পড়াশোনা করতে বলায় অভিমান, দোহারে কিশোরীর আত্মহত্যা

প্রকাশ:

শেয়ার করুন:

দোহার (ঢাকা) প্রতিনিধি: দোহার উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে স্বপ্না আক্তার (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে উপজেলার লটাখোলা বিলেরপাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত স্বপ্না প্রবাসী মো. শরিফ ও মুক্তি দম্পতির মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে পড়াশোনা ও স্কুলে যাওয়া নিয়ে মায়ের সঙ্গে স্বপ্নার মতবিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার সকাল সাড় নয়টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে দোহার থানা পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

দোহারে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার থানা পুলিশ পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন এবং অন্য মামলার আরও...

দোহারে পুলিশের বিশেষ অভিযান: ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮, ইয়াবা উদ্ধার

বিশেষ প্রতিনিধি, দোহার (ঢাকা): ঢাকার দোহার থানা পুলিশের এক রাত্রিকালীন বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক নেতাসহ মোট...

জয়পাড়া কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

মাহমুদুল হাসান সুমন, দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জয়পাড়া কলেজে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে ২০২৬ সালের...

দোহারে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের শিক্ষা উপকরণ বিতরণ

দোহার প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দোহার উপজেলা শাখার উদ্যোগে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া, শুভকামনা ও শিক্ষা উপকরণ...