দোহারে নির্বাচন স্থগিত করে পুনঃভোট গ্রহণের ব্যবস্থা করুন: আসাদুজ্জামান রিপন

প্রকাশ:

শেয়ার করুন:

বিএনপি’র কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে দোহার উপজেলা চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ব্যাপক কারচুপি, জালভোট, ভোট কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের বের করে দেয়া এবং বহিরাগত সন্ত্রাসীদের এনে ভয়-ভীতির দেখানোর অভিযোগে নির্বাচন স্থগিত করে পুনরায় ভোট গ্রহণের তারিখ ঘোষণার আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে।

একই সাথে তিনি এই নির্বাচনকে প্রহসনের, সাজানো ও ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেন এবং প্রশাসনের নির্লিপ্ততার অভিযোগ এনে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহবান জানান। তিনি অভিযোগ করেন, দুপুর ২টার পূর্বেই ৭৫টি কেন্দ্রের মধ্যে ৪০টি কেন্দ্রের ব্যালট শেষ অর্থাৎ ভোট গ্রহণে কারচুপি করা হয়েছে। বাকি ৩০টি কেন্দ্রে সন্ত্রাসীরা ভয়-ভীতি দেখাচ্ছে ভোটারদের এবং সেখানে তাদের কোন পোলিং এজেণ্ট নেই বলেও তিনি দাবী করেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আশে পাশের থানা থেকে বহিরাগত সন্ত্রাসীদের এনে আগে থেকে সেখানে জড়ো করা হয়েছে। তিনি অভিযোগ করেন, প্রশাসনে একদম নির্লিপ্ত আচরণ করছে এই নির্বাচনকে এক তরফা করার জন্য।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

উপজেলায় প্রথম, এবার জেলা পর্যায়ে বেগম আয়েশা পাইলট

নিজস্ব প্রতিবেদক: “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং...

দোহারে জনগণকে গ্রাম আদালত সম্পর্কে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে

আল আমিন: দোহারে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি...

দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

মো সোহেল: দোহার (ঢাকা) প্রতিনিধি: দোহারে ওষুধ ও কসমেটিকস আইন অমান্য করার দায়ে ৩টি ফার্মেসিকে মোট ১৩ হাজার...

দোহারে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের কর্মী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭

ঢাকার দোহার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও নিষিদ্ধ সংগঠনের এক সদস্যসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।...