আশফাকের মিছিলে হামলা

প্রকাশ:

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার, নিউজ৩৯.নেট ♦ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবু আশফাক সমর্থকরা উপজেলা সিনিয়র সহসভাপতি ইফতেখার আল ফারুকীর নেতৃত্ব হরতালের সমর্থনে দোহার নবাবগঞ্জ কলেজ থেকে একটি মিছিল বের করে। মিছিলটি উপজেলা ভূমি অফিসের সামনে গেলে পুলিশের বাঁধার মুখে হয়। পরে তারা নবাবগঞ্জ এতিম খানা সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে পথসভা করে।

অপর দিকে খন্দকার আবু আশফাকের সমর্থক ছাত্রদল দোহার নবাবগঞ্জ কলেজ থেকে একটি মিছিল বের করার চেষ্টা করলে ছাত্রলীগের বাধার মুখে পরে এক সময় আশফাক গ্রুপ ও ছাত্রলীগের মধ্যে সংর্ঘষ বাধে এ সময় তানজিল ও নাদিম নামে দুই ছাত্রলীগ কর্মী আহত হয়।

খন্দকার আশফাক নিউজ৩৯.নেট-কে ফোনে জানান ছাত্রদল মিছিল নিয়ে দোহার-নবাবগঞ্জ কলেজের সামনে এলে ছাত্রলীগ মিছিলে হামলা করে। এতে ছাত্রদল কর্মীরা ও উত্তোজিত জনতা ছাত্রলীগকে পাল্টা জবাব দেয়। তিনি এই ধরনের হামলার রাজনীতির নিন্দা জানান।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...