দোহারে পদ্মায় অবৈধভাবে বালু তোলায় পাঁচ ব্যবসায়ী আটক

প্রকাশ:

শেয়ার করুন:

ঢাকা জেলার দোহার উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় পাঁচ বালু ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কেএম আল-আমীনের নেতৃত্বে দোহারের পদ্মা নদীতে অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের সময় পাঁচ বালু ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- পটুয়াখালী জেলার মধ্যমধরান্দী এলাকার সেকেন্দার হাওলাদের ছেলে জামাল হাওলাদার ও সোনালী সিকদারের ছেলে আশরাফ সিকাদার, একই জেলার গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া গ্রামের হাতেম ফকিরের ছেলে ফারুক ফকির, দৌলতপুর উপজেলার চরখলিফা গ্রামের সৈয়দ আহম্মেদের ছেলে মো. আলাউদ্দিন ও ওই জেলারই বাঁশবাড়িয়া এলাকার চাঁন মিয়া ফকিরের ছেলে দুলাল ফকির।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন,  দোহার থানার ওসি সিরাজুল ইসলাম,  উপজেলা মৎস্য কর্মকর্তা এবিএম জাকারিয়া,  নারিশা ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন দরানী ও মুকসুদপুর ইউপি চেয়ারম্যান এম.এ. হান্নান।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

উপজেলায় প্রথম, এবার জেলা পর্যায়ে বেগম আয়েশা পাইলট

নিজস্ব প্রতিবেদক: “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং...

দোহারে জনগণকে গ্রাম আদালত সম্পর্কে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে

আল আমিন: দোহারে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি...

দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

মো সোহেল: দোহার (ঢাকা) প্রতিনিধি: দোহারে ওষুধ ও কসমেটিকস আইন অমান্য করার দায়ে ৩টি ফার্মেসিকে মোট ১৩ হাজার...

দোহারে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের কর্মী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭

ঢাকার দোহার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও নিষিদ্ধ সংগঠনের এক সদস্যসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।...