে ৬ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন। ২০০৮ সালের ১৮ জুন রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন।

ওই মামলার তদন্ত শেষ করতে নাজমুল হুদাকে জিজ্ঞাসাবাদ করবে দুদক। কমিশনের ১৯ ও ২০ ধারা এবং কমিশনের বিধিমালার ২০ বিধিসহ ফৌজধারি কার্যবিধি ১৬০ ধারায় নাজমুল হুদার জবানবন্দি গ্রহণ করবে দুদক।

এদিকে চাঞ্চল্যকর এ মামলায় ২০০৮ সালের ২২ জুলাই পাঁচজন সাক্ষী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তারা হলেন- সৈয়দ আমেদ ফারুক, রুস্তম আলী হাওলাদার, এসএম আবদুল মান্নান, মো. আনোয়ারুল হক ও মো. মোবারক হোসেন।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

দোহারে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার : দেশ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির দোহার উপজেলা শাখার...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

নবাবগঞ্জে নিখোঁজের ৮ দিন পর নারায়ণের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতিবেদক আশিক হোসেন: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার আট দিন পর নারায়ণ সরকার (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত...