দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ১ জন চাঁদাবাজ, ২ জন মাদক ব্যবসায়ী, ১ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (০৯ জুলাই ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২:১০ ঘটিকা হতে শেষ রাত ০৩:০০ ঘটিকা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে ধৃত আসামীদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের পরিচয়:
১. মোঃ মুজাহিদ হোসেন (২৭), পিতা- মৃত কলিম উদ্দিন বেপারী, মাতা- জবেদা বেগম, সাং- মালিকান্দা (পুকুর পাড়)। ২. সিয়াম (২১), পিতা- শওকত, সাং- উত্তর জয়পাড়া। ৩. মোঃ রিফাত (১৯), পিতা- মোঃ রতন, সাং- উত্তর জয়পাড়া। ৪. স্বপনীল পত্তনদার ওরফে তানসীন আহাম্মদ (২২), পিতা- শাহজাহান পত্তনদার ওরফে চিনু পত্তনদার, সাং- মধ্য ধোয়াইর। ৫. সেজান মাহমুদ সাজিদ, পিতা- সালেক উদ্দিন, সাং- পূর্ব সুতারপাড়া। (সকলের থানা- দোহার, জেলা- ঢাকা)।
ঘটনার বিবরণ:
পুলিশ সূত্রে জানা যায়, দোহার থানার এসআই (নিঃ) তন্ময় কুমার চক্রবর্তী, এসআই (নিঃ) বিশ্বজিৎ ঘোষ, এসআই (নিঃ) হামিদুর রহমান এবং এএসআই (নিঃ) মারুফ হাসান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকার বিভিন্ন স্থানে এই নৈশকালীন অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক বিক্রির হাতেনাতে দুই ব্যবসায়ীসহ অন্যান্য অপরাধে জড়িত মোট ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
আইনানুগ ব্যবস্থা:
দোহার থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আজ বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
