দোহারে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের কর্মী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭

প্রকাশ:

শেয়ার করুন:

ঢাকার দোহার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও নিষিদ্ধ সংগঠনের এক সদস্যসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দোহার থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মাসুদ (৪৮), ফারুক (৪৬), পলাশ খান (৬২), জয়নাল মোল্লা (৫৫), হানিফ (২০), নিরব সরদার (৫০) এবং জহিরুল ইসলাম ওরফে জহির (৩৫)। তাদের মধ্যে নিরব সরদারের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগরে এবং জহিরুল ইসলামের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জে। অন্যরা দোহার উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ছয়জন মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং একজন নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।অভিযানকালে একটি ব্যাটারিচালিত অটো মিশুক জব্দ করা হয়। এছাড়া গ্রেপ্তার ছয় মাদক কারবারির কাছ থেকে ৫২টি ইয়াবা ট্যাবলেট ও প্রায় এক গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

উপজেলায় প্রথম, এবার জেলা পর্যায়ে বেগম আয়েশা পাইলট

নিজস্ব প্রতিবেদক: “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং...

দোহারে জনগণকে গ্রাম আদালত সম্পর্কে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে

আল আমিন: দোহারে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি...

দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

মো সোহেল: দোহার (ঢাকা) প্রতিনিধি: দোহারে ওষুধ ও কসমেটিকস আইন অমান্য করার দায়ে ৩টি ফার্মেসিকে মোট ১৩ হাজার...

দোহারে রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার আতঙ্কে এলাকাবাসী ।

আবু নাঈম দোহারঃ দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা ঈদগাহ মাঠ সংলগ্ন পাকা রাস্তার মধ্যে একটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে।...