পদ্মার ভাঙ্গন রোধে বরাদ্দকৃত টাকা ছিনতাই করতে অনেকে এখন বসন্তের কোকিল হয়ে আসতে চায় : সালমা ইসলাম

প্রকাশ:

শেয়ার করুন:

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের এমপি সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং জাপার প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট সালমা ইসলাম বলেছেন, অনেকে এখন বসন্তের কোকিল এসেছেন পদ্মার ভাঙ্গন রোধে বরাদ্দকৃত ১১৪ কোটি টাকার কৃতিত্ব ছিনতাই করতে। আপনারা এদেরকে চিনে রাখুন এবং ভেবে দেখুন, কে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকে। আজ অনেকে অনেক বড় বড় কথা বলছেন। তারা অনেক বড় বড় নেতা, মন্ত্রী, এমপি ছিলেন। তারা কি কখনো পদ্মা ভাঙ্গন রোধে কোন পদক্ষেপ নিয়েছেন? কিন্তু আমি নির্বাচিত হওয়ার পর অনেক ঘুরে পানি-সম্পদ মন্ত্রানালয় থেকে ১১৪ কোটি টাকার বরাদ্দ করেছি। বিভিন্ন মন্ত্রনালয়ে তদবির করে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলে দ্রুত কাজটি করার প্রক্রিয়া চলছে। সোমবার বিকালে দোহারের নয়াবাড়ী ইউনিয়নের পদ্মা পারে বাহ্রাঘাটে জাতীয় পার্টির সমাবেশ ও যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচনে ওয়াদা করে ভোট নিয়েছিলাম। তাই আমি কি নিয়ে আপনাদের সামনে আসবো? আমি কি খালি হাতে আসতে পারি? তাই আমি পদ্মা পাড়ের মানুষের খুশির সংবাদ নিয়ে এসেছি।  আগামী কিছুদিনের মধ্যে আমি এই টাকা বরাদ্দ পাবো এবং তিন মাসের মধ্যে কাজ শুরু করতে পারবো ইনশা-আল্লাহ। এসময় তিনি তার আমলে সম্পর্ন হওয়া রাস্তা-ঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, ক্লিনিক সহ বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প তুলে ধরেন।

উপস্থিত জনতার উদ্দেশ্যে সালমা ইসলাম বলেন, কথা আর বক্তব্য দিয়ে নয়, কাজের মাধ্যমে আপনাদের সেবা করতে চাই। আমার নিবার্চনী অঙ্গিকার ছিলো পদ্মা ভাঙ্গন রোধে উদ্যোগ নেয়া। সেই কাজটি করতে আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি। আপনারা আমার পাশে থাকলে অল্প দিনেই তা সম্ভব হবে। আমি কাজে বিশ্বাসী। আমার দলের লোকজন কোনো দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী করলে আমাকে জানাবেন।

সভায় নায়াবাড়ী ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি ডা. সরফুদ্দিন এর সভাপতিত্বে আরো উপস্থিত জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান, দোহার উপজেলা জাতীয় পার্টির যুন্ম-আহবায়ক ড. আলাউদ্দিন আল আজাদ, সদস্য সচিব আব্দুল আলিম, নাবাবগঞ্জ উপজেলা জাতীয়পর্টির যুগ্ম-আহবায়ক খন্দকার নূরুল আনোয়ার বেলাল, জুয়েল আহাম্মেদ, মাহফুজ আহম্মেদ, মনির, নজরুল প্রমূখ।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

উপজেলায় প্রথম, এবার জেলা পর্যায়ে বেগম আয়েশা পাইলট

নিজস্ব প্রতিবেদক: “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং...

দোহারে জনগণকে গ্রাম আদালত সম্পর্কে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে

আল আমিন: দোহারে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি...

দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

মো সোহেল: দোহার (ঢাকা) প্রতিনিধি: দোহারে ওষুধ ও কসমেটিকস আইন অমান্য করার দায়ে ৩টি ফার্মেসিকে মোট ১৩ হাজার...

রাশিয়া যুদ্ধে নিহত নবাবগঞ্জের সাঈদ মোল্লা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের সাঈদ মোল্লা (৩৫)। তিনি ১৬ লাখ টাকা...