নবাবগঞ্জে সেতুর অভাবে মানুষের ভোগান্তি চরমে

প্রকাশ:

শেয়ার করুন:

আসিফ শেখ::: নবাবগঞ্জ উপজেলার ২০ গ্রামের অর্ধলক্ষাধিক বাসিন্দার দাবী যন্ত্রাইল-কাহুর-কান্দামাত্রা সড়কের মরগাঙ্গে ছোট একটি সেতু। জনপ্রতিনিধিরা বার বার প্রতিশ্রুতি দিলেও সেতু নির্মিত হয়নি আর এতে করে অপূর্ণতাই রয়ে গেল।গ্রামবাসীর অভিযোগ, ভোট আসলে এলাকায় আসেন নেতারা। ভোটারদের দেন প্রতিশ্রতি। ভোট শেষ হলে মন্ত্রী হন, এমপি হন, উপজেলা চেয়ারম্যান হন। পরে আর খোঁজ নেন না। এমনি অভিযোগ যন্ত্রাইল, কাহুর, কান্দামাত্রা, চর বাহ্রা, নাওপাড়া, হায়াতকান্দা, বোয়ালি, তেলেঙ্গা, হরিস্কুলসহ গ্রামের অর্ধলক্ষাধিক বাসিন্দার প্রাণের দাবী এই সেতুটি।গ্রামবাসী জানান, নবাবগঞ্জ উপজেলা সদর থেকে মাত্র ১ কিলোমিটার দুরত্বে যান্ত্রাইল-ভাওয়ালিয়া মূল সড়কের সাথে এটির সংযোগ। সড়কটির সংযোগ পথ থেকে ১’শ ফুট দুরে মরগাঙ নামে খুব সরু একটি নদী রয়েছে। ঐ নদীতে ছোট একটি সেতু হলে উপজেলা সদরের সাথে অন্তত ৪/৫ কিলোমিটার দুরত্ব কমে আসবে। প্রস্তাবিত সড়কটির কিছু অংশ সম্প্রতি মাটি দিয়ে সম্প্রসারণ করা হয়েছে। তাতে এলাকার বিশিষ্ট জনদেরও অর্থ রয়েছে। তারা আরো জানান, উপজেলা সদরের এতো কাছে থেকেও আমরা অবহেলিত। সেতুটি বাস্তবায়ন না হওয়ায় এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে প্রসুতি শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য কেন্দ্রে নিতে সবচেয়ে বেশি দূর্ভোগ পোহাতে হয়। ১ কিলোমিটারের পথ যেতে ৪/৫ কিলোমিটার ঘুরে সেবা নিতে হয়।কান্দামাত্রা গ্রামের মিনহাজ উদ্দিন বলেন, প্রতিশ্রতি আর প্রতিশ্রুতি এতেই আটকে আছি আমরা। কত বছর কেটে গেল আমাদের প্রত্যাশার সেতু বাস্তবায়ন না হওয়ায় আমরা হতাশ। বাহ্রা ইউপি সদস্য মিজানুর রহমান শিলু বলেন, কয়েক মাস আগে স্থানীয়দের সহযোগীতায় প্রস্তাবিত সেতু মাপ-ঝোপ করা হয়েছিল। তা ফাইলেই বন্দি রয়ে গেছে।নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী ধিরেন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, এলাকাবাসীর দাবী উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...