শুরু হল বান্দুরা হলিক্রশের শতবর্ষ পূর্তি উৎসব

প্রকাশ:

শেয়ার করুন:

আজ থেকে শুরু হল বান্দুরা হলিক্রশ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব। সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হবে শতবর্ষ পূর্তি উৎসব।তিন দিন ব্যাপি এই উৎসব চলবে ১৪ জানুয়ারী শনিবার পর্যন্ত। এর আগে ৮ জানুয়ারী বিদ্যালয় কতৃপক্ষের উদ্যোগে  অনুষ্ঠিত হয়েছে আনন্দ র‍্যালী।

এই উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আসছেন দেশ বিদেশের অনেক তারকা সঙ্গীত শিল্পী। এই আয়োজনে গান গাইবেন ভারতের হৈমন্তী শুক্লা, বাংলাদেশের সুবীর নন্দী, আইয়ুব বাচ্চুর এল.আর.বি, আলোচিত কন্ঠশিল্পী আগুন, হৃদয় খান, কণা, আলম আরা মিনু সহ আরো অনেকে।

আজ  প্রথম দিন এই উৎববের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ এম.পি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এ্যাড. আব্দুল মান্নান খান এম.পি, সংস্কৃতি প্রতিমন্ত্রী এ্যাড. প্রমোদ মানকিন এম.পি ও ব্রাদার স্টিফেন বিনয় গোমেজ। অনুষ্ঠানে সভাপত্তিত্ব করবেন আর্চবিশপ প্যাট্রিক ডি. রোজারিও।

১৩ জানুয়ারী শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন আর্চবিশপ পৌলিনুস কস্তার সভাপত্তিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক।

১৪ জানুয়ারী শনিবার সমাপনী দিনে আর্চবিশপ প্যাট্রিক ডি. রোজারিও সভাপত্তিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এ্যাড. আব্দুল মান্নান খান এম.পি। এই দিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক। আরো থাকবেন এফবিসিসিআই এর সভাপতি এ. কে আজাদ চৌধুরী। আরো থাকবেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম।

তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসাবে আছে একুশে টেলিভিশন ও প্রিন্ট মিডিয়া পার্টনার হিসাবে আছে দৈনিক যুগান্তর।

উল্লেখ্য ৮ ই জানুয়ারি ১৯১২ সালের এই দিনে তৎকালীন বিশপ লিনেবর্নের ঐকান্তিক প্রচেষ্টায় রেভারেন্ড ফাদার জন জে হেনেসির হাত ধরে বান্দুরা হলিক্রশ স্কুল যাত্রা শুরু করে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...

কেরানীগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আমিনুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, news39.net, ঢাকা | ২৫ এপ্রিল, ২০২৬: ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) একটি বিশেষ অভিযানে...

কঠিন অবস্থানে প্রশাসন: ডাকবাংলোর বালু সরাতে ৩ দিনের আল্টিমেটাম

গাজী নাদিম,news39.net: মুকসুদপুর ডাকবাংলোতে রাস্তার পাশে বালু স্তূপ করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দুই ব্যবসায়ি প্রতিষ্ঠানকে আগামী ৩ দিনের...