না ফেরার দেশে বাংলাদেশ হকি দলের প্রথম অধিনায়ক

প্রকাশ:

শেয়ার করুন:

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম কিংবদন্তি, জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক আর নেই। আজ সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দেশ বরেণ্য এই ক্রীড়া ব্যক্তিত্বের চিরবিদায়ে দেশের ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্বাধীনতার আগে পাকিস্তান জাতীয় হকি দলের হয়ে খেলা আব্দুস সাদেক পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের হয়ে মাঠ মাতান এবং দেশের প্রথম হকি অধিনায়ক হওয়ার কীর্তি অর্জন করেন। তাঁর নেতৃত্বেই ১৯৭৮ সালে ব্যাংকক এশিয়ান গেমসে অংশ নেয় বাংলাদেশ হকি দল, যা আন্তর্জাতিক হকি অঙ্গনে বাংলাদেশের প্রথম টুর্নামেন্ট।

​কেবল হকিতেই নয়, ফুটবল ও ক্রিকেটেও সমান পারদর্শী ছিলেন সাদেক। ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী লিমিটেডের প্রথম ফুটবল অধিনায়ক ছিলেন তিনি। দেশের ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৬ সালে তাঁকে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত করা হয়। মূলত পারিবারিক সূত্রেই ক্রীড়াঙ্গনে তাঁর পথচলা; তাঁর বাবা অ্যাডভোকেট আব্দুস সোবহান ছিলেন ব্রিটিশ আমলের একজন খ্যাতনামা সাঁতারু।

শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা হিসেবে আজ বাদ আসর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের বায়তুস সোবহান জামে মসজিদে প্রথম জানাজা হবে। এরপর আগামীকাল সকাল সাড়ে ১০টায় রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে তাঁর দ্বিতীয় জানাজা সম্পন্ন হবে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ব্রাজিলের

সমালোচনার জবাব কীভাবে দিতে হয়, সেটাই আজ দেখিয়ে দিল ব্রাজিল। ফিলাডেলফিয়ায় আজ সকালে হাইতিকে উড়িয়ে দিয়ে ‘সি’ গ্রুপ...

ব্রাজিলের জয়ে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক, প্রকাশ্যে হলেন মাথা ন্যাড়া

ফুটবলকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস ও উন্মাদনার নানা ঘটনা প্রায়ই আলোচনায় আসে। এবার পটুয়াখালীতে ব্রাজিলের জয় নিয়ে দেওয়া প্রতিশ্রুতি...

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা

মাঠে নামার আগে তাকে ঘিরে ছিল অসংখ্য প্রত্যাশা। আর সেই প্রত্যাশার প্রতিদান দিলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক উপহার দিয়ে।...

বিশ্বকাপ মিশনের আগে নেট দুনিয়ায় ঝড় তুলল মেসির বিশেষ বার্তা

শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামীকাল ভোরে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপে যাত্রা শুরু...