বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবি এনসিপির

প্রকাশ:

শেয়ার করুন:

ডেস্ক রিপোর্ট : দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “কতদিনের মধ্যে এবং কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে পাবো, তার সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে।র

সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে এনসিপির আয়োজনে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এই বক্তব্য দেন।

নাহিদ ইসলাম রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, “আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐকমত্য পোষণ করুন, আমরাই আপনাদের নির্বাচন করার ব্যবস্থা করে দেবো।”

তিনি আরও বলেন, “আমরা প্রধান উপদেষ্টাসহ যেসব উপদেষ্টাকে সরকারের ক্ষমতায় বসিয়েছি, তাদের কাছ থেকে জবাব চাইবো—আমাদের সংস্কার কতটা বাস্তবায়িত হলো।”

এনসিপির আহ্বায়ক বলেন, “জুলাই-আগস্টের গণহত্যায় শহীদ পরিবারের অনেকে মামলা করেছেন। তাদের বিচার করা ছাড়া যদি কোনো দল নির্বাচনে আসে, তবে কে বলবে সেই দল আওয়ামী লীগকে পুনর্বাসন করবে না?”

তিনি আরও দাবি করেন, “ফ্যাসিস্ট সংবিধান ব্যর্থ প্রমাণিত হয়েছে। তাই গণপরিষদ নির্বাচন প্রয়োজন। জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে একটি নতুন সংবিধান জাতিকে উপহার দিতে চাই।”

নাহিদ ইসলাম বলেন, “আমরা বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবি নিয়ে দ্রুত রাজপথে নামবো। জনগণের আকাঙ্ক্ষা পূরণে এনসিপি সর্বোচ্চ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী ও উওরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

সরকারি দপ্তরে শূন্য পদ সাড়ে ৪ লাখের বেশি, নিয়োগে ৫ বছরের পরিকল্পনা

দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি অফিসগুলোতে বর্তমানে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য রয়েছে। গত ৩১ ডিসেম্বর ২০২৩...

আওয়ামী লীগ একটি ‘মাফিয়া সংগঠন’: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘মাফিয়া সংগঠন’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলটি ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে...

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১০

রাজধানীর কলেজ গেট এলাকায় মিছিল ও বিক্ষোভ করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার...

সারা দেশে বর্ষণের আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা

দেশের উত্তরাঞ্চলে সক্রিয় মৌসুমী বায়ু এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে আগামী ৫...