বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন করে গেজেট প্রকাশ করেছে

প্রকাশ:

শেয়ার করুন:

ডেস্ক রিপোর্ট: বগুড়া পৌরসভা ও সম্প্রসারিত এলাকা নিয়ে বগুড়া সিটি করপোরেশন গঠন করেছে সরকার। দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে গঠিত এ সিটিতে ওয়ার্ড রয়েছে মোট ২১টি।

১৪ মে রাতে স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পরে তা গেজেট আকারে প্রকাশ হয়। দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার পর অবশেষে সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করেছে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর বগুড়া।

গত ৭ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন করে। এর আগে গত ২০ এপ্রিল তারেক রহমান বগুড়া পৌরসভা চত্বরে সিটি করপোরেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

গেজেটে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ধারা ৩-এর উপধারা (৩) অনুযায়ী বর্তমান বগুড়া পৌরসভা ও আশপাশের সম্প্রসারিত এলাকাগুলো নিয়ে নতুন এ সিটি করপোরেশন গঠন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান স্বাক্ষরিত গেজেটে নতুন সিটি করপোরেশনের সীমানা ও ওয়ার্ড বিন্যাস নির্ধারণ করা হয়েছে। নতুন সিটি করপোরেশনে মোট ২১টি ওয়ার্ড রাখা হয়েছে। এর আওতায় বর্তমান পৌর এলাকার পাশাপাশি সদর উপজেলা ও শাজাহানপুর উপজেলার কয়েকটি মৌজাও যুক্ত হয়েছে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

তৃতীয় ধাপে ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র প্রার্থী ঘোষণা করবে এনসিপি

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আরও ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র প্রার্থীর...

আগামী অর্থবছরে ১৪ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য সরকারের

আগামী অর্থবছরে বিশ্বের বিভিন্ন দেশে আনুমানিক ১৪ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সোমবার (০৮ জুন) ত্রয়োদশ...

এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই, জানালেন শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল...

ফ্রান্স ও নেদারল্যান্ডস সফর শেষে দেশে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

ফ্রান্স ও নেদারল্যান্ডস সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার...