জিএন মাহমুদ: নিজস্ব প্রতিবেদক, দোহার ঢাকার দোহার উপজেলায় ১৩৮ পিস ইয়াবাসহ একটি মাদকচক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। গ্রেপ্তারকৃতদের মধ্যে এক নারীও রয়েছেন।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের শান্তিনগর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।
গ্রেপ্তারকৃতদের পরিচয়:
মোঃ রানা বেপারী (২৩): মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া গ্রামের মোঃ মামুন বেপারীর ছেলে।
মোঃ সজীব বেপারী (২৩): শ্রীনগরের বানিয়াবাড়ি চল্লিশঘর গ্রামের মোঃ আনু বেপারীর ছেলে।
মোঃ বিজয় সিকদার (১৯): একই গ্রামের মোঃ নান্নু সিকদারের ছেলে।
মোছাঃ নুরজাহান বেগম (২২): দোহারের মুকসুদপুর শান্তিনগর গ্রামের আনোয়ার সরদারের স্ত্রী।
অভিযানের বিবরণ
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-২ (শ্রীনগর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল শান্তিনগর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ওই চারজনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৩৮ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৪৪০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তারা একটি সংঘবদ্ধ মাদকচক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে দোহার ও শ্রীনগরসহ আশেপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধিন রয়েছে।
