দোহারে মাদক ও বিভিন্ন মামলায় নারীসহ ৪ জন গ্রেফতার: ইয়াবা ও গাঁজা উদ্ধার

প্রকাশ:

শেয়ার করুন:

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে। গত ২৪ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দোহার থানার এসআই (নিঃ) কৃষ্ণ পোদ্দার এবং এসআই (নিঃ) তন্ময় কুমার চক্রবর্তী সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে মোট ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের পরিচয় ও উদ্ধারকৃত মালামাল:

  • রুমা আক্তার (৩৫): স্বামী- মোঃ কামরুজ্জামান, পিতা- মৃত আশরাফ আলী শেখ, সাং- শেরে বাংলা রোড (পলাসপুর, কাটাশুর), থানা- মোহাম্মদপুর, ঢাকা। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

  • মোঃ রিকন খান (২৬): পিতা- মোঃ সুমন খান, সাং- বড় ইকরাশি, থানা- দোহার, ঢাকা। তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

  • মোঃ আলমগীর হোসেন (৪৫): পিতা- মৃত শেখ খলিল, সাং- বাহ্রা, থানা- দোহার, ঢাকা। তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

  • মোঃ ইউসুফ হাওলাদার (২৫): পিতা- খোরশেদ হাওলাদার, মাতা- হাওয়া বিবি, সাং- ভাগ্যকুল, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ। তিনি মৎস্য আইনের একটি মামলায় গ্রেফতারকৃত আসামি।

আইনানুগ ব্যবস্থা:

দোহার থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সংশ্লিষ্ট অন্যান্য আইনে মামলা রুজু করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

দোহারে গুড নেইবার্স সিডিপির আয়োজনে স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

আবু নাঈম, দোহার (ঢাকা): আজ ২৪ শে জুন ২০২৬ দোহারের চরকুশাইয়ে গুড নেইবার্স দোহার সিডিপির আয়োজনে বিশেষ স্বাস্থ্য...

দোহারে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ এবং অন্য মামলাই আটক ১ জন

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার থানা পুলিশ পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন এবং অন্য মামলার আরও...

পড়াশোনা করতে বলায় অভিমান, দোহারে কিশোরীর আত্মহত্যা

দোহার (ঢাকা) প্রতিনিধি: দোহার উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে স্বপ্না আক্তার (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা...

দোহারে পুলিশের বিশেষ অভিযান: ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮, ইয়াবা উদ্ধার

বিশেষ প্রতিনিধি, দোহার (ঢাকা): ঢাকার দোহার থানা পুলিশের এক রাত্রিকালীন বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক নেতাসহ মোট...